কলকাতা , ৮ মে:- করোনা সংক্রমিত হয়ে রাজ্যে আজ আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।করোনা সংক্রমিত হওয়ার পরে দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক এবং এইচআইভি গবেষক ৬৮ বছরের স্বরজিত জানার আজ সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন। এক টুইটে তিনি যৌনকর্মী এবং সমাজের ব্রাত্য মহিলাদের সাহায্য করার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন। চলতি সপ্তাহের গোড়ার সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক অলোক মুখোপাধ্যায় এবং প্রবীণ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জি এস ভট্টাচার্যর। এই নিয়ে রাজ্যে এখনো পর্যন্ত ৬০ জনের বেশি চিকিৎসক করনায় সংক্রমিত হয়ে মারা গেলেন। এদিকে টিকা নিয়েও করনায় সংক্রমিত হওয়ায় কলকাতা পোর্ট ট্রাস্ট সেন্টিনারি হাসপাতালে বর্তমানে ১৪ জন চিকিৎসক ভর্তি রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে মারামারি বারাসাতে।
উঃ২৪পরগনা,২৬ নভেম্বর:- বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে হাতাহাতি মারামারি বারাসাতে। মঙ্গলবার বারাসাতের বারাসাত ব্যারাকপুর রোড়ের শুভাঙ্গম অনুষ্ঠান বাড়িতে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি নির্বাচনের ফল ঘোষণা ছিল। অভিযোগ সেখানে ৩৮টি মন্ডলের প্রায় ১৮ জনকে বাদদিয়ে নতুন সভাপতি নির্বাচন করা হয়। সেখানে জেলার কিছুনেতাদের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন বিজেপি কর্মীদের মধ্যে […]
উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের লাগানো ব্যানার
হুগলি , ৯ নভেম্বর:- হুগলি জেলাতেও কি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। নতুন সমীরণের অঙ্ককে আরো জাগিয়ে তুললো হুগলি জেলার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের লাগানো ব্যানার দেখে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পড়েছে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ব্যানার পোস্টার। তাতে নেই মমতা ব্যানার্জীর ছবি […]
টিকার কালোবাজারি রুখতে কঠোর স্বাস্থ্য দপ্তর, ভিড় এড়াতে জারি নয়া নির্দেশিকা।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- রাজ্যের টিকা কেন্দ্রগুলিতে মানুষের ভিড় কমাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোন কোনোও টিকাকেন্দ্রে একসঙ্গে ২০০ জনের বেশি জমায়েত করতে দেওয়া যাবে না বলে ওই নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কোন টিকা কেন্দ্রের আয়তন ছোট হলে প্রয়োজনে ভিড় কমাতে আশেপাশের স্কুল বাড়িগুলোকে টিকা দেওয়ার জন্য ব্যবহার করার কথা বলা হয়েছে। […]









