কলকাতা , ২৯ জুলাই:- রাজ্যের গ্রামাঞ্চলে করোনা টিকার ঘাটতি মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যে আসা প্রায় ১১ লক্ষ ডোজ করোনা টিকা গ্রামাঞ্চল ও বস্তি এলাকায় বেশি করে ব্যবহার করার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে টিকা পাওয়ার জন্য দীর্ঘ লাইন দিয়েও পর্যাপ্ত যোগানের অভাবে অনেক মানুষকে টিকা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। এই সমস্যা মেটাতেই বেশি করে টিকা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর টিকা সরবরাহ নিয়ে জটিলতা কিছুটা কাটার ইঙ্গিত মিলেছে। বুধবার রাতে ৯ লক্ষ ৫৪ হাজার কোভিশিল্ড টিকা এবং বৃহস্পতিবার সকালে আরও ১ লক্ষ ৬১ হাজার কোভ্যাক্সিন এসেছে পশ্চিমবঙ্গে৷ আরও ১২ লক্ষ ভ্যাকসিন আসার কথা কয়েক দিনের মধ্যে। এর অধিকাংশ ই গ্রামাঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
Related Articles
ডোমজুড়ে দুই বাসের ধাক্কায় আহত ১০।
হাওড়া, ৪ জুলাই:- হাওড়ার ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা আরও একটি বাসের। ঘটনায় আহত ৮-১০ জন বাসের যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, একটি বেসরকারি সংস্থার মহিলা কর্মীদের নিয়ে কোনা থেকে ধূলাগোড় যাচ্ছিল বাসটি। ধূলাগোড় ট্রাফিক গার্ড […]
হাওড়ায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল , বিজেপি সহ বাম সংযুক্ত মোর্চার প্রার্থীরা।
হাওড়া, ১৯ মার্চ:- শুক্রবার হাওড়ায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল, বিজেপি, বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থীরা। তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী সঞ্জয় সিং, উমেশ রাই, বাম প্রার্থী ডাঃ জগন্নাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন মনোনয়ন জমা দেন। এদিন বিজেপির মনোনয়ন পর্বে হাওড়ায় উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, অর্জুন সিং প্রমুখ নেতৃত্ব। বিজেপি প্রার্থী সঞ্জয় […]
বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো – অরূপ রায়।
হাওড়া, ৫ নভেম্বর:- সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হলো। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত […]










