উঃ২৪পরগনা, ১৩ মার্চ:- পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত লক্ষ্য করে অটোতে এসে ২ জন দুষ্কৃতী গুলি চালায় এবং সামনে থেকে গুলি চালায় একটি গুলি মাথায় লাগে মৃত্যু হয় কাউন্সিলরের। সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বেলঘড়িয়া একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনার। […]
এই মুহূর্তে
হাওড়ায় বসন্ত উৎসবে মাতলেন স্কাউট গ্রুপের সদস্যরা।
হাওড়া, ১৩ মার্চ:- হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতির অন্নপূর্ণা স্কাউট গ্রুপ এবং অন্নপূর্ণা গাইড গ্রুপের তরফ থেকে রবিবার সন্ধ্যায় এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসবে স্কাউট গ্রুপের এবং গাইড গ্রুপের বিভিন্ন বয়সের সদস্য সদস্যারা অংশগ্রহণ করেন। অন্নপূর্ণা স্কাউট গ্রুপের স্কাউট মাস্টার কুণাল মন্ডল জানান, এখন কোভিড অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিডের সেই বাড়বাড়ন্ত কম। তাই […]
রাজ্যে তৃণমূলের নেতা নেই , তাই বহিরাগত বিহারীবাবুকে আসানসোলে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী, এভাবেই কটাক্ষ অগ্নিমিত্রার
হুগলি, ১৩ মার্চ:- “মাননীয়ার, নিজের লোকেদের প্রতি ও বাংলার মানুষের প্রতি আস্থা নেই, তাই বিহার থেকে বিহারীবাবুকে এনে আসানসোল লোকসভায় প্রার্থী করছেন”। এভাবেই তৃনমুলকে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি এদিন হুগলি জেলার শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার অন্তর্গত চন্ডীতলা বিধানসভার কুমিরমোড়া অঞ্চলে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। […]
বসন্তে বাগান প্রেম চন্দননগরে।
সুদীপ দাস, ১৩ মার্চ:- সবুজ গাছ জানান দেয় বসন্ত এসে গেছে। ভরা বসন্তে তাই সবুজ রং গায়ে মেখে চন্দননগর গঙ্গা পারে বসলো সবুজ গাছের মেলা। সৌজন্যে সোশ্যাল মিডিয়া গ্রুপ “হুগলী- বাগান প্রেমী। এই ফেসবুক গ্রুপের উদ্দেশ্য সবুজের মাঝে বিশ্ববাসীকে বাঁচিয়ে রাখা। বর্তমানে চারিদিকে যেভাবে বৃক্ষনিধন হচ্ছে তার বিরুদ্ধে একটা লড়াই চালানোও এই গ্রুপের লক্ষ্য। রবিবার […]
বিদায় বেলায় মায়ের কাছে আকুতি আবার এসো মা , দশমীর সকাল থেকেই ভিড় চাতরা শীতলা মন্দিরে।
হুগলি, ১৩ মার্চ:- আজ দশমী, মায়ের বিদায়ের পালা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শ্রীরামপুর চাতরার শীতলা পুজোকে ঘিরে ভক্তদের ঢল নামল। বুধবার মহা সপ্তমীর দিন সকাল থেকেই চাতরার শীতলা মন্দিরে কাতারে কাতারে মানুষের ভিড় জমাতে থাকে।পর পর দু’বছর করোনার কারণে কয়েকশ বছরের পুরনো শীতলা পুজো অনাড়ম্বর ভাবে হলেও এবারে পুজোকে ঘিরে মানুষের মধ্যে উন্মদনা ছিল যথেষ্ঠ। […]
মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের অপমানের প্রতিশোধ, প্রেমিককে ধারালো অস্ত্রের কোপ ছেলের।
নদীয়া, ১৩ মার্চ:- নদীয়ার শান্তিপুর বাইগাছি পাড়ায় নিজের বাড়ির সামনেই ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ খেতে হল এক হোটেল ব্যবসায়ী কে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় অন্য পাঁচটা দিনের মতন কল্যান গুহ তিনি তার হোটেল থেকে মোটরসাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন, পথের মাঝেই ওই এলাকার যুবক সায়ন্তন সাহা হঠাৎ তাকে দাঁড় করিয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে […]
হুগলির এক ডজন পৌরসভায় কুর্শির দখলকে ঘিরে জল্পনা তুঙ্গে।
হুগলি , ১২ মার্চ:- এক ডজন পুরসভার মধ্যে নতুন মুখের পাশাপাশি পুরনোদের উপর ভরসা করে সবকটিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। পুরপ্রধান ও উপপুরপ্রধান বাছাই নিয়েও দলের শীর্ষ নেতৃত্ব সেই পথে হাঁটারই বার্তা দেবে বলে মনে করছে শাসক দলের একাংশ। তৃণমূল সূত্রে খবর দলের দলের শৃঙ্খলা ধরে রাখতে ডানকুনি থেকে শিল্পাচলের বাঁশবেড়িয়া ও গ্রামীণ এলাকার তারকেশ্বর […]
শেওড়াফুলির গঙ্গায় হাত বাড়ালেই ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি , মাছ ধরার জন্য হুরোহুরি মানুষের।
হুগলি , ১২ মার্চ:- সূর্যদেব সবে মাত্র অস্তাচলে। হঠাৎ গঙ্গার ঘাটে হুড়োহুড়ি। একটা ঘাট ছেড়ে পাশের ঘাট। পাশের ঘাট ছেড়ে তারপাশের ঘাট। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামলেও গঙ্গার ঘাটে ঘাটে হঠাৎ ভীড় পুরুষ মহিলাদের। কেউ হাঁটু জলে নেমে পড়েছেন কেউ আবার খালি গায়ে কোমর পর্যন্ত ডুবিয়ে হাতড়ে বেড়াচ্ছেন জলের নীচে। কি হচ্ছে পাড়ে দাঁড়িয়ে কেউ […]
উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণের মাধ্যমে বেশি সংখ্যক ছেলে মেয়েকে কাজের সুযোগ করে দিতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ মার্চ:- উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় চাকরি মুখী প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি সংখ্যক ছেলেমেয়েকে কাজের সুযোগ করে দিতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এজন্য বেসরকারি সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের মাধ্যমে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন। বিধানসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৬৮,০০০ […]
বেসরকারি বাসে যথেচ্ছ ভাড়া নেওয়ার প্রবণতা রুখতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত সরকারের।
কলকাতা, ১২ মার্চ:- একাংশের বেসরকারি বাসের যথেচ্ছ ভাড়া নেওয়ার প্রবণতা রুখতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সাধারণ মানুষকেও এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। যে বাস বেশি ভাড়া নেবে সেই টিকিট নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে ও একইসঙ্গে পরিবহন দফতরে অভিযোগ জানাতে বলেন তিনি। নিয়ম ভঙ্গ কারি বাসের বিরুদ্ধে […]











