এই মুহূর্তে জেলা

আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

পূর্ব মেদিনীপুর, ৫ জানুয়ারি:- রাজ্য জুড়ে আবাস প্লাস যোজনার দুর্নীতির প্রতিবাদ সর্বত্রই। আবাস দুর্নীতির প্রতিবাদে ব্লকে ব্লকে ডেপুটেশন বিরোধিদের। বৃহস্পতিবার আবাস প্লাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এলেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন দপ্তরের প্রতিনিধি দল। তিন জনের প্রতিনিধি দল এদিন সাড়ে বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলা শাসক ভবনে পৌছায়। কেন্দ্রীয় টিমকে স্বাগত জানালেন জেলা শাসক পূর্ণেন্দু […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন চাঁপদানি পৌরসভায়।

হুগলি, ৫ জানুয়ারি:- চাঁপদানি পৌরসভার সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন পালন করল পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপ পৌরপ্রধান বিনয় কুমার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ। কেক কেটে স্পার্কেল ক্যান্ডেল জ্বালিয়ে করতালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানায় তৃণমূল নেতৃত্ব। এরপর সকলের মধ্যে কেক ও খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়লো। […]

এই মুহূর্তে জেলা

জঙ্গল রাজত্ব থেকে বাঁচাতে হবে বাংলাকে, চন্ডীতলায় বিস্ফোরক শুভেন্দু।

হুগলি, ৪ জানুয়ারি:- চন্ডিতলা-2 নং ব্লকের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি মোহন আদক সহ জেলা নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ ভিত্তিক কর্মীদের চাঙ্গা করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন হুগলির ধনেখালি তে প্রথম সভা করার পর দ্বিতীয় সভা করেন দক্ষিণ জলাপাড়া গ্রামে। বক্তব্য […]

কলকাতা এই মুহূর্তে

বাংলাতেও BF.7-এর থাবা।

কলকাতা, ৪ জানুয়ারি:- এবার পশ্চিমবঙ্গে করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন BF.7  ভাইরাসে আক্রান্ত ৪ জনের খোঁজ মিলল। তবে এই মুহূর্তে তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদের মধ্যে একজন কলকাতায় বসবাসকারী বিহারের বাসিন্দা। তিনি ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে এসেছেন ২২ জন। বাকি তিনজন নদিয়ার […]

এই মুহূর্তে জেলা

কুমারগঞ্জের পর এবার এনজেপি। ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর।

হাওড়া, ৪ জানুয়ারি:- পরপর দু’দিন। ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর। এবার ভাঙল ট্রেনের কাচ। তবে, যাত্রীরা কেউ আহত হয়নি বলে খবর। সোমবারের পর মঙ্গলবারেও এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এনজেপি স্টেশনে ঢোকার সময়ে মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ে কেউ বা কারা। এই ঘটনায় ট্রেনের সি-৩ এবং […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে রাজ্যপালের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।

কলকাতা, ৪ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবার থেকে কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে। ৩৫ থেকে ৪০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি রাজ্য পুলিশের আধিকারিকরাও রাজ্যপালের নিরাপত্তায় মোতায়েন থাকবেন। অতর্কিত হামলা বা আক্রমণ আটকাতেই রাজ্যপালের নিরাপত্তা বাড়ানো হলো […]

এই মুহূর্তে কলকাতা

৯ই জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ।

কলকাতা, ৪ জানুয়ারি:- আগামী সোমবার ৯ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ শুরু হচ্ছে।১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যজাত শিশু থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের এই টিকা দেওয়া হবে। আগামী একমাস বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত প্রচারও চালানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আশাকর্মী এবং একশদিনের কর্মীরা লিফলেট বিলি করে প্রচার […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের সিভি সঙ্গে দেখা করতে রাজভবনে শুভেন্দু ই সুকান্ত।

কলকাতা, ৪ জানুয়ারি:- বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরই ট্রেনে একবার মালদাতে, পরেরবার নিউ জলপাইগুড়িতে পাথর ছোড়ার মত ঘটনা ঘটেছে। তা ছাড়া, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। কোচবিহার থেকে বীরভূম, মালদহ থেকে পূর্ব মেদিনীপুর, বিস্ফোরণে আহত এবং নিহতের খবর মিলেছে। বল ভেবে খেলতে গিয়ে এই বোমায় নিহত এবং আহত হয়েছেন […]

এই মুহূর্তে জেলা

ভালো কাজের স্বীকৃতি, স্বাস্থ্য কর্মীদের “ডেঙ্গু সেনানী সম্মাননা” পুরস্কার দিল হাওড়া পুরসভা।

হাওড়া, ৪ জানুয়ারি:- ডেঙ্গুর কাজে নিযুক্ত পুর স্বাস্থ্য কর্মীদের মধ্যে থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ “ডেঙ্গু সেনানী সম্মাননা” পুরস্কার প্রদান করা হলো। হাওড়া পুরনিগমের তরফ থেকে বুধবার শরৎ সদনে ওই সম্মাননা ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়া পুরসভার স্বাস্থ্য বিষয়ক পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত রাজ্যের হেলথ অফিসার ডাঃ […]

এই মুহূর্তে কলকাতা

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সাগরে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে দু দিনের সফরে বুধবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন হাওড়া থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি গঙ্গাসাগরে পৌঁছবেন। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া ছাড়াও তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষায় সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা […]