এই মুহূর্তে জেলা

ফের দেহ উদ্ধারে বিলম্বের অভিযোগ হাওড়ায়।

হাওড়া , ১২ মে:- সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে নার্সিংহোমেই পড়ে রইল কোভিডে মৃতের দেহ। শেষমেশ পুরসভার শববাহী গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার রাত দেড়টা নাগাদ মারা যান সুজিত কুমার হাজরা নামের এক ব্যক্তি। তারপর থেকে হাওড়ার রামরাজাতলা সাঁত্রাগাছি এলাকার একটি নার্সিংহোমেই পড়ে ছিল দেহ। মৃতের ভাইয়ের […]

এই মুহূর্তে কলকাতা

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় জটিলতার অবসান ঘটাতে নতুন নির্দেশিকা জারি।

কলকাতা ,১১ মে:- করোনার RTPCR পরীক্ষার ফল আসতে দেরি হওয়ায় উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের চিকিৎসা সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে রাজ্য সরকার আজ একটি নতুন নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে করোনার উপসর্গ বিশিষ্ট আশঙ্কাজনক রোগীর প্রথমে র‍্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) করাতে হবে। এন্টিজেন টেস্টের রেজাল্ট পজিটিভ এলে করোনার নিয়ম মেনে চিকিৎসা শুরু করতে হবে। এন্টিজেন […]

এই মুহূর্তে জেলা

বাজ পড়ে মৃত্যু হাওড়ায়।

হাওড়া, ১১ মে:- মঙ্গলবার দুপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায়। আহত হয়েছেন একাধিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, বালিটিকুরি ২ নম্বর রামকৃষ্ণপল্লি শেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অশোক বিশ্বাস মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকবাবুর মৃত্যু হয়। গুরুতর […]

এই মুহূর্তে জেলা

বড়ঞার বাহাদুরপুর মোড়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো স্কুল পড়ুয়ার।

মুর্শিদাবাদ , ১১ মে:- রাস্তা পারাপার হতে গিয়ে ভুলবশত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দশ বছর বয়সের এক স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সকালে দূঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার বাহাদুরপুর মোড়ে। জানা গেছে মৃত ওই শিশু কন্যার নাম, রুমি বিবি বাড়ি বড়ঞা থানার বাহাদুরপুর গ্ৰামে। স্থানীয়রা জানায় কুলি থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি ২০৭ গাড়ির অভিমুখে পড়ে […]

এই মুহূর্তে কলকাতা

সংশোধনাগার গুলিতে ভিড় কমাতে বন্দি আবাসিকদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।

কলকাতা , ১১ মে:- বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের সংশোধনাগার গুলিতে ভিড় কমাতে রাজ্য সরকার সেখানকার বন্দি আবাসিকদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে ধাপে ধাপে এই কাজ শুরু হবে বলে কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে কারা বিভাগের আধিকারিকরা আজ বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দী […]

এই মুহূর্তে জেলা

বাজার জীবাণুমুক্ত করতে পথে তৃণমূলের চিকিৎসক বিধায়ক।

হাওড়া , ১১ মে:- করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর আগেও মানুষকে সচেতন করতে পথে নামতে দেখা গেছে তাঁকে। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে সচেতনতার বার্তা দিলেন বালি কেন্দ্রের তৃণমূলের চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এদিন করোনা সচেতনতায় পথে নেমে তিনি নিজের হাতেই বাজার দোকানপাট স্যানিটাইজ করেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে নিজের উদ্যোগে বালি বেলুড়ের জনবহুল […]

এই মুহূর্তে জেলা

উপ পৌরপ্রধানের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পরতেই উত্তপ্ত হয়ে উঠলো বাঁশবেড়িয়ার।

সুদীপ দাস , ১১ মে:- বাঁশবেড়িয়ার প্রাক্তন উপ পৌরপ্রধানের উপরে গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পরতেই উত্তপ্ত হয়ে উঠলো বাঁশবেড়িয়ার বিভিন্ন এলাকা। ব্যাপক ভাঙচুর করা হলো ঘটনায় অভিযুক্ত বাঁশবেড়িয়ার পৌরপ্রধানার স্বামী সোনা শীলের বাড়ি। বাড়িতে থাকা একাধিক মোটর বাইকে ভাঙচুরের পাশাপাশি ঘরে ঢুকে বিভিন্ন আসবাব পত্রে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বাঁশবেড়িয়া খেলার মাঠের সামনে […]

এই মুহূর্তে কলকাতা

জ্বালানির ক্রমবর্ধমান দাম ও পরিবেশের কথা মাথায় রেখে বৈদ্যুতিন যানবাহনে জোর ফিরহাদ হাকিমের।

কলকাতা , ১১ মে:- জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য খরচের বোঝা বাড়লেও রাস্তায় যাতে পর্যাপ্ত পরিমাণ সরকারি বাস থাকে তা নিশ্চিত করতে রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এ দিনই প্রথম পরিবহণ দফতরে গিয়ে তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি এই নির্দেশ দেন। পরে পরিবহণমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাস্তায় বেরিয়ে মানুষকে যাতে বাস […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে অক্সিজেনের সংকট শীঘ্রই মিটবে – চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা , ১১ মে:- খুব শীঘ্রই রাজ্যে অক্সিজেনের সংকট মিটে যাবে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর স্বাস্থ্য ভবনে তিনি সাংবাদিকদের বলেন, অক্সিজেনের যোগান বাড়াতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বর্তমানে বিশেষ করেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে ঘাটতি হওয়ার জন্য তিনি সমন্বয়ের অভাব কে দায়ী করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

রেল কর্মীদের জন্য চলা বিশেষ ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্য কর্মীরাও।

কলকাতা , ১১ মে:- স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরাও এবার রেল কর্মীদের জন্য চলা বিশেষ লোকাল ট্রেনে উঠতে পারবেন। রাজ্য সরকারের অনুরোধে রেলের তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে পূর্ব ও দক্ষিণপূর্ব রেল আলাদা করে আজ দুটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরা বৈধ পরিচয় পত্র দেখিয়ে কাউন্টার থেকে মাসিক টিকিট সংগ্রহ […]