সুদীপ দাস , ২৯ জুলাই:- গত বছর থেকেই চন্দননগর আলোক শিল্পে ভাঁটা। এবছর আরও করুন অবস্থা। বহু কারিগর আলোর কাজ ছেড়ে অন্য কাজের দিকে পা বাড়িয়েছেন। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে চন্দননগরের বহু ছোট আলোর ব্যাবসায়ী জীবনজীবিকার জন্য অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। কথাগুলি বলছিলেন আলোর শহর চন্দননগরের প্রখ্যাত আলোক শিল্পী বাবু পাল। চন্দননগরের আলোর যাদুকর বলে পরিচিত শ্রীধর দাসের পরবর্তী প্রজন্ম বাবু পাল। শ্রীধরবাবু ব্যাবসা বন্ধ করে দিলেও বর্তমানে বাবু পালই চন্দননগরের অন্যতম শ্রেষ্ঠ আলোক শিল্পী। ইতিমধ্যে দুবাইয়ের ফ্যাস্টিভ্যালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাবু পাল। পাশাপাশি তাঁর আলোর যাদু দেখেছে রাশিয়া সহ আরও একাধিক দেশ। বলিউড দিভা প্রিয়াঙ্কা চোপরার বিয়েতেও আলো দিয়েছিলেন বাবু পাল। তবে নিজের কাজের জীবনে সেরা অনুভূতি হিসাবে তিনি বিগ বি অমিতাভ বচ্চনের বাড়ির কাজকেই এগিয়ে রাখবেন। বছর কয়েক আগে বিগ বির মুম্বইয়ের জলসা তিনি দিপাবলী উপলক্ষে আলোকমালায় সাজিয়েছিলেন।
Related Articles
৩০ বছর পরে নয়া ইতিহাস, ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল।
স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- ফিরে এল ১৯৯০ এর স্মৃতি। সাত ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। বৃহস্পতিবার চেলসির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি ১-২ হারার পরেই নিশ্চিত হয়ে যায় মহম্মদ সালাহদের ইপিএল জয়। ঘরের মাঠে ক্রিশ্চিয়ান পুলিসিচ ৩৬ মিনিটে চেলসিকে এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই লিভারপুলের সমর্থকেরা উৎসব শুরু করে দিয়েছিলেন। ৫৫ মিনিটে অসাধারণ ফ্রি-কিকে ১-১ করেন কেভিন […]
বিজেপি নেত্রীর পর দলীয় বিধায়ক, প্রয়াত নেতার মূর্তি নিয়ে প্রকাশ্যে দুই তপনের গোষ্ঠীদ্বন্দ !
সুদীপ দাস , ২৩ জুলাই:- দীর্ঘ ১৭বছর পর প্রয়াত তৃণমূল নেতা তথা একদা কংগ্রেসের বিধায়ক রবীন মুখার্জীর মূর্তি স্থাপনের অনুষ্ঠানকে ঘিরে সরগরম হুগলি জেলার রাজনীতি। নিমন্ত্রন না পেয়ে বৃহস্পতিবার প্রয়াত নেতার সহধর্মীনি তথা বিজেপি নেত্রী সুমা মুখার্জীর আক্ষেপ প্রকাশের পর শুক্রবার নিমন্ত্রন না পাওয়ার অভিযোগ তুললেন খোদ তৃণমূলের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রসঙ্গত ১৯৯৬ সালে তৎকালীন […]
তৃণমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত আরামবাগ।
আরামবাগ , ২৮ মে:- তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের গৌরী গ্রাম। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। বেশ কয়েক জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে কুশ সাঁতরা নামে এক তৃনমুল কর্মী সকালে কাজ করতে বের হলে বিজেপি কর্মীরা ঘিরে ধরে এবং ব্যাপক মারধর করে। […]








