এই মুহূর্তে জেলা

রাজ্যে দুই কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি মান্নানের।

হুগলি, ১৫ মার্চ:- রাজ‍্য পুলিশ ও সি আই ডি তদন্তের ভরসা নেই । তাই আমরা কোর্টের তত্ত্বাবধানে সি বি আই তদন্তের দাবি করছি। বললেন কংগ্ৰেস নেতা আব্দুল মান্নান। আজ সকালে কংগ্ৰেসের এক প্রতিনিধি দল পুরুলিয়া যাচ্ছেন। দলে রয়েছেন কংগ্ৰেস নেতা আব্দুল মান্নান, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তী সহ অন‍্যান‍্যরা। পুরুলিয়া যাবার পথে সিঙ্গুরে আজ এই প্রতিক্রিয়া দিলেন […]

এই মুহূর্তে জেলা

ডজনে হাফ পরিবর্তন , হুগলিতে নাম ঘোষণা পুর প্রধানদের।

হুগলি, ১৪ মার্চ:- এক ডজন পুরসভার মধ্যে ৬ টি পুরসভায় নতুন চেয়ারম্যান ও ৬ টি পুরসভায় পুরনো চেয়ারম্যান করে দলে ভারসাম্যের বার্তা দিল তৃণমূল। শীর্ষ নেতৃত্বের ঘোষণা অনুয়ায়ী সোমবার সন্ধ্যায় জেলা নেতৃত্ব এক ডজন পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করে। একমাত্র ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যানের নাম জানানো হয়নি। তবে কিছু কিছু পুরসভায় চেয়ারম্যান […]

এই মুহূর্তে জেলা

বসন্ত উৎসব নিয়ে উত্তেজনা ডোমজুড়ে।

হাওড়া, ১৪ মার্চ:- বসন্ত উৎসব নিয়ে উত্তেজনা তৈরি হলো ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে। সোমবার এই নিয়ে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। তবে, জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়কের দাবি এটা সামান্য ঘটনা। এই গন্ডগোলের সঙ্গে দলের গোষ্ঠী দ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। এদিকে এই ঘটনায় এখনও কলেজ চত্বরে উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ।

এই মুহূর্তে জেলা

সিটের তদন্তে আস্থা নেই , আদালতের কাছে আবেদন করছি সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক – সালেম খান।

হাওড়া, ১৪ মার্চ:- সিটের তদন্তে আস্থা নেই। ১৪ দিনেও ছেলের খুনের সুবিচার ন্যায়বিচার পেলাম না। আদালতের কাছে আবেদন করছি সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক। সংবাদমাধ্যমকে বললেন সালেম খান। আনিসের বাবা সালেম খান বলেন, “কোর্টে আজ রায় ছিল। সেই রায়ে আমি খুশি না অখুশি আমি জানিনা। সিট এখনো পরিষ্কার করে কিছু জমা দেয়নি। সিটের উপর আমি […]

এই মুহূর্তে জেলা

গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে জরুরি বৈঠক হাওড়া পুরনিগমের।

হাওড়া, ১৪ মার্চ:- আসন্ন গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে সোমবার দুপুরে জরুরি বৈঠকে বসেন হাওড়া পুরনিগমের আধিকারিকরা। দোল এবং রমজানের আগেই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়। সোমবার দুপুরে হাওড়ার পদ্মপুকুর প্ল্যান্টে ওই জরুরি বৈঠক হয়। ওই বৈঠকের নেতৃত্ব দেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। এছাড়াও পুরসভার জল বিভাগের আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের দুই কাউন্সিলর এর খুনের ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৪ মার্চ:- রাজ্যে দুই কাউন্সিলরের হত্যার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গন্ডগোল করার অভিযোগ তুলে তিনি রাজনৈতিক রং না দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।এদিন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, […]

এই মুহূর্তে জেলা

শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা শেষ করতে পারলো না রুপালি।

সুদীপ দাস, ১৪ মার্চ:- হাসপাতালে পরীক্ষা চলাকালীন পুনরায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থ পরীক্ষার্থীর নাম রূপালী মান্ডি। রূপালী হুগলীর বলাগরের ব্লকের কামালপুর হাই স্কুলের ছাত্রী। তাঁর সিট পরেছে ডুমুরদহ উচ্চ বিদ্যালয়ে। এযাবৎ সবকটি পরীক্ষা রূপালী ভালোভাবে দিলেও গতকাল বিকেলে সে শ্বাসকষ্টজনিত কারনে বাড়িতেই অসুস্থ হয়ে পরে। তখনই তাঁকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল থেকে ২৪০০-র বেশি সরকারি হসপিটালে চালু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা।

কলকাতা, ১৪ মার্চ:- আগামীকাল থেকে রাজ্যের আরও ২৪০০-র বেশি সরকারি হাসপাতালে টেলিমেডিসিন পরিষেবা শুরু হচ্ছে। এর মধ্যে ১৭২৮টি সুস্বাস্থ্যকেন্দ্র, ২২৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ৪৫৬টি পুর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যের ২৩১৩টি সুস্বাস্থ্যকেন্দ্রে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নাম দিয়ে এই টেলিমেডিসিন পরিষেবা শুরু রয়েছে।নতুন কেন্দ্র গুলি চালু হলে ৪৭০০-র বেশি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা […]

এই মুহূর্তে কলকাতা

প্রত্যন্ত গ্রামে কোর ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছাতে বিভিন্ন জেলায় গ্রাহক কেন্দ্র তৈরি করল সমবায় দপ্তর।

কলকাতা, ১৪ মার্চ:- কোর ব্যাঙ্কিং সিস্টেম এর মাধ্যমে প্রতান্ত গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যে রাজ্য সমবায় দপ্তর বিভিন্ন জেলায় মোট ২৬৩১টি গ্রাহক পরিষেবা কেন্দ্র -সি এস পি তৈরী করেছে। যার মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত এন ই এফ টি তার অধিক অর্থ আর টি জি এসের মাধ্যমে পাঠানো যেতে পারে।বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস […]

এই মুহূর্তে কলকাতা

দুই কাউন্সিলর খুনের ঘটনায় বিজেপি মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করলো।

কলকাতা, ১৪ মার্চ:- রাজ্যে দুই কাউন্সিলর খুনের ঘটনায় বিরোধী বিজেপি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। রাজ্য বিধানসভার দৃষ্টি আকর্ষন পর্বে আজ বিজেপি সদস্য শঙ্কর ঘোষ গতকালের ওই দুই নৃশংস ঘটনার কথা উল্লেখ করে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন। তিনি বলেন, বর্তমানে যখন বিভিন্ন পুরসভায় চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া চলছে তখন এধরণের ঘটনার পিছনে অন্য […]