সুদীপ দাস , ৩০ জুলাই:- সোনার দোকানে ভয়াবহ চুরি, নগদ ৬ লাখ টাকার পাশাপাশি খোয়া গেলো কয়েক কোটি টাকার সোনা! বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল স্টেশন রোডের স্বস্তিক জুয়েলারী নামক একটি দোকানে। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলো ওই জুয়েলারীর পাশের একটি দোকানের টিনের চাল কেটে ভিতরে […]
এই মুহূর্তে
ইলেকট্রিক সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ৩০ জুলাই:- ইলেকট্রিক সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হলো হাওড়ায়। শুক্রবার সকালে দাশনগর থানা এলাকার শিয়ালডাঙ্গা চাষীর মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম হেমন্ত সিং (৩৯)। ভারী বর্ষণের জেরে ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছিল। ঘুম থেকে উঠে ঘরের ইলেকট্রিক সুইচ অফ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হেমন্তের। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর […]
দু’দিনের বৃষ্টিতে এখনও জলে ভাসছে হাওড়া।
হাওড়া , ৩০ জুলাই:- বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহর। বুধবারের পর বৃহস্পতিবারও সারাদিন প্রবল বর্ষণ হয়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। […]
আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলো ছাত্র-ছাত্রীরা।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- ফেন্ড অফ এবভারোমেন্ট নামে একটি সংগঠনের উদ্যোগে ছাত্র ছাত্রীরা আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করলো বৃহস্পতিবার। এই কর্মসূচিতে নেতাজী মহাবিদ্যালয়ের অধক্ষ্য অসীম দে থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এদিন বৃক্ষরোপন করা হয়। এই বিষয়ে কলেজে অধক্ষ্য অসীন দে […]
পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দিলো সরকার।
কলকাতা , ২৯ জুলাই:- ১৫ ই আগস্ট পর্যন্ত জারি বিধিনিষেধে বাড়তি ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী শনিবার থেকে শুরু হতে চলা করনা বিধি নিষেধ এর ক্ষেত্রে রাজ্য সরকার সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। সব ধরনের কোভিড বিধি মেনে সর্বাধিক পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে বলে সন্ধ্যায় নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো […]
পড়ুয়াদের জন্য পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করলো বন্ধন ব্যাংক।
কলকাতা, ২৯ জুলাই:- বন্ধন ব্যাংক রাজ্যের পড়ুয়াদের জন্য নেক্সট জেনারেশন পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করেছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ম্যাকাউট অনুমোদিত এই কোর্সটির সূচনা করেন। বন্ধন ব্যাংক রাজপুর সোনারপুরে একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছে। সেখানে ২১০ জন পড়ুয়াকে নিয়ে ওই কোর্স শুরু হবে। শান্তিনিকেতনে ২৪০ আসনের একটি […]
রামকৃষ্ণের প্রিয় সাদা বোঁদে বিক্রিতে ভাঁটা , হতাশার সুর কামারপুকুর ব্যবসায়ী মহলে।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- হুগলির কামারপুকুরের শ্রীরামকৃষ্ণের স্নেহধন্যে সাদা বোঁদে সারা দেশ জুড়ে বিখ্যাত। কিন্তু করোনা পরিস্থিতিতে এই সাদা বোঁদে ব্যবসায় ভাটার টান। কামারপুকুর মঠ ও মিশনে করোনা পরিস্থিতিতে পর্যটক কম আসায় স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ীদের সাদা বোঁদের বিক্রি অনেকটাই কম বলে দাবী তাদের। মুলত বোঁদে বলতে চোখের সামনে ভাসে লাল-হলুদের বোঁদে। অবশ্য গোঘাটের কামারপুকুরে সেই […]
করোনা কালে চন্দননগরের আলোক শিল্পে আঁধারের হাতছানি !
সুদীপ দাস , ২৯ জুলাই:- গত বছর থেকেই চন্দননগর আলোক শিল্পে ভাঁটা। এবছর আরও করুন অবস্থা। বহু কারিগর আলোর কাজ ছেড়ে অন্য কাজের দিকে পা বাড়িয়েছেন। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে চন্দননগরের বহু ছোট আলোর ব্যাবসায়ী জীবনজীবিকার জন্য অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। কথাগুলি বলছিলেন আলোর শহর চন্দননগরের প্রখ্যাত আলোক শিল্পী বাবু পাল। চন্দননগরের […]
গ্রামাঞ্চলে টিকা ঘাটতি মেটাতে উদ্যোগী রাজ্য।
কলকাতা , ২৯ জুলাই:- রাজ্যের গ্রামাঞ্চলে করোনা টিকার ঘাটতি মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যে আসা প্রায় ১১ লক্ষ ডোজ করোনা টিকা গ্রামাঞ্চল ও বস্তি এলাকায় বেশি করে ব্যবহার করার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে টিকা পাওয়ার জন্য দীর্ঘ লাইন দিয়েও পর্যাপ্ত যোগানের অভাবে অনেক মানুষকে টিকা […]
এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড।
কলকাতা , ২৯ জুলাই:- এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড। ঝাড়খণ্ডের জামতারা থেকে মূল অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগুইহাটি বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ অভিযোগে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেই তদন্তে উঠে আসে জামতারা গ্যাংয়ের লিংক। সেই তথ্য ধরেই দুজনকে গ্রেপ্তার করেছিল […]

