কলকাতা, ২৯ জুলাই:- বন্ধন ব্যাংক রাজ্যের পড়ুয়াদের জন্য নেক্সট জেনারেশন পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করেছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ম্যাকাউট অনুমোদিত এই কোর্সটির সূচনা করেন। বন্ধন ব্যাংক রাজপুর সোনারপুরে একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছে। সেখানে ২১০ জন পড়ুয়াকে নিয়ে ওই কোর্স শুরু হবে। শান্তিনিকেতনে ২৪০ আসনের একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে বন্ধন ব্যাংক। ২০২২ সালের মধ্যে সেটি তৈরি হয়ে যাওয়ার কথা। অর্থমন্ত্রী তাঁর ভাষণে চাকরি মুখী এই কোর্স চালু করার জন্য বন্ধন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন অন্যান্য সংস্থারও এই ধরণের আরও নতুন নতুন কোর্স চালু করার ব্যাপারে এগিয়ে আসা উচিত। রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সহায়তায় এখন দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা ও সহজেই এই ধরনের কোর্সে সামিল হতে পারেন সেকথাও তিনি স্মরণ করিয়ে দেন।
Related Articles
লোকাল ট্রেনের সিটের নিচে সদ্যোজাত কন্যা সন্তান ! চাঞ্চল্য হাওড়ার বামুনগাছিতে।
হওড়া, ৮ জুলাই:- লোকাল ট্রেনের সিটের নিচ থেকে উদ্ধার হলো এক সদ্যোজাত কন্যা সন্তান। শুক্রবার দুপুরে হাওড়ার লিলুয়া বামুনগছি কারশেডে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় রেলকর্মীরা দেখতে পান ওই সদ্যোজাতকে।সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড লাইনে। কন্যা শিশুটিকে উদ্ধার করে হাওড়া […]
সামান্য দুটাকা খরচে নিজের মাস্ক নিজেই তৈরি করে নিন , তারই প্রশিক্ষণ চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২১ মার্চ:- মেডিকেল স্টোর থেকে শুরু করে অনলাইন ইকমার্স সাইট, মুখ ঢাকার N95 মাস্ক বা সাধারণ সার্জিক্যাল মাস্ক,সবের দামই আকাশ ছোঁয়া। তার সাথে রয়েছে পর্যাপ্ত যোগানের সমস্যা এবং কালোবাজারি। মানুষের এই সমস্যার কথা ভেবে এগিয়ে এসেছে হুগলির চকবাজারের জনা সাতেক উদ্যমী যুবক, কিভাবে সামান্য ২ টাকা খরচ টিস্যু পেপার দিয়ে নিজেই বাড়িতে […]
পুরনো বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ায় বিপত্তি হাওড়ায়।
হাওড়া, ৩০ মে:- বৃহস্পতিবার সকালে হাওড়া পুরসভা এলাকায় ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির সামান্য কিছুটা অংশ। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে ওই রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। ছুটে আসে পুলিশ, দমকল সহ পুরসভার বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা। ওই বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা হয়। হাওড়ার সালকিয়ার ওই ঘটনার পর ছুটে […]








