এই মুহূর্তে জেলা

বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত সিভিক পুলিশ কর্মী গ্রেফতার হাওড়ায়।

হাওড়া , ৫ জুন:- এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগে অভিযুক্ত সিভিক পুলিশ কর্মীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে হাওড়ায়। হাওড়া থানা এলাকার নিতাই চরণ দত্ত লেনে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। সমীর বরণ বসু নামের ওই ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ দে ওরফে লালু মদ্যপ অবস্থায় মারধর করে বলে অভিযোগ। টাকা চেয়ে গন্ডগোল হয় বলে সূত্রের খবর। গুরুতর […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটি পৌরসভার রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন মহকুমা শাসক।

হুগলি , ৫ জুন:- কোভিড পরিস্থিতির কারণে বিপর্যস্ত সারা বাংলা। এই অবস্থায় রক্তদান ধারাবাহিক ভাবে রক্তদান শিবির না হওয়ার চরম সমস্যায় পড়েছে মুমূর্ষ রোগীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এলো বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলির অন্নপূর্ণা ভবনে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যে শিবিরে রক্তদান করে আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী। কোভিড বিধি মেনে […]

এই মুহূর্তে জেলা

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের ডাক। হাওড়া পুরসভায় ড্রেন ও প্লাস্টিকের প্রতীকী বিবাহ বিচ্ছেদ।

হাওড়া, ৫ জুন:- “ড্রেন ও প্লাস্টিকের বিবাহ বিচ্ছেদ।” এই ক্যাচলাইনকে সামনে রেখে শনিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের সকালে অভিনব কর্মসূচি নিয়েছিল হাওড়া পৌর নিগম। এই অভিনব ক্যাচলাইনের মাধ্যমে মেসেজ দেওয়া হয় প্লাস্টিক এবং নিকাশি নালা দুজনেই দুজনের শত্রু। তাই প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার যেন আর না করা হয়। এবার থেকে প্লাস্টিকের ব্যবহার কমাতে উদ্যোগী হল […]

এই মুহূর্তে কলকাতা

সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল , সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ৫ জুন:- তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে বেশ কয়েকটি রদবদল করেছে। দল নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ তৃণমূল ভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সায়নী ঘোষ নতুন যুব সভানেত্রী হচ্ছেন। কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে […]

এই মুহূর্তে জেলা

ফের তৃণমূলী সুর , নিন্দুকদের মতে ঝোলের লাউ অম্বলের কদু ; উত্তরপাড়ার প্রবীর !

সুদীপ দাস , ৫ জুন:- এই তো সেদিন তৃণমূলের নামে নানাবিধ ক্ষোভ উগরে দিয়েছিলেন উত্তরপাড়ার তৎকালীন বিধায়ক প্রবীর ঘোষাল। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিশেষ জেট বিমানে দিল্লী পৌঁছেছিলেন প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ডালমিয়ারা। দিল্লীতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের হাত থেকে পদ্ম পতাকা গ্রহন করেছিলেন। গেরুয়া শিবিরে নাম লিখিয়ে চটজলদি বিধানসভার টিকিটও পেয়েছিলেন। কিন্তু সারা […]

এই মুহূর্তে জেলা

ভ্রাম্যমাণ গাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির বৈদ্যবাটীতে।

হুগলি , ৫ জুন:- কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে সর্বত্র। তাই মুমূর্ষ রোগীদের কথা ভেবে এগিয়ে এলো বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বৈদ্যবাটীর চৌমাথায় ভ্রাম্যমাণ গাড়িতে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। অভিনব এই গাড়ির মধ্যে একই সময় তিনজন রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে রক্তদানের পরিকল্পনা জেলায় প্রথম বলে দাবি […]

এই মুহূর্তে কলকাতা

দু দফায় বন্ধ থাকবে ই এম বাইপাসের আম্বেদকর সেতু।

কলকাতা , ৫ জুন:- ভার বহন ক্ষমতা সহ অন্যান্য কয়েকটি বিষয় পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার ইএম বাইপাসের আম্বেদকর সেতুটি দুই দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেতুর পশ্চিম দিকের লেন টি আজ রাত আটটা থেকে বুধবার সকাল ছটা এবং পূর্ব দিকের অংশটি বৃহস্পতিবার রাত আটটা থেকে ১৪ই জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে […]

এই মুহূর্তে জেলা

পড়া না পারায় ছাত্রীকে মারধরের অভিযোগ। গ্রেফতার গৃহশিক্ষক।

হাওড়া , ৫ জুন:- ছাত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন এক গৃহশিক্ষক।গৃহশিক্ষকের হাতে প্রহৃত হল তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। পড়া ঠিকমতো না পারায় ওই ছাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রীর বাবা নিশ্চিন্দা থানায় অভিযোগ করলে পুলিশ গৃহশিক্ষককে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দা থানার রাজাপুর প্রফুল্লনগরে। ওই ছাত্রীর পরিবার সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের বকেয়া পাওনা পাঁচ হাজার কোটি টাকা মিটিয়ে দেবার দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্যের।

কলকাতা , ৫ জুন:- ইয়াস এবং কোভিড পরিস্থিতি মোকাবিলায় কাজে ব্যবহারের জন্য রাজ্য সরকার তার বকেয়া পাওনা প্রায় পাঁচ হাজার কোটি টাকা এখনই মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র গতকাল রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে জিএসটি ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। গত দশ […]

এই মুহূর্তে জেলা

ফুটপাতে পড়ে থাকা অসহায় বৃদ্ধাকে উদ্ধার। চিকিৎসার জন্য পাঠানো হলো হাসপাতালে।

হাওড়া, ৫ জুন:- ফুটপাতে পড়ে থাকা অসহায় বৃদ্ধাকে উদ্ধার। চিকিৎসার জন্য পাঠানো হলো হাসপাতালে। গত কয়েকদিন ধরে রাস্তার ফুটপাতই ছিল তাঁর আশ্রয়। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার ফুটপাতে পড়ে থাকা বয়স্কা মহিলাকে শেষপর্যন্ত উদ্ধার করে আপাতত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকালে ওই বৃদ্ধাকে হাওড়ার রামগোপাল মঞ্চের সামনে রাস্তার ফুটপাত […]