এই মুহূর্তে কলকাতা

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভায় দ্বিতীয় দফার শুনানি হলো আজ।

কলকাতা, ৩০ জুলাই:- মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিজেপির আবেদনের আজ বিধানসভায় দ্বিতীয় দফার শুনানি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নিজের ঘরে ওই অভিযোগের শুনানি করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ২৫ মিনিট শুনানির পর অধ্যক্ষ ১৭ ই আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বিরোধী দলনেতা বলেন, অধ্যক্ষের ওপর তাঁদের আস্থা আছে। দ্রুত তাঁদের অভিযোগের […]

এই মুহূর্তে জেলা

বাড়িতে ঢুকে গেলো জল , শ্রীরামপুরে পথ অবরোধ বাসিন্দাদের।

হুগলি, ৩০ জুলাই:- গত দুদিনের টানা বর্ষণে হুগলি জেলার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। এদিন সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও জমা জল কিন্তু এখনো সরানো যায়নি, ফলে বিক্ষোভে ফেটে পড়েছেন। শ্রীরামপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের রাইল্যান্ড রোডের ১৫০ টি পরিবারের অভিযোগ গত তিনদিনের বর্ষায় আমরা খুব অসহায় অবস্থায় রয়েছি। […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল থেকে শুরু হচ্ছে উৎসশ্রী প্রকল্প ,পছন্দমতো এলাকায় এবার বদলির সুযোগ শিক্ষক-শিক্ষিকাদের।

কলকাতা , ৩০ জুলাই:- শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের পছন্দমত এলাকায় বদলির সুযোগ করে দিতে রাজ্য সরকারের ঘোষিত উৎসশ্রী প্রকল্প কাল থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল উৎসশ্রী পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২রা আগস্ট থেকে শিক্ষক শিক্ষিকারা ওই পোর্টালের মাধ্যমে বদলির জন্য আবেদন জানাতে পারবেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক […]

এই মুহূর্তে জেলা

স্বার্থ মিটতেই ঠাঁই রাস্তায় , মানকুন্ডুর জুলি পৌঁছল ব্যান্ডেলে !

সুদীপ দাস , ৩০ জুলাই:- ছিলো গত ২৭ তারিখ। সেদিন দুপুর থেকে হঠাতই পাড়ার নেড়িদের খপ্পরে পরে “জুলি”। জুলি হলো “গোল্ডেন রিট্রিভার”। অসুস্থ জুলিকে টেনে হিচরে নেড়িরা নিজেদের শিকার বানানোর প্রচেষ্টা চালাতে থাকে। যা দেখে হুগলীর মানকুন্ডু পালপাড়ার বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। “গোল্ডেন রিট্রিভারে”র মত উন্নত জাতের সারমেয় তো ঘড়ে থাকার কথা। কিন্তু রাস্তায় এলো কি […]

জেলা এই মুহূর্তে

দশ হাজার টাকার ব্যাগ হারিয়ে দিশেহারা। তদন্তে নেমে সেই ব্যাগ উদ্ধার করে দিল পুলিশ।

হাওড়া , ৩০ জুলাই:- রাস্তায় হারানো টাকা সমেত ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল মালিপাঁচঘড়া থানার পুলিশ। বুধবার ১০ হাজার টাকা ভর্তি ব্যাগ নিয়ে কাজে বেরিয়েছিলেন সালকিয়ার শ্রীঅরবিন্দ রোডের বাসিন্দা তিলক কুমার সাধুখাঁ। এই নিয়ে ওইদিনই মালিপাঁচঘড়া থানায় ডায়েরি করেন তিনি। বিষয়টি জানার পরই পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হয়। তাতে […]

এই মুহূর্তে জেলা

ফুঁসছে দ্বারকেশ্বর নদী , বাঁধের উপর বিকল্প আস্তানা আরামবাগের নদীবাঁধ এলাকার মানুষের।

হুগলি, ৩০ জুলাই:- দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে হুগলির আরামবাগ মহকুমার মানুষ।প্রায় ২৫০ ফুট উচ্চতায় দ্বারকেশ্বর নদীর জল প্রভাবিত হচ্ছে। গন্ধেশ্বরী নদীর জল ২৪৭ ফুট উচ্চতায় প্রভাবিত হচ্ছে। স্বাভাবিক ভাবেই নদীবাঁধ এলাকার মানুষ অস্থায়ী ভাবে উঁচু নদী বাঁধের ওপর ঘর তৈরি করে। এদিন সকালে দেখা যায় দ্বারকেশ্বর,মুন্ডেশ্বরি, রুপনারায়ন ও দামোদর নদীর জল পাড় উপচে এলাকায় […]

এই মুহূর্তে জেলা

জমা জলে মৃত্যু হাওড়ায়।

হাওড়া, ৩০ জুলাই:- দাশনগরের পর বি.গার্ডেন। ফের মর্মান্তিক ঘটনা ঘটে গেল হাওড়ায়। দাশনগরে সকালে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই হাওড়ার বি গার্ডেন এলাকায় সাইকেল নিয়ে যাওয়ার সময় জমা জলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটল। মৃতের নাম অলোক ঘোষ (৩৯)। বৃষ্টির জমা জলে গর্তে পড়ে পাশে পুকুরে তলিয়ে যান তিনি। স্থানীয় […]

এই মুহূর্তে জেলা

কারশেড জলমগ্ন , বাতিল বহু ট্রেনও , বেলুড়ের সড়কে যাত্রী নিয়ে চলছে বোট।

হাওড়া, ৩০ জুলাই:- জল যন্ত্রণা অব্যাহত হাওড়ায়। কারশেড এখনও জলমগ্ন। বাতিল ট্রেনও। বেলুড়ের সড়কে যাত্রী নিয়ে চলছে বোট। হাসপাতালেও ঢুকেছে জল। গত দু’দিনের বৃষ্টিতে এমনই ছবি দেখা গেল হাওড়ায়।বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন প্রবল বর্ষণ হয়। এর জেরে হাওড়া কার্যত বানভাসি চেহারা নেয়। টিকিয়াপাড়া কারশেড, ঝিল সাইডিং এবং […]

এই মুহূর্তে জেলা

জলবাহিত রোগের আশঙ্কায় কাঁপছে শেওরাফুলি জি,আর,পি।

হুগলি, ৩০ জুলাই:- সামান্য বৃষ্টি হলেই জমে যায় জল। মশা, মাছি এবং সাপের ভয়ে অন্য ব্যরাকে চলে যাচ্ছে পুলিশ কর্মীরা। শেওড়াফুলির জিআরপি পুলিশের রয়েছে দুটি ব্যারাক। একটি শেওড়াফুলি ইন্দিরাপার্কে আর একটি তিন নম্বর এবং চার নম্বর প্লাটফর্মের সংলগ্ন এলাকায়। সামান্য বৃষ্টি হলেই চিন্তায় পরে যায় পুলিশ কর্মীরা। এক দিকে যেমন ব্যারাক ঠোকার চিন্তুা পাশাপাশি টইলেটের […]

এই মুহূর্তে কলকাতা

বিধাসভায় পিএসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলেও , অনুপস্থিত চেয়ারম্যান ও বিরোধী সদস্যরা।

কলকাতা , ৩০ জুলাই:- চেয়ারম্যান এবং বিরোধী সদস্যদের অনুপস্থিতিতে রাজ্য বিধানসভায় আজ নতুন পাবলিক একাউন্টস কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মুকুল রায় অনুপস্থিত থাকায় ওই বৈঠকে পৌরহিত্য করেন তৃণমূল বিধায়ক তাপস রায়।নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডল এর মত তৃণমূল কংগ্রেস সদস্যরা ওই বৈঠকে […]