কলকাতা, ১৬ মার্চ:- যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা রাজ্যের পড়ুয়াদের সুরক্ষিত ভবিষ্যত গড়ার লক্ষ্যে রাজ্য সরকার সবরকম ভাবে পাশে থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন। ওই সব পড়ুয়ারা যাতে রাজ্যেই নির্বিঘ্নে তাদের বাকি পড়াশোনা শেষ করতে পারে সেজন্য একাধিক পদক্ষেপের কথা তিনি ঘোষণা করেন। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্য সরকার আজ ইউক্রেন ফেরৎ […]
এই মুহূর্তে
প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার প্রতিবাদ আইএনটিটিইউসি’র।
হাওড়া, ১৬ মার্চ:- ইপিএফের সুদের হার ৮.৫ শতাংশের পরিবর্তে ৮.১ শতাংশ ঘোষণার প্রতিবাদে এবার পথে নামলো আইএনটিটিইউসি। বুধবার দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডাকে হাওড়ায় এক প্রতিবাদ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার বিরুদ্ধে এদিন দুপুর ১টায় […]
চুঁচুড়ায় পৌরপ্রধানের কুর্সিকে ঘিরে দুই প্রান্তে দুই বিধায়ক !
সুদীপ দাস, ১৫ মার্চ:- টানা দু’বার চেয়ারম্যান পদে বসা গৌরিকান্ত মুখার্জীকে সরিয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভায় প্রথমবারের জন্য পুরপ্রধানের পদে বসানো হলো বর্ষিয়ান তৃণমূল নেতা অমিত রায়কে। সোমবার রাতে হুগলীর কোন্নগর থেকে জেলার ১২টি পুরসভার চেয়ারম্যান ও ১০টি পুরসভার ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষনা করেন দলের অন্যতম সম্পাদক দিলীপ যাদব। সেখানে হুগলী-চুঁচুড়া পৌরসভার নতুন পৌরপ্রধান হিসাবে ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর […]
বিজি প্রেসের কর্মচারীদের নিয়ে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ১৫ মার্চ:- আলিপুর এর বিজি প্রেস নিয়ে কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কারও চাকরি যাবে না। ২২৩ জন কর্মচারী রয়েছে। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল মিলিয়ে। তাদের নানা দাবি ছিল। সবটা বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী অনুযায়ী অন্যত্র ট্রান্সফার পাবেন তাঁরা। কর্মী সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। গোপালনগর […]
দোল ও হোলি উপলক্ষে একদিন ছাড়া নৈশকালীন বিধিনিষেধের মেয়াদ বহাল থাকছে মাস জুড়ে।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে কোভিড সংক্রমণ এখন তলানিতে। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা এখনই সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে নারাজ রাজ্য সরকার। দোল ও হোলি উৎসব উপলক্ষে একদিন ছাড় দেওয়া ছাড়া নৈশকালীন বিধিনিষেধের মেয়াদ বহাল থাকছে মার্চ মাস জুড়ে। মঙ্গলবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে বিধি নিষেধের মেয়াদ ৩১ শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় রাত ১২টা […]
সেন্ট্রাল এক্সাইজের অবসরপ্রাপ্ত অফিসারের ফ্ল্যাট থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
হাওড়া, ১৫ মার্চ:- কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল এক্সাইজ বিভাগের এক অবসরপ্রাপ্ত অফিসারের হাওড়ার চ্যাটার্জিহাটের ফাঁকা ফ্ল্যাট থেকে প্রায় ৬ লক্ষ টাকার গয়না ও নগদ ৪০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। জানা গেছে, চ্যাটার্জিহাট থানার মহেশ পাল রোডের লোকনাথ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে থাকেন কেন্দ্রীয় সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের প্রাক্তন সুপারিনটেনডেন্ট আনন্দ কুমার […]
বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে রাজ্যকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা, ১৫ মার্চ:- জিএসটি ক্ষতিপূরণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চিত করছে বলে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন।রাজ্য বিধানসভায় আজ বাজেট আলোচনার শেষে জবাবী ভাষণে তিনি বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে ৯০ হাজার কোটি টাকা প্রাপ্য বকেয়া রাখার অভিযোগ করেন। তিনি বলেন করোনা পরিস্থিতিতে সব রাজ্যেই জিএসটি […]
তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধোর বাঁকড়ায়।
বাঁকড়া, ১৫ মার্চ:- বাঁকড়ায় টোটো নিয়ে গন্ডগোল। অভিযোগ, তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধর করা হয়। যদিও পুলিশের দাবি, রাস্তা জ্যাম করে টোটো চালানো নিয়ে দু’পক্ষের বচসা থেকেই মারপিট। পুলিশ জানিয়েছে, রাস্তা জ্যাম করে টোটো চালানোর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু’পক্ষ বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মিশ্র […]
কামারহাটি পৌরসভায় দ্বিতীয় বারের জন্য পুরপ্রধান নির্বাচিত হলেন গোপাল সাহা।
উঃ২৪পরগনা, ১৫ মার্চ:- কামারহাটি পৌরসভার পৌর নির্বাচনের পরে পুনরায় দ্বিতীয়বারের জন্য কামাটি পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কামারহাটি পৌরসভা নজরুল মঞ্চে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, বনবিভাগের দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ পুলিশ আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব শপথ গ্রহণ করান সৌগত […]
নেতাজীর পদধুলি ধন্য বেঙ্গাই চৌমাথাকে সৌন্দর্যায়নের উদ্যোগ প্রাক্তন বিধায়কের।
মহেশ্বর চক্রবর্তী, ১৫ মার্চ:- হুগলি জেলার গোঘাটের বেঙ্গাই সুভাষ নগর মোড় একটা ঐতিহ্য মন্ডিত, গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জায়গা। মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর পদধূলি ধন্য এই জায়গাকে ঢেলে সাজাতে এবং বাঁকুড়ার কোতুলপুরের নেতাজী মোড়ের আদলে গড়ে তোলার উদ্যোগ নিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি পশ্চিমবঙ্গ সরকারের এসবিএসটিসির বোর্ড অফ ডাইরেক্টর হিসাবে রাজ্যের […]











