এই মুহূর্তে কলকাতা

শুক্রবার ২০২২-২৩ আর্থিক বছরেরে রাজ্য বাজেট পেশ।

কলকাতা, ৭ মার্চ:- শুক্রবার ২০২২-২৩ আর্থিক বছরেরে রাজ্য বাজেট পেশ হবে। সোমবার বাজেট অধিবেশনের সূচনার আগে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদিও বিরোধী দল বিজেপি এদিনের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করে। ফলে ওই বৈঠকে তাদের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। পরে রাজ্য বিধানসভার অধ্যক্ষ্য বিমান বনদ্যোপাধ্যায় সভায় জানান, কার্যউপদেষ্টা কমিটির […]

এই মুহূর্তে জেলা

অবশেষে জামিন পেলেন মীনাক্ষী সহ ১৬ জন।

হাওড়া, ৭ মার্চ:- আনিস-কান্ডে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে অভিযান কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন বাম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। অবশেষে সোমবার এদের সকলকে পনেরশো টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া সিজিএম আদালত।

এই মুহূর্তে জেলা

নানা প্রজাতির জবা ফুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সম্মান অর্জন সিঙ্গুরের দীপের।

হুগলি, ৭ মার্চ:- নানা প্রজাতির জবা ফুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অব্ রেকডর্স এর মানপত্র ও পদক অর্জন করেছে সিঙ্গুরের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তী। সম্প্রতি ৩০ টি নতুন প্রজাতির জবা গাছের ক্রস পলিনেশন এর মাধ্যমে বীজ তৈরী করেছে। যার মধ্যে দশটি জবা গাছ ভ্যারাইটি ইন্টারন্যাশনাল হাইবিসকাস সোসাইটিতে রেজিস্টার্ড হয়েছে। মাধ্যমিক পাশের পর থেকেই […]

এই মুহূর্তে জেলা

এডমিট কার্ড না আসায় মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না ১৩ জন ছাত্র।

উঃ২৪পরগনা, ৭ মার্চ:- মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ১৩ জন ছাত্র পরীক্ষা দিতে না পারায় বিক্ষোভ দেখালো আগরপাড়া মহাজাতি বালক বিভাগে। ঘটনাটি ঘটেছে আগরপাড়া নীলগঞ্জ রোডের মহাজাতি বয়েজ স্কুলের গেটে। আগরপাড়া নেতাজি শিক্ষায়তনের ১৩ জন ছাত্র এডমিট কার্ড আসেনি সেই ১৩ জন ছাত্র এবং অভিভাবকরা আগরপাড়া মহাজাতি বিদ্যালয় পরীক্ষার সেন্টারে আসে পরীক্ষা দেবার জন্য। কিন্তু স্কুল […]

এই মুহূর্তে কলকাতা

বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করায় বিজেপির তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৭ মার্চ:- বিধানসভার বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির তীব্র সমালোচনা করেছেন। রাজ্যপাল বিধানসভা ছেড়ে যাওয়ার পর বাইরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপির আজকের আচরণকে নজিরবিহীন ও গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন,ভোটে পরাজিত হওয়ার পরেও বিরোধীদের এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এটা […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণে কিছুটা রদবদল।

কলকাতা, ৭ মার্চ:- কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণে কিছুটা রদবদল করা হলো। ১৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে।পরিবর্তিত সূচি অনুযায়ী ২০ এপ্রিলের বদলে পরীক্ষা চলবে ২৬ এপ্রিল সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগের সূচির মতোই আগামী ২ এপ্রিল থেকে […]

এই মুহূর্তে জেলা

কলেজ লাইব্রেরী থেকে উধাও কম্পিউটার, রহস্যজনক চুরি হুগলী ওমেন’স কলেজে!

সুদীপ দাস, ৭ মার্চ:- লাইব্রেরীর গ্রীল কেটে চুরি। খোয়া গেলো দুটি কম্পিউটার। তছনছ একাধিক আলমারি। খোঁজ নেই তথ্যসমৃদ্ধ একটি পেন ড্রাইভও। সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে কলেজের সেন্ট্রাল লাইব্রেরীতে এভাবেই উপদ্রব চালালো কেউ বা কারা। সোমবার কলেজ খুলতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলী মহিলা মহাবিদ্যালয়ে। কলেজের অধ্যক্ষা সীমা ব্যানার্জী বলেন কলেজের সেন্ট্রাল লাইব্রেরীর গ্রীলের একটি অংশ কেটে […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপালকে হাওড়ায় ঢুকতে দেবনা। হুমকি প্রসূনের।

হাওড়া, ৭ মার্চ:- উন্নয়নের কাজে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। হাওড়ার উন্নয়ন নিয়ে যখনই তিনি লোকসভায় সোচ্চার হচ্ছেন কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে প্রস্তাব দিচ্ছেন তারপরই রাজনীতি করে তাতে বাধা দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড, ব্রিজ অ্যান্ড রুফ, আরতি […]

এই মুহূর্তে জেলা

নির্বিঘ্নেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।

হুগলি, ৭ মার্চ:- আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর সেই সব পরীক্ষার্থীদের মনোবল আরো বাড়াতে বৈদ্যবাটী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হরিপদ পাল নিজেই টোটো করে পৌঁছে দিচ্ছেন পরীক্ষার্থীদের। দুবছর করোনার কারনে পড়াশোনার সঙ্গীছিল না কিছু। ডিজিটাল মাধ্যমে হচ্ছিল পড়াশোনা৷ কিন্তু সময়ের হাত ধরে বদলাতে শুরু করে পরিবেশ। করোনার প্রকোপ কম হতেই ছাত্র […]

এই মুহূর্তে জেলা

টানা কয়েক দিন নিখোঁজ থাকার পর যুবকের মৃত্যুর খবরে চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ৭ মার্চ:- টানা কয়েকদিন নিখোঁজ থাকার পর মৃত্যু হওয়ার খবর যুবকের। চাঞ্চল্য চুঁচুড়া স্টেশন সংলগ্ন দেশবন্ধু পল্লী এলাকায়। মৃত যুবকের নাম পঞ্চানন বিশ্বাস(৩২)। পঞ্চানন কামিনী পাতার ব্যাবসা করতেন। গত ১তারিখ দুপুরের দিকে হাওড়া ফুল মার্কেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন পঞ্চানন। রাত সাড়ে এগারোটা নাগাদ পঞ্চাননের বন্ধু বৈদ্যবাটি নিবাসী শঙ্করের মোবাইল থেকে পঞ্চাননের […]