কলকাতা , ৮ মে:- শহরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে শহরে অক্সিজেন অন হুইলস নামক একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্ট বেঙ্গল লিভার ফাউন্ডেশন আজ থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে। আপাতত দুটি অ্যাম্বুলেন্স এবং ১৮ টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আজ কলকাতার […]
এই মুহূর্তে
মমতার দল সাফল্য ফিরে পাওয়ায় ১৯ এর লোকসভা ভোটের পর এই প্রথম চুল, দাড়ি কাটলেন সালকিয়ার সোমনাথ।
হাওড়া , ৭ মে:- গত ১৯ এর লোকসভা ভোটে দলের আশানুরূপ ফল না হওয়ায় এবং আসন কমে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন কট্টর তৃণমূল সমর্থক সোমনাথ মজুমদার। হাওড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় ডেকরেটর ব্যবসায়ী সোমনাথবাবু তখনই ধনুকভাঙ্গা প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না দল ভালো ফল করবে ততদিন পর্যন্ত নিজের চুল, দাড়ি কিছুই আর কাটবেন না। […]
বিজেপিকে এড়িয়ে বিধানসভায় ফের তৃণমূল ঘেঁষা মুকুল,তুঙ্গে ‘ঘর ওয়াপসি’র জল্পনা
কলকাতা , ৭ মে:- বিজেপিকে যুদ্ধে জেতাতে পারেন নি । এবার কি ঘরে ফেরার পালা মুকুল রায়ের? সাম্প্রতিক ঘটনা প্রবাহের ওপর নজর রেখে রাজনীতির কারবারীরা বলছেন একদা তৃণমূলের প্রধান সেনাপতি মুকুলের ‘ঘর ওয়াপসি’ এখন সময়ের অপেক্ষা।বিধানসভা ভোটের প্রচারের সময়েই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ইঙ্গিত দিয়েছিলেন মুকুলের ওপর তার তেমন বিরাগ নেই। ভোটে বিপুল জয়ের পরে তিনি […]
কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না।
কলকাতা , ৭ মে:- কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিন সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এর পরেই সাংবাদিকরা সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনীর কোনো সদস্যকে বিধানসভায় ভবনে প্রবেশের অনুমতি দেওয়া […]
সোমবার থেকে বন্ধ হতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন।
হাওড়া , ৭ মে:- করোনা পরিস্থিতিতে গত বছর ১৮ মার্চ থেকে বন্ধ হয়েছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। তারপর প্রায় দীর্ঘ আট মাস পর ১ ডিসেম্বর থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য কোভিড বিধি মেনে খোলা হয়েছিল গার্ডেন। পরে জানুয়ারি থেকে সাধারণ ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বোটানিক্যাল গার্ডেন। এবছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এর জেরে আগামী ১০ […]
বিনামূল্যে করোনা টিকার বন্টন চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ রাজ্য সরকার।
কলকাতা , ৭ মে:- রাজ্য সরকার করোনা টিকার বিনামূল্যে বণ্টন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশজুড়ে টিকাকরণের জন্য অভিন্ন নীতি নেওয়ারও দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার নিজের পিটিশনে জানিয়েছে, কেন্দ্রকে অবিলম্বে ভ্যাকসিন সরবরাহের জন্য এবং রাজ্যগুলিতে তা বিনামূল্যে বিতরণ নিশ্চিত করার স্বার্থে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দামের ক্ষেত্রে যে বৈষম্য দেখতে পাওয়া যাচ্ছে […]
হুগলি জেলা পরিষদে সহ-সভাধিপতির ঘরে তালা।
সুদীপ দাস , ৭ মে:- এবারে তালা পরলো হুগলী জেলা পরিষদের সহ-সভাধিপতি সুমনা সরকারের ঘরে। বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান চলছিলো তখন হুগলী জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা কর্মাধ্যক্ষ সমীরন মিত্র বিজেপিতে যোগদান করেন। দিন কয়েকের মধ্যেই জেলা পরিষদে সমীরন বাবুর ঘরে তালা পরে যায়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। […]
ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে ধনেখালীতে বিক্ষোভের মুখে লকেট।
সুদীপ দাস , ৭ মে:- আক্রান্ত ও ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেড়াতে ধনেখালী বিডিওর সাথে দুপুর ২টো নাগাত বৈঠক করতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের ঘেরাও এর মুখে পরে হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী সহ জেলা নেতৃত্বরা। এদিন ধনেখালি বিডিও অফিস ঘেড়াও করে স্লোগান দেয় তৃণমূল নেতারা পরিস্তিতি এমন জায়গায় পৌছায় যে বিডিওর সামনেই বোম চার্য […]
হাওড়ায় কোভিড হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ।
হাওড়া, ৭ মে:- হাওড়ার একটি সরকারি কোভিড হাসপাতালে অব্যবস্থার অভিযোগ উঠেছে। হাসপাতালে রোগীরা যেখানে ভর্তি রয়েছেন সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশ বলে অভিযোগ। অভিযোগ, হাসপাতালে নিয়মিত ক্লিনিং হচ্ছে না। ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। এখানকার গ্রুপ ডি, সুইপাররা ঠিকমতো পরিষেবা দিচ্ছেন না বলেও অভিযোগ। হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো নেই এর প্রতিবাদে গতকাল সরব হন সেখানকার নার্সিং স্টাফেরা। তাঁরা […]
গোঘাটে তৃণমূল কর্মীর দোকানে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি , ৭ মে:- রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনা ঘটছে গোঘাট ১ ব্লকের সাওড়া অঞ্চলে সাওড়া বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর অভিযোগ শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখে তার দোকানে বোমাবাজি ও দোকানের জিনিসপত্র লুট পাট করা হয়েছে। অভিযোগ গতকাল […]

