এই মুহূর্তে জেলা

খানাকুলে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

আরামবাগ , ৫ জুন:- আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের রায় বার এলাকায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ৫ ই জুন পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন রায় বার স্কুল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়। উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক,স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় গ্রীন ভলান্টিয়ার ও রিষড়া পৌরসভার যৌথ বিকল্প নার্সিং পরিষেবা।

হুগলি , ৫ জুন:- করোনা সংক্রমণের মোকাবিলায় প্রতিনিয়ত চাপ বাড়ছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে। দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তদের মধ্যে শ্বাসকষ্টের উপসর্গ মাথাচারা দিতেই অক্সিজেনের হাহাকার দেখা দেয় হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলিতে।অনেক ক্ষেত্রে রোগী বাড়িতে থেকে অক্সিজেন পরিষেবা নিয়ে সুস্থ্য হলেও প্রশিক্ষণ না থাকায় অক্সিজেন পরিষেবা ও পার্লস অক্সিমিটার নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে […]

এই মুহূর্তে কলকাতা

বাড়িতে বসে হোক উচ্চমাধ্যমিক , নিদান বিশেষজ্ঞ কমিটির।

কলকাতা , ৪ জুন:- করোনা আবহে রাজ্য সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কীভাবে হতে পারে, তা নিয়ে রিপোর্ট জমা দিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রেখে কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আজ সন্ধ্যায় শিক্ষা দপ্তরে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েছে। ছয় সদস্যের কমিটি […]

এই মুহূর্তে জেলা

মা ক্যান্টিনের আজ উদ্বোধন হলো রিষড়ায়।

তরুণ মুখোপাধ্যায় , ৪ জুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের আজ উদ্বোধন হলো রিষড়া পৌরসভার প্রাঙ্গণে। এর উদ্বোধন করলেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার বড়বাবু তাপস ঘোষ সহ পুরসভার অন্যান্য কো-অর্ডিনেটার রা। এই প্রকল্পের উদ্বোধন করে পুরো প্রশাসক বিজয় বাবু বলেন বর্তমান কালে দেশের মানুষ […]

এই মুহূর্তে কলকাতা

এবার শীর্ষস্থানীয় আমলাদের পুনর্নিয়োগ সংক্রান্ত নিয়মই বদলে ফেলল কেন্দ্রীয় সরকার।

কলকাতা , ৪ জুন:- আলাপন কাণ্ডের জেরে এবার শীর্ষস্থানীয় আমলাদের পুনর্নিয়োগ সংক্রান্ত নিয়মই বদলে ফেলল কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয় চাকরি থেকে অবসর নেওয়া কোনও আমলাকে চুক্তি ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এবার ভিজিলান্স কমিশনের ছাড়পত্র বাধ্যতামূলক হচ্ছে। কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন তার নির্দেশিকায় বলেছে, অল ইন্ডিয়া সার্ভিস গ্রুপের ‘এ’ গ্রেডের অফিসার বা তাঁর সমমর্যাদার অফিসারের ক্ষেত্রে এই নতুন নির্দেশিকা […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ার দলীয় অফিসে দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদেরl

হুগলি , ৪ জুন:-বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর শুক্রবার সাংগঠনিক বৈঠকে চুঁচুড়ায় এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পরলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিকেলে চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা অফিসে আসেন দিলীপ ঘোষ। যদিও আগেভাগেই সেখানে উপস্থিত ছিলেন দলের বিক্ষুদ্ধ কর্মীরা। দিলীপ ঘোষ অফিসে ঢুকে যখন বৈঠক করছেন তখন বাইরে বিক্ষোভ দেখানে শুরু করে দেয় বিজেপির বিক্ষুদ্ধ […]

এই মুহূর্তে জেলা

টালির তরঙ্গে সুরের মুর্চ্ছনা , ঘরবন্দি দশায় সোমনাথের সৃষ্টকলা !

সুদীপ দাস , ৪ জুন:- পিয়ানোটা টুং-টাং বাজে টুং-টাং, হারমোনিয়াম কি বিরাট নাম! হুগলীর শ্রীরামপুরের বাসিন্দা বছর পঞ্চাশের সোমনাথ পেশায় বেসরকারী সংস্থার কর্মী হলেও তাঁর মনে কিন্তু সর্বদা টুং-টাং শব্দ! ভারতীয় বাদ্যযন্ত্রকে কত ভাবে যে রূপ দেওয়া যেযে পারে তা সোমনাথের বাড়িতে না এলে বোঝা যাবে না। জলতরঙ্গকে কখনও ফেলে দেওয়া কাঁচ, কখনও বা নারকোল […]

এই মুহূর্তে কলকাতা

গাড়ির মধ্যে বসেই মিলবে করোনা টিকা এবার উদ্যোগ পুর নিগমের।

কলকাতা , ৪ জুন:- আরও বেশী সংখ্যক মানুষকে করোনা টিকাকরণের এর আওতায় আনতে কোলকাতা পুরনিগমের উদ্যোগে শহর বাসীদের জন্য ড্রাইভ থ্রু ভ্যাক্সিনেশন পরিষেবার সূচনা হল। কলকাতার এক শপিং মলে শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। পার্ক সার্কাস এর কোয়েস্ট মল, বেলভিউ ও উডল্যান্ড হাসপাতালের সহযোগিতায় […]

এই মুহূর্তে জেলা

দুস্থদের সেবায় দুয়ারে রান্নাঘরের উদ্বোধন শেওড়াফুলিতে।

হুগলি , ৪ জুন:- কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকতে শুরু হলো “দুয়ারে রান্নাঘর” কর্মসূচি। বৈদ্যবাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে শুক্রবার যারা আনুষ্ঠানিক সূচনা করলেন বৈদ্যবাটি পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ। ইতিমধ্যেই এই পুরসভার ১০ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এই কর্মসূচি।মূলত রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এখানকার কর্মীরা। মূলত এই […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে ত্রাণ প্রকল্পের প্রথম দিনেই কুড়ি হাজারেরও বেশি আবেদন জমা পড়লো।

কলকাতা , ৪ জুন:- সাম্প্রতিক ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরাসরি ক্ষতিপূরণ পৌঁছে দিতে গতকাল থেকে শুরু হওয়া দুয়ারে ত্রাণ প্রকল্পে প্রথম দিনেই কুড়ি হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পের আবেদন নেওয়ার জন্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ জেলা, দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর ও হাওড়ায় শিবির খোলা হয়েছে। এছাড়া ওই একই সময় টর্নেডো ঝড়ে […]