এই মুহূর্তে কলকাতা

১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে বাণিজ্যিক গাড়ির পারমিট ও পুননবীকরণের কাজ সপূর্ণ অনলাইনেই হবে।

কলকাতা, ৭ সেপ্টেম্বর:- চলতি বছরের ১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে যাবতীয় বাণিজ্যিক গাড়ির নতুন পারমিট এবং পারমিট পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। দালালচক্রের অবসান ঘটিয়ে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এতদিন এই সমস্ত পারমিট পরিবহন দফতরের আঞ্চলিক অফিসে (আরটিও) এসেই নিতে হত সাধারণ মানুষকে। কিন্তু দীর্ঘদিন ধরেই […]

এই মুহূর্তে জেলা

দুই গাড়ির রেষারেষিতে জখম শিশু , প্রতিবাদে পথ অবরোধ আরামবাগে।

আরামবাগ, ৭ সেপ্টেম্বর:- এবার দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে গুরতর অবস্থা হাসপাতালে ভর্তি করতে হলো সাত বছরের এক শিশুকে। প্রতিবাদে স্থানীয়দের পথঅবোরধ।গুরুতর জখম শিশুটির নাম অর্জুন হাঁসদা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের কীর্তিচন্দ্রপুরে। জানা গিয়েছে আবারও দুটি গাড়ির রেষারেষির জেড়ে এই ঘটনা ঘটে। আরামবাগ থেকে বর্ধমান সড়কের অনেকটা দূরে দাঁড়িয়ে থাকা সাত বছরের শিশু অর্জুন হাঁসদাকে ধাক্কা […]

এই মুহূর্তে জেলা

রোগীর কল্যানে এন,আর,এস মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন করা হলো ডা: সুদীপ্ত রায়কে।

তরুণ মুখোপাধ্যায়, ৭ সেপ্টেম্বর:- চিকিৎসা ক্ষেত্রে ঐতিহ্যবাহী কলকাতা নীলরতন সরকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাথায় বসানো হলো প্রখ্যাত চিকিৎসক এবং শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়কে। কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এক নির্দেশিকায় এই খবর জানানো হয়েছে। প্রথিতযশা চিকিৎসক ডাক্তার সুদীপ্ত রায় চিকিৎসক মহলে অত্যন্ত পরিচিত মুখ। ভারতবর্ষের চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন […]

এই মুহূর্তে জেলা

মেয়ের সাথে বচসার পরই রহস্যজনক মৃত্যু মায়ের, তবে কি খুন? মেয়েকে হেফাজতে নিয়ে তদন্তে পুলিশ।

সুদীপ দাস, ৭ সেপ্টেম্বর:- নিজের মেয়ের সাথে বচসার পরই মায়ের রহস্যজনক মৃত্যু! ঘটনার পর বেশ কিছুক্ষন নিখোঁজ মেয়ে। রাতে বাড়ির কাছ থেকেই আটক মেয়ে। মায়ের মৃত্যুর কারন জানতে মেয়েকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত আয়মাডাঙ্গা এলাকায়। মৃতের নাম দোলন ঘোষাল (৬৭)। অভিযুক্ত মেয়ের নাম ইন্দুবালা ঘোষাল। স্থানীয় […]

এই মুহূর্তে জেলা

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থেকে দুজনকে গ্রেফতার করল সি বি আই।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- অক্ষয় সামন্ত ও দেবাশীষ দে। দুজনকে গ্রেফতার করল সি বি আই। মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজ ছয় জনকে ডোমজুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য সাতজনকে তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুজন গ্রেফতার হয়েছে তারা ছাড়া বাকিদের ফের […]

এই মুহূর্তে জেলা

অসম্পূর্ণ রেজাল্ট। বেলুড়ের লালবাবা কলেজে বিক্ষোভ।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টানাপোড়েনে বেলুড় লালবাবা কলেজের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত। স্নাতক স্তরে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট অসম্পূর্ণ আসায় স্নাতকোত্তর স্তরে তারা ভর্তির হতে পারছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, জানুয়ারি মাসে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট বের হয়। কিন্তু দেখা যায় […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু […]

এই মুহূর্তে জেলা

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়া হয়েছিল , বকলমে স্বীকারোক্তি কল্যানের !

সুদীপ দাস, ৬ সেপ্টেম্বর:- ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে বিরোধীদের মনোনয়নে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছিলো। রাজ্যের জেলায় জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থার বিভিন্ন আসনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়াকে কেন্দ্র করে কম উত্তেজনার সৃষ্টি হয়নি। বিশেষ করে হুগলীর আমরামবাগ বিডিও অফিস থেকে বিরোধী প্রার্থীকে মারতে মারতে বের করে দেওয়ার ছবি আজও জ্জ্বলন্ত। কিন্তু আজ অবধি […]

এই মুহূর্তে কলকাতা

বহু কৃষক বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের কিষান সম্মান নিধি প্রকল্পে , অভিযোগ কৃষিমন্ত্রীর।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় সরকারের কিষান সম্মান নিধি প্রকল্পে রাজ্যের বহু সংখ্যক কৃষক বঞ্চিত হচ্ছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। পিএম কিষান প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে সরব হন। পরে তিনি সাংবাদিকদের বলেন প্রথম […]

এই মুহূর্তে জেলা

জল জমা সহ বিভিন্ন ইস্যুতে বামেদের পথ অবরোধ হাওড়ায়।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- সোমবার সপ্তাহের প্রথম দিনে রাস্তা সারাই, হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা জল দ্রুত নিষ্কাশন, কোভিড টিকাকরনে স্বচ্ছতা সহ একাধিক দাবিতে ব্যাঁটরার চ্যাটার্জিপাড়া মোড়ে রাস্তা অবরোধ করেন বামকর্মী ও সমর্থকরা। দীর্ঘদিন ধরেই হাওড়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। বারে বারে প্রশাসনকে জানানো হলেও ফল হয়নি কিছুই। পাশাপাশি গত প্রায় […]