কলকাতা , ২৯ জুলাই:- এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড। ঝাড়খণ্ডের জামতারা থেকে মূল অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগুইহাটি বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ অভিযোগে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেই তদন্তে উঠে আসে জামতারা গ্যাংয়ের লিংক। সেই তথ্য ধরেই দুজনকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল মূল পান্ডা কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর জামতারা গ্যাং এর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত এই কার্তিক। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতের তোলা হবে। এদের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
Related Articles
বাড়ছে উত্তাপ , নন্দীগ্রামে ভোট নিরাপত্তা আরও বাড়াল কমিশন।
কলকাতা , ৩০ মার্চ:- ভোটের মুখে নন্দীগ্রামে হিংসার ঘটনায় সেখানে নিরাপত্তা আরও জোরদার করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে নজরকাড়া কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩৫৫ টি বুথের সবকটিকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও সেখানে বাইশ টি কুইক রেসপন্স টিম থাকবে […]
উদ্যোক্তাদের কাঁধে চেপেই লাইন পার হলেন মা জগদ্ধাত্রী।
হুগলি ২৩ নভেম্বর:- উদ্যোক্তাদের কাঁধে চেপে লাইন পার হলেন জগদ্ধাত্রী। বৃহস্পতিবার প্রায় কুড়ি মিনিট ধরে লাইনের প্রায় ৫০ মিটার রাস্তা টপকে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল চন্দননগর সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীনের প্রতিমাকে। সকালে বরণের পর প্রায় ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় প্রতিমাকে মণ্ডপ থেকে বের করে কাঁধে তুলে হাওড়া-বর্ধমান মেন লাইন পার করা […]
করোনাকে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়।
হুগলি , ১৯ ডিসেম্বর:- করোনা আবহাওয়া কে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়। এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই বইমেলা। বইমেলার পাশাপাশি কোবিদ প্রোটোকল মেনে মুক্ত মঞ্চে চলছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আবৃত্তি, একক অভিনয়, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বইমেলার উদ্বোধন করেন ড: পার্থজীৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বইমেলার যুগ্মসম্পাদক অমর চন্দ্র, জগন্নাথ বন্দোপাধ্যায় […]







