কলকাতা , ১২ মে:- দিনহাটা এবং শান্তিপুরের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার আজ তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুপুরে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের ইস্তফাপত্র তুলে দেন। এরফলে তারা কোচবিহার ও রানাঘাটের সাংসদ পদেই থাকলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ প্রমাণিক বলেন, দলের নির্দেশ মত এই ইস্তফা দিয়েছেন। তিনি জানান, কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের আসল রূপ দেখে নিয়েছে। তাই তারা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচন পরবর্তীকালে দিনহাটার মানুষ যেভাবে তৃণমূলের সন্ত্রাস দেখেছে, তাতে উপ নির্বাচনেও তারা বিজেপির পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী। এদিকে রাজ্যপাল কোচবিহারে মামলা প্রভাবিত করতে যাচ্ছেন বলে শাসক দল যে কটাক্ষ করেছে তার উত্তরে শ্রী প্রামানিক বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে গিয়ে মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে তা খতিয়ে দেখার অধিকার রাজ্যপালের রয়েছে। অন্যদিকে, বিধায়ক পদে ইস্তফা দিয়ে জগন্নাথ সরকার জানিয়েছেন, দল চেয়েছে তাই বিধায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। নির্বাচনের যে ফল তাতে মোটেই বিজেপি দুর্বল বলে প্রমাণ হয় না।রাজ্যে বিজেপি এখন যথেষ্ট শক্তিশালী বিপক্ষ।
Related Articles
উচ্ছাসের বাঁধ ভাঙল বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের মনোনয়ন ঘিরে।
হুগলি , ২০ মার্চ:- উচ্ছাসের বাঁধ ভাঙল তারকা প্রার্থীকে ঘিরে। চন্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে বের হয় চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তাকে ঘিরে উন্মাদনা ছিলো চোখে পড়ার মত। একবার ছবি আর টিভিতে দেখা তারকাকে একবার ছুঁয়ে দেখতে একটা সেলফি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। প্রচন্ড রোদে সাদা লিনেনের সার্ট ভিজে জবজবে […]
প্রয়াত মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়, ময়দানে শোকের ছায়া।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ ডিসেম্বর:- প্রয়াত মোহনবাগান সভাপতি তথা বর্ষীয়ান বিচারপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত বছর থেকে ক্লাব সভাপতির পদে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মোহনবাগান ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যায় মঙ্গলবার দুপুরে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। […]
শ্রীরামপুরে হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের সভায় দোলা সেন।
হুগলি, ২৬ এপ্রিল:- পূর্ব রেলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকা হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।আজ সেই উচ্ছেদ হওয়ার কথা। ১৫ দিন সময় দেওয়া হয়েছিল সেই নোটিশে। রেল পুলিশ সূত্রে খবর অন্যান স্টেশনের মত শ্রীরামপুর স্টেশনেও হকার উচ্ছেদ হবে। আর তা যদি হয় অনেক মানুষের রুজি রুটিতে টান পরবে। প্ল্যাটফর্মের নীচে রেলের জায়গায় বসে […]









