হাওড়া, ১৪ জানুয়ারি:- হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মণিহার খাতুন শেখ নামের বছর তিরিশের ওই মহিলা শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে কম্বল ফ্যাক্টরিতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় একটি কন্টেইনার তাকে পেছন থেকে ধাক্কা মেরে পিষে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার […]
এই মুহূর্তে
দৈনিক আক্রান্ত ২২ হাজারের বেশি , অন্যান্য রাজ্যের থেকে সংক্রমণের হার বেশি পশ্চিমবঙ্গে।
কলকাতা, ১৪ জানুয়ারি:- রাজ্যের করোনা পরিস্থিতির উপর সার্বিক নজরদারি এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থার সুপারিশ করতে রাজ্য সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। বিশিষ্ট চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালির নেতৃত্বে ছয় সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় বিশেষজ্ঞদের নিয়ে অনুরূপ একটি কোভিড টাস্ক ফোর্স তৈরি করেছিল নবান্ন। চিকিৎসক, বিশেষজ্ঞ, ভাইরোলজিস্টদের নিয়ে সেই […]
বৃদ্ধ অশক্ত পেনশন প্রাপকদের দিকে তাকিয়ে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্যের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- করোনাকালে বৃদ্ধ অশক্ত পেনশন প্রাপকদের মুখের দিকে তাকিয়ে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভিড় ও সংক্রমনের ভয় এড়িয়ে তাঁরা যাতে নির্ঝঞ্ঝাটে পেনশন তুলতে পারেন সেজন্য নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারি পেনশন প্রাপকরা এবার থেকে এটিএম অথবা নেট ব্যাংকিং এর সুবিধা পাবেন। বৃহস্পিবার এই সংক্রান্ত নির্দেশিকা […]
মকর সংক্রান্তি উপলক্ষে প্রশংসনীয় উদ্যোগ ডানকুনি আনন্দ নিকেতনের।
তরুণ মুখোপাধ্যায়, ১৪ জানুয়ারি:- মকর সংক্রান্তি উপলক্ষে প্রশংসনীয় উদ্যোগ নিল ডানকুনির আনন্দ নিকেতন সংস্থা। এদিন সকালে ডানকুনি ৯ নম্বর ওয়ার্ডে সংস্থার পক্ষ থেকে বাচ্চাদের হাতে শীতবস্ত্র, কম্বল, কেক, চকলেট, এবং পিঠে পার্বণ উপলক্ষে দুধের প্যাকেট তুলে দেয়া হলো। এ ব্যাপারে বলতে গিয়ে আনন্দ নিকেতন সংস্থার সভাপতি ও ডানকুনি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখোপাধ্যায় জানান […]
দোকান বসানো নিয়ে অশান্তি হাওড়ায়। ঘটনাস্থলে হাওড়া থানা।
হাওড়া, ১৪ জানুয়ারি:- রাস্তার ফুটপাতে নতুন করে দোকান বসাতে গিয়ে বিবাদ। এই নিয়ে দুই পক্ষের ঝামেলা হয়। ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান শরৎ সদন সংলগ্ন মেট্রো চ্যানেলের সামনে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেখানে দোকান বসাতে আসে ২৯ নম্বর এলাকার কিছু যুবক। অভিযোগ, সেই সময় ১৭ নম্বর ওয়ার্ড সদর বক্সী লেনের কিছু যুবক এসে তাদের বাধা দেয়। […]
হাওড়া থেকে বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রেলমন্ত্রী।
হাওড়া, ১৪ জানুয়ারি:- গতকাল মধ্য রাতেই হাওড়া স্টেশনে এসে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশেষ ট্রেনে তিনি ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রওনা হন তিনি। হাওড়া স্টেশনে রেলমন্ত্রী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। যে সব যাত্রী আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। […]
জননেতা কেষ্ট মুখোপাধ্যায় নামাঙ্কিত অডিটোরিয়ামের ভার্চুয়ালি উদ্বোধনে বিধায়ক।
তরুণ মুখোপাধ্যায়, ১৩ জানুয়ারি:- শিল্প সংস্কৃতির শহর শ্রীরামপুর এর মুকুটে নুতন একটি পালক যোগ হলো। এদিন বিকালে শ্রীরামপুর পৌরসভা ভবনে দ্বার উদঘাটন করা হলো নুতন একটি অত্যাধুনিক একটি অডিটোরিয়ামের। শ্রীরামপুরের প্রয়াত জনপ্রিয় নেতা তথা শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কেষ্ট মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই অডিটরিয়ামটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। এদিন বিকেলে এই অনুষ্ঠানে […]
ময়নাগুড়িতে লাইনচ্যুত আপ বিকানের গৌহাটি এক্সপ্রেস।
জলপাইগুড়ি, ১৩ জানুয়ারি:- ময়নাগুড়িতে লাইনচ্যুত আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল ময়নাগুড়িতে, লাইনচ্যুত হয়ে গিয়েছে আপ বিকানের-গৌহাটি এক্সপ্রেস,তার জেরে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, বৃহস্পতিবার দোমোহনি-ময়নাগুড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে, এক্সপ্রেসটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, শতাধিকের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, পাটনা থেকে […]
আরপিএফের বিরুদ্ধে রেলে হকারি করতে বাধাদানের অভিযোগ তুলে বিক্ষোভ হকারদের।
হাওড়া, ১৩ জানুয়ারি:- আরপিএফের বিরুদ্ধে রেলে হকারি করতে বাধাদানের অভিযোগ তুলে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েক’শ হকার। দীর্ঘদিন ধরে লকডাউনের ছুতো দেখিয়ে রেলের হকারদের হকারি করতে বাধা দেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন হকাররা। প্রতিবাদে আরপিএফের বিরুদ্ধে বিক্ষোভ দেখান রেলের হকাররা। বৃহস্পতিবার হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে কয়েক’শ হকার এই নিয়ে বিক্ষোভ দেখান। […]











