কলকাতা , ১২ মে:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার ও কলকাতা প্রেসক্লাব এর উদ্যোগে আজ প্রেসক্লাব প্রাঙ্গণে মোট 153 জন সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে কোভিড টিকা দেওয়া হয়। রাজ্য সরকারের পরিচয় পত্র থাকা সাংবাদিকদের পাশাপাশি ডিজিটাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় […]
এই মুহূর্তে
ভ্যাকসিনের সরবরাহ নিয়ে সরব মুখ্যমন্ত্রী , ফের আরো একবার প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১২ মে:- ভ্যাকসিনের সরবরাহ নিয়ে বারবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছে ইতিমধ্যেই। এই বিষয় নিয়ে বারবার কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টিকাকরণ নিয়ে ফের একবার সরব হলেন তিনি। আজ প্রধানমন্ত্রীকে ফের একবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, দেশে করোনার অবস্থা খুবই মারাত্মক। টিকাকরণ একমাত্র […]
নির্মাণ কাজের সঙ্গে যুক্ত অন্য রাজ্যের শ্রমিকদের জন্য আবাসন তৈরির সিদ্ধান্ত সরকারের।
কলকাতা, ১২ মে:- নির্মাণ কাজের জন্য এ রাজ্যে বাইরে থেকে আসা শ্রমিকদের জন্য শ্রমিক অবসান তৈরী করবে রাজ্য সরকার। নব নিযুক্ত পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সংবাদিকদের বলেন, বাইরে থেকে আসা চুক্তির ভিত্তিতে আসা শ্রমিকদের থাকার জন্য কোলকাতা ও জেলায় এই আবাসন তৈরী করা হবে। ফিরহাদ হাকিম আরো বলেন, এই প্রকল্পের আওতায় যে […]
হাওড়া পুরসভায় সাত সদস্যের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স তৈরি হলো। চেয়ারপার্সন করা হলো অরূপ রায়কে।
হাওড়া , ১২ মে:- দীর্ঘ আড়াই বছর হাওড়া পুরসভায় পৌর নির্বাচন না হওয়ার ফলে বর্তমানে সেখানে কোনও প্রশাসনিক বোর্ড নেই। ফলে হাওড়া পুর এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাত সদস্যের একটি বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। হাওড়া পুর এলাকার পাঁচ বিধায়ক সহ প্রাক্তন মেয়র পারিষদ স্বাস্থ্য ভাস্কর […]
বিধায়ক পদে ইস্তফা দিলেন নিশীথ ও জগন্নাথ।
কলকাতা , ১২ মে:- দিনহাটা এবং শান্তিপুরের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার আজ তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুপুরে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের ইস্তফাপত্র তুলে দেন। এরফলে তারা কোচবিহার ও রানাঘাটের সাংসদ পদেই থাকলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ প্রমাণিক বলেন, দলের নির্দেশ মত এই ইস্তফা দিয়েছেন। তিনি জানান, কোচবিহারের […]
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাজভবনের সামনে মৃত ঋষভ মন্ডলের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা সরকারের।
কলকাতা , ১২ মে:- রাজভবনের সামনে গতকাল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ঋষভ মন্ডলের পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। ওই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন বলেও তিনি আজ মন্তব্য করেন। […]
মহৎ উদ্যোগ বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের , ৬০ শতাংশ ভর্তুকি দিয়ে কোভিড টেস্টের ব্যবস্থা।
হাওড়া , ১২ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে মানুষের সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী ১ জুন থেকে ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার কথা আগেই ঘোষণা করেছিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠ কর্তৃপক্ষ। এবার নামমাত্র খরচে গরীব মানুষের জন্য কোভিড ( আরটি-পিসিআর ) টেস্টের ব্যবস্থা করলেন বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৭ মে […]
উপসর্গহীন কোভিড আক্রান্তদের ৫০ বেডের সেফ হোম চুঁচুড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ১২ মে:- তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যে কথাটা বলেছেন যে এই সময়ে করোনার মহামারী চলছে, তার মোকাবিলায় সকলকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এবং যেভাবেই হোক এই মারণ বাধিকে আমাদের রুখতে হবে , এইটাই আমাদের প্রধান কাজ। সেই কথা মাথায় রেখে আজ চুঁচুড়ায় নবনির্বাচিত বিধায়ক অসিত মজুমদার স্থানীয় […]
বাঁশবেরিযার পুর-প্রশাসকের পদ থেকে অরিজিতা শীল কে সরানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।
সুদীপ দাস , ১২ মে:- প্রাক্তন উপ-পৌরপ্রধানের উপর গুলি চালানোর ঘটনার পরই পুরপ্রশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করলো রাজ্য সরকার। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্য সরকারের যুগ্ম সচিবের ওই চিঠিই হাতে এসেছে আমাদের। যেখানে বর্তমান পুরপ্রশাসক অরিজিতা শীলকে নিজ ইচ্ছায় অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়ে অবিলম্বে দ্বায়িত্বভার আদিত্য […]
মাধ্যমিক পরীক্ষার্থীদের ভ্যবিষৎ এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ মে:- রাজ্যের বর্তমান করনা আবহে চলতি বছরের প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে। পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে শিক্ষাসচিব মণীশ জৈন গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টেলিফোনে তাদের সঙ্গে কথা […]

