কলকাতা, ২৯ জুলাই:- গ্রীষ্ম ও বর্ষাকালে পেঁয়াজের যোগান বাড়াতে রাজ্য সরকার খারিফ মরশুমে রাজ্যের মোট ৯ জেলার ১৮০০ একর জমিতে পেঁয়াজ চাষের সিদ্ধান্ত নিয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে পেঁয়াজ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যান পালন দপ্তর সূত্রে খবর। রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বর্তমানে ১৩ লক্ষ টন পেঁয়াজ প্রয়োজন […]
এই মুহূর্তে
দু’দিনের একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ২৯ জুলাই:- গত দু’দিনের একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহর। ভারী বৃষ্টিতে শহরের নিচু এলাকা কার্যত জলের তলায়। পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, বেলগাছিয়া, কোনা, সালকিয়া, লিলুয়া, বেলুড়, বালির বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে। বেলুড়ের রেলওয়ে আন্ডারপাস অতি ভারী বৃষ্টির ফলে জলমগ্ন। গঙ্গায় ভাটা হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস থাকলেও জোয়ারের সময় গঙ্গায় জল বেড়ে গেলে এলাকার মানুষ […]
চলতি অর্থবর্ষে সাত লক্ষ্যেরও বেশি শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা নিলো কেন্দ্রীয় সরকার।
কলকাতা, ২৯ জুলাই:- কেন্দ্রীয় সরকার চলতি ২০২১-২২ অর্থবর্ষে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নতুন শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীন পানীয় জল ও নিকাশি দপ্তর প্রতিবছর স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় এই কাজ করে থাকে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। রাজ্যগুলি প্রতিবছর এই প্রকল্প রূপায়ণের যে বার্ষিক পরিকল্পনা কেন্দ্রের […]
সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা নিয়ে সাইকেলে লাদাখ যাত্রা সিভিক ভলান্টিয়ারের।
ব্যারাকপুর , ২৯ জুলাই:- বুধবার সকাল এগারোটা নাগাদ নিমতা ট্রাফিক গার্ডের সিভিক পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারদের অফিস থেকে সাইকেল নিয়ে লাদাখ যাত্রার উদ্দেশ্যে রওনা দেন এবং তার সহকর্মী তিনি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি নৈহাটি থেকে বিপ্লব দাস নামে ওই সিভিক ভলেন্টিয়ার এর সাথে তিনিও লাদাখ এর যাত্রা আর উদ্দেশ্য রওনা দেবেন। এছাড়াও সিভিক পুলিশ জানান […]
প্রয়াণ দিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়।
হাওড়া , ২৯ জুলাই:- প্রয়াণ দিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়। আজ ২৯ জুলাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান […]
পাতকুয়ো থেকে উদ্ধার পূর্ণবয়স্ক মেছো বিড়াল।বিপন্ন প্রজাতির প্রাণীটিকে উদ্ধার কেন্দ্রে পাঠানো হলো।
হাওড়া , ২৯ জুলাই:- হাওড়ার ডোমজুড় থানা এলাকার সলপের ডাঁসি’তে পূর্ণবয়স্ক একটি পুরুষ মেছো বিড়াল উদ্ধার হয়েছে। বর্তমানে এই মেছো বিড়াল খুবই বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী বলে বন দফতর সূত্রের খবর। বুধবার রাতে ওই মেছো বিড়ালটি একটি বাড়ির পাতকুয়োর মধ্যে পড়ে যায়। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে যোগাযোগ করা হয় বন দফতরের সঙ্গে। বন দফতরের […]
কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ই আগস্ট পর্যন্ত বলবৎ হলো।
কলকাতা , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হলো। আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত ওই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই দফা তেও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। স্কুল-কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান সিনেমা হল বিনোদন পার্ক ইত্যাদিও বন্ধ রাখা […]
সরকারের দুই প্রকল্পের পর্যবেক্ষনের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে অ্যাপেক্স কমিটি গঠন হলো।
কলকাতা, ২৮ জুলাই:- পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার প্রকল্প দুটির মসৃন রূপায়ন ও পর্যবেক্ষনের জন্যে রাজ্য সরকার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি অ্যাপেক্স কমিটি গঠন করেছে। প্রকল্পগুলির জন্যে রাজ্য, জেলা ও কলকাতা স্তরে যে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেইগুলি এই কমিটির অধীনে কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই অ্যাপেক্স কমিটিতে মুখ্যসচিব […]
স্বাস্থ্যবিধি মেনেই নাগ পঞ্চমীর পূজা আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ২৮ জুলাই:- ভারতবর্ষের প্রাচীন দেব দেবীর মধ্যে অন্যতম হলো মনসা দেবী। এদিন সারা হুগলি জেলাজুড়ে নাগ পঞ্চমী উপলক্ষ্যে মনসা দেবী ও অষ্ট নাগের আরাধনা হয়। সেই মতো কোভিড পোটোকল মেনে রাতে পুজোপাঠের বদলে হুগলির আরামবাগ শহরের সদরঘাটে নাগ পঞ্চমীর পুজো দিনের বেলা হয়।সরকারি স্বাস্থ্য বিধি মেনে এদিন পুজোপাঠ হয়। এই বিষয়ে আরামবাগ সদরঘটের […]
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ডোমজুড়ের বেগড়ী থেকে গ্রেফতার অভিযুক্ত সালাম বাবা।
strong> হাওড়া, ২৮ জুলাই:- ডোমজুড়ের বাঁকড়া মুন্সিডাঙা এলাকার গাজিপাড়ায় সাত বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত শেখ সালাম ওরফে সালাম বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বাঁকড়া পুলিশের একটি দল বেগড়ীর গড়বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সালাম বাবা একটি ছোট হাতি গাড়িতে তাঁর জামাইয়ের সাহায্য নিয়ে হুগলির […]

