হাওড়া, ৩০ জুলাই:- ইলেকট্রিক সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হলো হাওড়ায়। শুক্রবার সকালে দাশনগর থানা এলাকার শিয়ালডাঙ্গা চাষীর মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম হেমন্ত সিং (৩৯)। ভারী বর্ষণের জেরে ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছিল। ঘুম থেকে উঠে ঘরের ইলেকট্রিক সুইচ অফ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হেমন্তের। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর হেমন্তকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে উনি তাকে না দেখে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরিবারের লোকজন এরপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেতে উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার বাধ্যতামূলক, জানাল কেন্দ্র।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে জানিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের গ্রামীণ আবাস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ গতকাল রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন আবাস যোজনা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্কে একাউন্টে পাঠানো হবে। আধার নির্ভর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে […]
খানাকুলে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রিজের মেরামতির কাজ শুরু।
হুগলি, ১৭ নভেম্বর:- ২০২১ সালে সর্বগ্রাসী বন্যা হুগলি জেলার আরামবাগ মহকুমার ছটি ব্লকেই গ্রাস করেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুল। এই খানাকুল দু’নম্বর ব্লকের বন্দর এলাকায় একটি পাকা ব্রিজ সম্পূর্ণভাবে বন্যার জলে ভেঙে পড়ে। এর জেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জল কমে গেলেও সেই ব্রিজ মেরামতির কোনোও উদ্যোগ নেই প্রশাসনের বলে অভিযোগ। এর জেরে কয়েক […]
অপ্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে দক্ষিণী রাজ্যে চিকিৎসার প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ জুন:- স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অপ্রয়োজনে দক্ষিণী রাজ্যে চিকিৎসা করতে যাওয়ার প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী হল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে যে চিকিৎসা অমিল, শুধুমাত্র তার জন্যই দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাওয়া যাবে। এবং তার জন্য রাজ্য সরকারের আগাম অনুমতি বাধ্যতামূলক করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খুব […]











