এই মুহূর্তে জেলা

বকেয়া বেতন এবং কাজে পুনর্নিয়োগের দাবিতে ফের আন্দোলনে বার্নের কর্মীরা।

হাওড়া, ৩ জানুয়ারি:- হাওড়ায় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির কাজ হারানো কর্মীরা ফের আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি অবিলম্বে গত চার বছর ধরে তাদের বকেয়া বেতন দিতে হবে এবং তাদের কাজে পুনর্নিয়োগ করতে হবে। এই দাবিতে তারা ফের আন্দোলন শুরু করেছেন। প্রায় ৫৭ জন ছাঁটাই হওয়া কর্মীদের এই আন্দোলন শুরু হয়েছে। তাঁদের অভিযোগ, ২০১০ থেকে রেল মন্ত্রকের […]

এই মুহূর্তে কলকাতা

স্বাস্থ্যপরিকাঠামোর ফাঁকফোকর পূরণে উদ্যোগী নবান্ন।

কলকাতা, ৩ জানুয়ারি:- প্রাথমিক স্বাস্থ্যপরিসেবার মানোন্নয়নে রাজ্য সরকার প্রায় ২০০০ নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্তরে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে এই চিকিৎসকদের নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নের নির্দেশ দেন। সেখানে তিনি নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। এরপরেই চিকিৎসক […]

এই মুহূর্তে কলকাতা

গ্রামোন্নয়ন খাতে বরাদ্দ অর্থ যথাযথ ভাবে খরচ করতে তৎপর হলো নবান্ন।

কলকাতা, ৩ জানুয়ারি:- আবাস যোজনার পর এবার গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ দ্রুত ও যথাযথ ভাবে খরচ করতে তত্পর হল নবান্ন।ওই খাতে চলতি আর্থিক বছরে বরাদ্দের অর্ধেকের বেশি এখনও খরচ করা যায়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা গুলির সঙ্গে বৈঠক করে উদ্বেগ প্রকাশ করেছেন।দ্রুত যাতে ঐ টাকার […]

এই মুহূর্তে জেলা

বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় আতঙ্ক যাত্রীদের মধ্যেও।

হাওড়া, ৩ জানুয়ারি:- বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় আতঙ্ক যাত্রীদের মধ্যেও। রবিবার ১লা জানুয়ারি থেকে চালু হয়েছে হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু বিতর্ক কিছুতেই পিছু হটছে না। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে কে বা কারাও ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পাথর […]

এই মুহূর্তে জেলা

ভবিষ্যতের লিয়েন্দার-সানিয়ার খোঁজে হুগলিতে বিটিএ।

সুদীপ দাস, ২ জানুয়ারি:- এ রাজ্য থেকে ভাল টেনিস খেলোয়ার তৈরির লক্ষ্যে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন নতুন একটি প্রকল্প গ্রহন করেছে। “ফিউচার কিডস স্কিম” নামক এই স্কলারশিপ প্রকল্পে সমগ্র রাজ্য থেকে প্রতিভাবান খুদেদের নিয়ে আগামিদিনের টেনিস তারকা তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম বছরেই চুঁচুড়া থেকে ১১বছরের স্বপনীল ঘোষ এবং ১২বছরের প্রিয়াংশু চক্রবর্তী এই দু’জন ফিউচার […]

এই মুহূর্তে জেলা

সাংবাদিক সেজে প্রেস লাগানো গাড়ি নিয়ে এটিএম জালিয়াতি হুগলিতে।

সুদীপ দাস, ২ জানুয়ারি:- এটিএমের টাকা তোলায় সাহায্য করার নাম করে এটিএম জালিয়াতি। পুলিশের চোখে ধুলো দিতে প্রেস লাগানো গাড়িকে হাতিয়ার করে লক্ষাধিক টাকা জালিয়াতির ঘটনায় গ্রেফতার হওয়া নিমতার বাসিন্দা সুব্রত গিরিকে পুলিশি হেফাজতে নিয়ে উদ্ধার হলো শতাধিক ATM কার্ড ও। এদিন এবিষয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো দাদপুর থানার উদ্যোগে। এদিনের সাংবাদিক বৈঠকে দাদপুরের […]

এই মুহূর্তে কলকাতা

পর্যটন শিল্পের প্রসারে মেলার আয়োজন কেন্দ্রীয় সরকারের।

কলকাতা, ২ জানুয়ারি:- পর্যটন শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকার ‘ভারত পর্ব’ নামের এক পর্যটন মেলার আয়োজন করছে। আগামী ২৬ থেকে ৩১ জানুয়ারি দিল্লির লাল কেল্লা চত্বরে আয়োজিত ওই মেলায় এরাজ্যেরও প্রতিনিধিত্ব থাকছে। রাজ্যের পর্যটন দফতর ওই মেলায় নিজেদের থিম ভিত্তিক একটি প্যাভিলিয়ন তৈরি করছে। যেখানে রাজ্যের বিভিন্ন আকর্ষনীয় পর্যটন কেন্দ্র গুলিকে তুলে ধরা হবে। পাশাপাশি রাজ্যের […]

এই মুহূর্তে জেলা

গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে বোটানিক্যাল গার্ডেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সই সংগ্রহ।

হাওড়া, ২ জানুয়ারি:- গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন সই সংগ্রহ করে সংশ্লিষ্ট সব দপ্তরে জমা দেবে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার ফুসফুস। সোমবার দুপুর দুটো থেকে গঙ্গাবক্ষে অবস্থান করেন এলাকাবাসী। গঙ্গার ভাঙনে বোটানিক্যাল গার্ডেন নষ্ট হচ্ছে। ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সকল মানুষের সই সংগ্রহ করে কর্তৃপক্ষকে জমা দেবেন […]

এই মুহূর্তে জেলা

প্রথম দিনেই বন্দে ভারতের পরিষেবা নিয়ে অভিযোগ যাত্রীদের।

হাওড়া, ২ জানুয়ারি:- আজই ছিল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর প্রথম দিন। তা নিয়েই সকলের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু প্রথম দিনের যাত্রাপথেই খাবারের মান এবং পরিষেবা নিয়ে অভিযোগ তুলেছেন ওই ট্রেনের যাত্রীরা। এদিন রাতে ট্রেন থেকে নেমে সোদপুরের এক বাসিন্দা পিউলি মুখোপাধ্যায়ের অভিযোগ, যেরকম আশা করেছিলাম সেরকম নয়। যেরকম ভাড়া সে অনুপাতে মান […]

এই মুহূর্তে জেলা

গাড়ি চালানো শিখতে এসে গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল অনেক গাড়ি। প্রাণে রক্ষা প্রাতঃভ্রমণকারীরা।

হাওড়া, ২ জানুয়ারি:- বছরের শুরুতেই দুর্ঘটনা। হাওড়ার ডুমুরজলায় গাড়ি চালানো শিখতে এসে বোলেরো গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল অনেক গাড়ি। প্রাণে রক্ষা প্রাতঃভ্রমণকারীরা। হাওড়ার ডুমুরজলায় প্রাতঃভ্রমণে এসে দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন প্রাতঃভ্রমণকারীরা। সোমবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে একটি বেপরোয়া গতির বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা মেরে কার্যত গুঁড়িয়ে […]