কলকাতা, ১২ মে:- নির্মাণ কাজের জন্য এ রাজ্যে বাইরে থেকে আসা শ্রমিকদের জন্য শ্রমিক অবসান তৈরী করবে রাজ্য সরকার। নব নিযুক্ত পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সংবাদিকদের বলেন, বাইরে থেকে আসা চুক্তির ভিত্তিতে আসা শ্রমিকদের থাকার জন্য কোলকাতা ও জেলায় এই আবাসন তৈরী করা হবে। ফিরহাদ হাকিম আরো বলেন, এই প্রকল্পের আওতায় যে সব কোম্পানি বা সংস্থা তাদের প্রকল্পের কাজ এর জন্য শ্রমিকদের বাইরে থেকে নিয়ে আসবে প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত তাদের ওই আবাসন এ থাকার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কোম্পানী বা সংস্থাকে ওই সব শ্রমিকদের থাকার জন্য রাজ্য সরকার কে ভাড়া দিতে হবে। প্রাথমিক ভাবে ঐ সব শ্রমিকদের ৬ মাস থেকে এক বছরের চুক্তিতে থাকতে দেওয়া হবে। আবাসন তৈরী র জন্য আবাসন দপ্তর রেল ও বন্দর কতৃপক্ষের কাছে ফাঁকা জমি চাইবে বলেও তিনি জানান। বাইরে থেকে আসা ওই সব শ্রমিকদের যত্র তত্র থাকার ব্যাবস্থার পরিবর্তন আনতেই এই আবাসন তৈরীর এই উদ্যোগ। দ্রুত এই আবাসন প্রকল্পের কাজ শুরু করা হবে বলে ফিরহাদ হাকিম জানিয়ে ছেন।
Related Articles
নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য হরিপাল থানার।
হুগলি, ১৭ অক্টোবর:- অবৈধ বাজি নিয়ে হাইকোর্ট রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে, ঠিক সেই সময় নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযানে সাফল্য হরিপাল থানার। লাগাতার অভিযানে আটক বহু নিষিদ্ধ বাজি, গ্রেফতার বাজি তৈরী ও বিক্রির সঙ্গে যুক্তরা। হরিপালের সহদেব গ্রাম পঞ্চায়েতের মশাইমোর মালপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় হরিপাল থানার পুলিশ।ওসি হরিপাল অরূপ মন্ডলের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার […]
সরস্বতী পুজোর থিমে ননি ছিঃ, ভাইরাল গান মগড়ারপুজো মন্ডপেও।
হুগলি, ৬ ফেব্রুয়ারি:- গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাঁকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে, তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে গান গেয়ে ওঠে যুবক। ছিঃ ছিঃ রে ননি ছিঃ ওড়িশার সম্বলপুরের সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে গান নিয়ে মিম […]
পঞ্চায়েত ও পুরসভা গুলির রাজস্ব ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে পঞ্চম অর্থ কমিশন গঠন রাজ্যের।
কলকাতা, ২৪ মে:- পঞ্চায়েত ও পুরসভা গুলির কর ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে রাজ্য সরকার পঞ্চম অর্থ কমিশন গঠন করেছে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই কমিশন আগামী ৬ মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। নবান্নের অর্থ দপ্তর থেকে মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অর্থ কমিশনের সদস্যরা পঞ্চায়েত গুলির […]









