মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- ফেন্ড অফ এবভারোমেন্ট নামে একটি সংগঠনের উদ্যোগে ছাত্র ছাত্রীরা আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করলো বৃহস্পতিবার। এই কর্মসূচিতে নেতাজী মহাবিদ্যালয়ের অধক্ষ্য অসীম দে থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এদিন বৃক্ষরোপন করা হয়। এই বিষয়ে কলেজে অধক্ষ্য অসীন দে জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেনের প্রয়োজনীতা অপরিসীম। তাই কেবল প্রচার করার জন্য নয়, আগামী প্রজন্ম ও পৃথিবীরকে দুষন মুক্ত করতে বৃক্ষরোপন করা দরকার। অন্যদিকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, পরিবেশ রক্ষা করতে হলে গাছ লাগাতে হবে।একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগানো প্রয়োজন। তা না হলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে একজন ছাত্র অর্নব কোলে বলেন, আমরা সারা বর্ষাকাল জুড়ে বৃক্ষরোপন কর্মসূচি করে চলেছি। এদিন নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন হলো। পরিবেশ বাঁচাতে আমাদের এই কর্মসূচি চলবে।
Related Articles
বেলুড়ে খোল-করতাল নিয়ে নগরকীর্তন, বসন্ত উৎসবে মাতলেন বিধায়ক।
হাওড়া, ১১ মার্চ:- বেলুড়ে খোল-করতাল নিয়ে নগরকীর্তনের মাধ্যমে বসন্ত উৎসবে মাতলেন চিকিৎসক বিধায়ক ডা: রানা চ্যাটার্জি। মঙ্গলবার সকালে এই দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকার মানুষ। বেলুড় মঠের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আবির ও মাল্যদান করে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের উদ্যোগে আয়োজিত এই বসন্তোৎসবের সূচনা হয়। এরপর প্রায় দেড় কিমি রাস্তা পরিক্রমা করে রঙ্গোলি মল পর্যন্ত পথচলতি […]
ঝুমি নদীর সেতু তৈরিতে বরাদ্দ ১২ কোটি, ঘাটালবাসীর কয়েক দশকের দাবি মেটালেন সাংসদ দেব।
পশ্চিম মেদিনীপুর,২৮ ফেব্রুয়ারি:- দেশে এখন শান্তি জরুরি। তাই উন্নয়নের থেকেও প্রত্যেকটি এলাকায় যাতে শান্তি বজায় থাকে, সেই চেষ্টাই করা উচিত। ঘাটাল শহরের কুশপাতায় নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ সদস্য দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন, নির্বাচন আর অশান্তি এখন সমার্থক হয়ে গিয়েছে। তাই নির্বাচন এলেই মনের মধ্যে যেন […]
রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১।
প্রদীপ সাঁতরা , ২২ মার্চ:- রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১ , বিশ্বে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল , আক্রান্তের সংখ্যা তিন লাখ। রবিবার জনতা কারফিউয়ের দিনেই তিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যু হল । আজ সকালেই বিহারের এক যুবকের মৃত্যু হয় এই ভাইরাসের আক্রমণে […]







