এই মুহূর্তে জেলা

হুগলি কোভিড প্রোটোকল মেনে উৎসাহের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আরামবাগের মাধ্যমিক পরীক্ষার্থীরা।

হুগলি, ৭ মার্চ:- হুগলি জেলা জুড়ে সুষ্ঠু পরিবেশে শুরু হলো মাধ্যমিক। প্রথমদিন ছাত্র ছাত্রীরা উৎসাহের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসেন। করোনার প্রকোপ কমতেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কোভিড প্রোটোকল মেনে সারা জেলার পাশাপাশি আরামবাগ ব্লকের ১৩ টি পরীক্ষা কেন্দ্রেই সরকারি স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা শুরু হয়। এদিন পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু […]

এই মুহূর্তে জেলা

বাড়ি ফিরল ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া সিঙ্গুরের রাজলক্ষী।

হুগলি, ৬ মার্চ:- উচ্চ মাধ‍্যমিক পাশ করার পর দু বছর আগে ইউক্রেনের কিভ বিশ্ব বিদ‍্যালয়ে ডাক্তারি পড়তে যায়। মাঝখানে করোনার কারনে বাড়ি ফেরার পর গত ২৯ শে জানুয়ারী পুনরায় সেখান যায় দ্বিতীয় বর্ষের ক্লাস শুরুর জন‍্যে। কিন্তু কিভ বিশ্ব বিদ‍্যালয়ের কিছুটা দূরে সামরিক ঘাটি ধ্বংস করার পর রাজলক্ষী তার আরো পাঁচজন বন্ধুদের সাথে হোস্টেল ছেড়ে […]

এই মুহূর্তে জেলা

ভাজপার অন্দরের বৈঠকে মুখ খুলে সমালোচিত লকেট চুপ হুগলীতে !

সুদীপ দাস, ৬ মার্চ:- দলের অন্দরের কথা দলেকেই বলবো। রবিবার হুগলীতে এসে বারংবার সাংবাদিকদদের একথাই বললেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। রবিবারও ইউক্রেন ফেরত পড়ুয়াদের দেখতে হুগলীতে আসেন সাংসদ তথা দলের রাজ্য সম্পাদিকা লকেট চ্যাটার্জী। এদিন উত্তরপাড়া, সিঙ্গুর হয়ে হুগলীর ব্যান্ডেল কৈলাসনগরে আসেন লকেট চ্যাটার্জী। এই তিন জায়গায় তিন ইউক্রেন ফেরত পড়ুয়াদের সাথে কথা বলে […]

এই মুহূর্তে জেলা

জোর করে উচ্ছেদ রিষড়ায় ,ব্যবসায়ী তৃনমূল কর্মি তাই বিজেপির মদতে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ।

হুগলি, ৬ মার্চ:- রিষড়া বাঙুর পার্ক এলাকায় পোষাক বিপনি ছিল সন্দিপন ঘোষের। সন্দিপন তৃনমূল কর্মি। তার দিদি অর্পিতা ঘোষের অভিযোগ প্রমোটার সুনীল দাগার লোকজন রাতের অন্ধকারে দোকান ভেঙে দেয়। দোকানের জিনিস পত্র লুট করে। বাড়ির মালিক প্রমোটারকে জমি বেচে দেয়। সেখানে ভাড়ার দোকান ছিল সন্দিপনদের। দোকান ঘর নিয়ে কোনো চুক্তি হয়নি বা চুক্তিতে রাজি হননি […]

এই মুহূর্তে জেলা

বেহাল পুর পরিষেবা, পথ অবরোধ করে বিক্ষোভ বেলুড়ে।

হাওড়া, ৬ মার্চ:- বেহাল পুর পরিষেবা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ হলো হাওড়ার বেলুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলুড়ের লালাবাবু শায়র রোড এলাকার বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন যাবৎ পর্যাপ্ত পানীয় জল মিলছে না। গরমের শুরুতেই এই নিয়ে সমস্যা বেড়েছে। এর প্রতিবাদেই শনিবার রাতে দীর্ঘক্ষণ অবরোধ হয়। পরে হাওড়া পুর প্রশাসকমন্ডলীর সদস্য রিওয়াজ আহমেদ সহ প্রশাসনের আধিকারিকরা […]

এই মুহূর্তে জেলা

ভোটে জেতার পর বাড়ি বাড়ি ঘুরে মিষ্টিমুখ করালেন বিশ্বজিৎ।

আরামবাগ, ৬ মার্চ:- আরামবাগ পৌরসভার একটি মাত্র ওয়ার্ডে গেরুয়া ঝড়। ১৯ ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে বিশ্বজিৎ ঘোষ জয়লাভ করে কাউন্সিলার হন। এদিন জয়লাভের পর প্রথম ১৯ ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি প্রতিটি বাড়ির সদস্যদের মিষ্টি মুখ করান বিজেপি কর্মীরা। তারপর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে এলাকার মানুষের নানা […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার থেকে।

কলকাতা, ৫ মার্চ:- চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আগামী সোমবার শুরু হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতো ঘটনা এড়াতে এবং নির্বিঘ্নে পরীক্ষার পর্ব সম্পন্ন করতে রাজ্য সরকার একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে। পরীক্ষার দিনগুলোতে ইন্টারনেটে প্রশ্ন ফাঁস বা অন্য সমস্যা রুখতে যে সমস্ত এলাকায় নেট সার্ভারে অনিয়ম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই এলাকাগুলোতেই বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা […]

এই মুহূর্তে জেলা

দীর্ঘদিন পরিষেবা বন্ধ এবং বেনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ।

শান্তিপুর, ৫ মার্চ:- টানা পাঁচ মাস রেশন দোকান বন্ধ এবং বেনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ অস্বীকার রেশন ডিলারের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গবার চর এলাকায়। জানা যায় শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুন মিত্র দীর্ঘদিন ধরেই রেশন ডিলারের কাজ করেন। এলাকাবাসীর অভিযোগ ওই রেশন ডিলারের […]

এই মুহূর্তে কলকাতা

নদী ও খালের জলে মানুষের জলবন্দি হয়ে পড়ার সমস্যা রুখতে উদ্যোগী সরকার।

কলকাতা, ৫ মার্চ:- বন্যা এবং নদী ও খালের জল উপচে মানুষের জল বন্দি হয়ে পড়ার সমস্যা রুখতে উদ্যোগী হল রাজ্য সরকার। বর্ষা শুরু হওয়ার অনেক আগে থেকেই নদী এবং খাল পলি মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই রাজ্যের বিভিন্ন নদী ও খালের অবস্থা নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্যের সেচ দফতর। কোন কোন এলাকায় নদীতে ড্রেজিং […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেওয়ায় , দলের নামাঙ্কিত পোস্টার পড়লো খোদ তৃণমূলের ওয়ার্ড সভাপতি বিরুদ্ধে।

শান্তিপুর, ৫ মার্চ:- তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরেও সিপিএমের কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশীষ দাশ তাদের সাথে হাত মিলিয়ে হারানোর চেষ্টা করা হয়েছিলো তৃণমূল প্রার্থীকে। তিনি দুশ্চরিত্র এবং রাজনৈতিক দালাল এমনই বেশ কিছু পোস্টার আজ সকালে লক্ষ্য করেন শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। রাতে অন্ধকারে ওই ওয়ার্ডের ডাকঘর […]