কলকাতা , ৮ মে:- বিধায়ক হিসেবে এই প্রথম বিধানসভায় পা রাখলেন তিনি। কিন্তু তার অনেক আগেই তার জীবনে প্রবেশ করেছিল রাজনীতি। শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনে মুকুল রায় কে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গভীরভাবে আলোচনায় আলোচনা করতে। জল্পনা উঠেছিল তুঙ্গে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই টুইট করে সেই সমস্ত জল্পনার অবসান ঘটান মুকুল রায় নিজেই। তিনি থাকছেন বিজেপিতেই। বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করতে চান আগামী দিনে। গণতন্ত্র ফেরাতে চান বাংলায়। উল্লেখ্য কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বেশ বড় ব্যবধানে এবার বিজেপি প্রার্থী মুকুল রায় জয়ী হয়েছিলেন। কিন্তু বিধানসভায় তার গতি প্রকৃতি কিছুটা হলেও জল্পনা উস্কে দেয়। এদিন বিধানসভায় শপথ গ্রহণের পর তিনি তৃণমূলের সুব্রত বক্সীর সাথে সৌজন্য বিনিময় করেন, অন্যান্য নেতাদের সাথে কথা বলেন। কিন্তু একবারের জন্য তার নিজের দলের ঘরে ঢোকেন নি। সেই জল্পনার অবসান তিনি নিজেই ঘটালেন।
Related Articles
হাওড়ায় রাজ্যপাল।
হাওড়া,৮ মার্চ :- হাওড়ায় ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রিস অফ ইন্ডিয়া’র এক অনুষ্ঠানে এসে বিগত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসা থেকে শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, এমনকি করোনা ভাইরাস নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সকালে হাওড়ার শরৎ সদনে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল। অনুষ্ঠানের বিষয় […]
দৃষ্টিহীনদের স্বেচ্ছায় রক্তদান শেওড়াফুলিতে।
প্রদীপ বসু ,৫ ফেব্রুয়ারি:- আমরা যদি রক্ত দিতে পারি তাহলে আপনারাও এগিয়ে আসুন রক্ত দিতে। রবিবার সমাজের সব শ্রেণির মানুষের জন্য এই বার্তা দিল শেওড়াফুলি হ্যান্ডিক্রাফট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন। শেওড়াফুলি নোনাডাঙ্গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তারা। দৃষ্টি শক্তিহীন নারি পুরুষেরা মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করে মহতি উদ্যোগ গ্রহণ করল। তারাই পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশন […]
ভোট দিলেন মহারাজ।
কলকাতা , ১০ এপ্রিল:-ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার চতুর্থ দফার ভোটে বরিষা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সৌরভ। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়েই ভোট দেন সৌরভ । Post Views: 395







