এই মুহূর্তে কলকাতা

নব গঠিত রাজ্য বিধানসভার মুখ্য সচেতক হচ্ছেন নির্মল ঘোষ।

কলকাতা , ১০ মে:- নব গঠিত রাজ্য বিধানসভার শাসকদলের মুখ্য সচেতক হচ্ছেন নির্মল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে বলেন তাপস রায় কে উপ মুখ্য সচেতক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রবীণ বিধায়ক আসিস ব্যানার্জি কে উপাধ্যক্ষ এবং আইনে সংস্থান থাকলে আব্দুল করিম চৌধুরী কেও এই পদে বসানো হবে বলে তিনি […]

এই মুহূর্তে কলকাতা

দেশবাসীর সুরক্ষার কথা না ভেবে উৎপাদিত ৬৫ শতাংশ ভ্যাকসিন বিদেশে রপ্তানি হচ্ছে – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১০ মে:- করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে একটি সুসংহত ভ্যাকসিন নীতির প্রয়োজন বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে নবগঠিত সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন দেশবাসীর সুরক্ষার কথা না ভেবে দেশে উৎপাদিত ৬৫ শতাংশ ভ্যাকসিন বিদেশে রপ্তানি করা হচ্ছে। পরিবর্তে অন্য […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে চলেছেন সিঙ্গুরের বেচারাম মান্না।

হুগলি , ১০ মে:- দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক বেচারাম মান্না। গতকাল মন্ত্রীসভায় নাম ঘোষণার সাথে সাথে সকাল থেকে দলীয় কর্মীরা ভীড় জমান সিঙ্গুরের রতনপুরের বাড়িতে। বাড়িতেই শুভেচ্ছা গ্রহন করলেন বেচারাম মান্না। সকালেই বাড়ির মন্দিরে কালী পুজো করছে। এর আগে 2011 সালে হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে রাজি – দিলীপ ঘোষ।

হাওড়া , ৯ মে:- একদিকে কোভিডের আক্রমণ, অন্যদিকে তৃণমূলের আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে আমরা দলের খারাপ ফল নিয়ে এখনও পর্যালোচনা করতে পারিনি। হাওড়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বিকেলে হাওড়ায় জেলা সদর কার্য্যালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন তিনি। হাওড়ায় ১৬-০ ফল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এর আগেও আমরা হাওড়ায় কোনওদিন […]

এই মুহূর্তে কলকাতা

সোমবার রাজভবনে রাজ্য মন্ত্রী সভার ৪৩ জন সদস্য শপথ নেবেন।

কলকাতা , ৯ মে:- করোনা অতিমারীর আবহেই তৃতীয়বারের জন্য রাজ্যে গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষসহ বিধানসভার সদস্যদের শপথগ্রহণ পর্ব একে একে শেষ হয়েছে। এবার মন্ত্রিসভা গঠনের পালা। সোমবার রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার ৪৩ জন সদস্য শপথ গ্রহণ করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, দশজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত […]

এই মুহূর্তে কলকাতা

করোনায় চিকিৎসা কাজে ব্যবহৃত সামগ্রীর উপর থেকে সব ধরণের কর তুলে নিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৯ মে:- বর্তমান পরিস্থিতিতে করোনা চিকিৎসায় যে সব সংগঠন, সংস্থা বা ব্যক্তি চিকিৎসা সামগ্রী, জীবনদায়ী ওষুধ অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করে রাজ্যকে সহায়তা করছে রাজ্য সরকার সেইসব সামগ্রীর উপর থেকে সব ধরনের পণ্য ও পরিষেবা কর এবং শুল্ক প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে প্রধানমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

বেলুড় রামকৃষ্ণ মিশনের বিশেষ উদ্যোগ , ১ জুন থেকে ৫০ শয্যার সেফ হোম চালু হতে চলেছে।

হাওড়া , ৯ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তা চালু করা হবে। এখানে থাকবে অক্সিজেনের সুব্যবস্থাও। এক প্রেস বিজ্ঞপ্তি মারফত একথা জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ সারদাপীঠের তরফ থেকে। মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই […]

এই মুহূর্তে জেলা

ভোট পরবর্তী হিংসা থামাতে ধনিযাখালীতে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সুদীপ দাস , ৯ মে:- ভোট পরবর্তী হিংসা থামাতে ফল প্রকাশের পর থেকেই পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে। প্রসঙ্গত দুদিন আগেই ধনিয়াখালি বিডিও অফিসে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করতে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেদিনই সাংসদ অভিযোগ করেন ভিডিও অফিসের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বোমাবাজিও করে […]

এই মুহূর্তে জেলা

দাশনগরে লটারি ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, জখম ব্যবসায়ী।

হাওড়া , ৯ মে:- দুষ্কৃতী হামলার ঘটনা এবার হাওড়ার এক লটারি ব্যবসায়ীর বাড়িতে। অনুমান করা হচ্ছে, ওই দুষ্কৃতী এসেছিল চুরির উদ্দেশ্যেই। অভিযোগ, ওই ব্যবসায়ীকে ধারাল ব্লেড দিয়ে কোপ মেরে জখম করা হয়। গতকাল রাতে দাশনগর থানা এলাকার কোনা ক্যাম্পের মাঠ এলাকায় ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখম অবস্থায় ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের ডাকে সারা দিয়ে রাজভবনে গেলেন মুখ্যসচিব ও ডিজি।

কলকাতা , ৮ মে:- রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যায় রাজভবনে গেলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল তাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন। এই বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে কোনরকম নথিপত্র ছাড়া দুই শীর্ষ আমলা রাজ্যপালের কাছে যাওয়ায় তিনি উষ্মা প্রকাশ করেছেন বলে […]