কলকাতা ,১১ মে:- করোনার RTPCR পরীক্ষার ফল আসতে দেরি হওয়ায় উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের চিকিৎসা সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে রাজ্য সরকার আজ একটি নতুন নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে করোনার উপসর্গ বিশিষ্ট আশঙ্কাজনক রোগীর প্রথমে র্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) করাতে হবে। এন্টিজেন টেস্টের রেজাল্ট পজিটিভ এলে করোনার নিয়ম মেনে চিকিৎসা শুরু করতে হবে। এন্টিজেন টেস্টের রেজাল্ট নেগেটিভ আসা সত্ত্বেও যদি করোনার লক্ষণ থাকে তাহলে RTPCR টেস্টের জন্য নমুনা নিয়ে রোগীকে আইসোলেসন ওয়ার্ডে ভর্তি করতে হবে। কোনও অবস্থাতেই রোগীর স্থিতাবস্থা ফিরিয়ে না এনে অন্য কোথাও রেফার করা যাবে না এবং টেস্ট রেজাল্ট নেই এই কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না।
Related Articles
অনলাইনে মিউটেশন ও খাজনা মেটাবার ব্যবস্থা চালু হওয়ায় সরকারের আয় বেড়েছে বহুগুণ, জানালেন মন্ত্রী।
কলকাতা, ১০ মার্চ:- অনলাইনে জমির মিউটেশন এবং খাজনা মেটাবার ব্যবস্থা চালু হওয়ায় বহুলভাবে উপকৃত সাধারণ মানুষ। রাজ্য সরকারের আয়ও বেড়েছে বহুগুণ। শুক্রবার বিধানসভায় এ কথা জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান চলতি অর্থবছরে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত খাজনা বাবদ আয় হয়েছে ৪৪ কোটি ১৪ লক্ষ টাকা। মন্ত্রী এদিন বিধানসভায় তাঁর দফতরের ব্যায় […]
বিধায়কের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা চুঁচুড়ায়।
হুগলি, ১৪ জুন:- প্রতিবছরের মত এবারেও প্রশংসনীয় উদ্যোগ নিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। ২০১১ সালের প্রথম বিধায়ক হবার পরের বছর ২০১২ থেকে থেকে প্রতিবছর চুঁচুড়া বিধানসভা এলাকার সমস্ত বাংলা এবং ইংরেজি মাধ্যম স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্য যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের সংবর্ধিত করা হয় তেমনি শনিবার সকালে […]
একদিকে বুনো শুয়োর অন্যদিকে হাতির উপদ্রবে ব্যাপক ক্ষতির মুখে সোনামুখীর ধান চাষীরা ।
বাঁকুড়া , ১১ অক্টোবর:- বুনো শুয়োরের জন্য সারাবছরই কমবেশি ক্ষতির মুখে পড়তে চাষীদের তার উপর গত কয়েকদিন ধরে সোনামুখী জঙ্গলে চল্লিশটি হাতির একটি দল তাণ্ডব চালাচ্ছে রীতিমতো আতঙ্কে রয়েছে সোনামুখী জঙ্গল লাগোয়া বুড়িআঙ্গারি মহেশপুর মানিক বাজার কওরাশলি সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এই সমস্ত এলাকার ধান চাষীরা। বিঘা পর বিঘা […]








