তরুণ মুখোপাধ্যায় , ৪ জুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের আজ উদ্বোধন হলো রিষড়া পৌরসভার প্রাঙ্গণে। এর উদ্বোধন করলেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার বড়বাবু তাপস ঘোষ সহ পুরসভার অন্যান্য কো-অর্ডিনেটার রা। এই প্রকল্পের উদ্বোধন করে পুরো প্রশাসক বিজয় বাবু বলেন বর্তমান কালে দেশের মানুষ আজ করোনা মহামারীতে জর্জরিত। এই সময় মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার এবং বার্তা দিয়েছেন আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ এই মহামারী কালে যেন রাজ্যের কোন দুস্ত মানুষ অভুক্ত অবস্থায় না থাকে। যার জন্যই তিনি তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের নির্দেশ দিয়েছেন এই সমস্ত দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবার। সেইমতো আজকে এই ক্যান্টিনের উদ্বোধন করা হলো। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরা ভাত ডাল ডিমের কারি দেওয়া হবে মানুষদের। প্রতিদিন প্রায় দু’শো মানুষকে এই খাবার সরবরাহ করা হবে। পুরসভার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিকরা।
Related Articles
করোনা চিকিৎসায় সরকারি স্কুলগুলিতে সেফহোম করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা , ১৮ মে:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা রোগের চিকিৎসায় হাসপাতাল গুলির উপর থেকে চাপ কমাতে রাজ্য সরকার কিছু সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ে সেফহোম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে স্কুল গুলিকে সম্পূর্ণ ফাঁকা করে দ্রুত জীবাণুমুক্ত […]
ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলতে চলেছে ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিল।
হুগলি, ১১ মার্চ:- ত্রিপাক্ষিক বৈঠকে খুলতে চলেছে ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল। শ্রমিক অসন্তোষে এই জুটমিল বন্ধ হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে। কাজ হারিয়েছিল প্রায় চার হাজার শ্রমিক। বন্ধের কারনে পৌরভোটের সময় রাজনৈতিক দলগুলি মিটিং অবস্থান বিক্ষোভ ইত্যাদি আন্দোলনে সামিল হলেও জুটমিলের তালা খুলতে পারেনি। অবশেষে চন্দননগর ডেপুটি লেবার কমিশনের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে সমষ্যার সমাধান হয়ে গেল। […]
পঞ্চায়েত অফিসের ঢিলছোঁড়া দূরত্বে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ৭ ডিসেম্বর:- এবার পঞ্চায়েত অফিসের কিছুটা দূর থেকেই উদ্ধার হল তাজা বোমা। তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। বুধবার সকালে ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের। জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি দুই নম্বর পঞ্চায়েত অফিসের কাছে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাটি। কে […]










