এই মুহূর্তে কলকাতা

অবাধ ও শান্তিপূর্ণ ভোট, সেই বার্তায় দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

কলকাতা, ৫ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন৷ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷ সরাসরি জানালেন যে ভোটের সময় হিংসা হলে তার দায়িত্ব নিতে রাজ্য প্রশাসনকেই৷ এই বছরই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেও যুক্ত করা হল রাজ্যের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। এই বছর নির্বাচনী কাজের […]

এই মুহূর্তে কলকাতা

মাত্র ৫ টাকায় দুপুরের খাওয়ার কামারহাটিতে।

কলকাতা, ৫ মার্চ:- সাধারণ মানুষের মুখে একমুঠো খাওয়ার তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে এবার রাস্তায় কামারহাটি বিধানসভার উন্নয়ন ক্লাব।আগামী ১১ই মার্চ থেকে শুরু হবে এই মহান কাজ।নাম দেওয়া হয়েছে “উন্নয়নী কিচেন”।যেখান থেকে মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরের খাওয়ার পাবেন সাধারণ মানুষ।তবে এর জন্য আগেরদিন বিকেলে উন্নয়ন ক্লাব থেকে সংগ্রহ করতে হবে কুপন।পরের দিন দুপুর ১২ টায় […]

এই মুহূর্তে জেলা

বাংলা গদ্দারদের জায়গা নয়, মমতা।

হাওড়া, ৫ মার্চ:- বাংলা গদ্দারদের জায়গা নয়। আগামী দিনে নির্বাচনও চলবে আমাদের আন্দোলনও চলবে। হাওড়ায় বললেন মমতা। মেদিনীপুর সফর সেরে মঙ্গলবার দুপুরে হাওড়ার ডুমুরজলায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ তারিখ সবাই আসুন যারা বাংলাকে ভালোবাসেন। বাংলাকে অসম্মান করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাইকে আহ্বান করছি। বিজেপি বিহার থেকে লোক আনতে ট্রেন ব্যবহার করছে।আমাদের বেলা […]

এই মুহূর্তে জেলা

হকারদের থেকে তোলাবাজিতে রেয়াত নয়: অরূপ।

হাওড়া, ৫ মার্চ:- হকারদের থেকে তোলাবাজির অভিযোগ এলে কড়া ব্যবস্থার নিদান দিলেন অরূপ। মঙ্গলবার সকালে হাওড়ায় এক পথসভায় এসে অরূপ রায় বলেন, প্রায়শই শোনা যায় হাটের দিন আনা দিন খাওয়া গরিব হকারদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছে। এমন জিনিস বরদাস্ত করা হবেনা। নয় আপনারা সরাসরি পুলিশকে অভিযোগ জানান। নাহলে আমাকে জানালে আমি পুলিশকে ফোন করে […]

এই মুহূর্তে জেলা

যাত্রীবাহী বাসের দুর্ঘটনা হুগলিতে, মৃত ১ আহত ৬।

হুগলি, ৪ মার্চ:- পোলবার আলিনগরে যাত্রীবাহী বাসের দূর্ঘটনা,মৃত এক যাত্রী আহত ছয়। আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। একহাতে স্টিয়ারিং এক হাতে চায়ের ভাঁড় বাস চালকের, নিয়ন্ত্রণ হারালো বাস, প্রাণ গেলো এক যাত্রীর আহত ছয় জন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে, তারপর উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ […]

এই মুহূর্তে জেলা

জঞ্জালমুক্ত শহর গড়তে অভিনব উদ্যোগ বৈদ্যবাটি পুরসভার।

হুগলি, ৪ মার্চ:- জঞ্জাল মুক্ত শহর গড়তে রিডিউস, রিসাইকল ও রিইউজ অর্থাৎ ট্রিপল আর পদ্ধতী প্রয়োগে দৃষ্টান্ত গড়ল বৈদ্যবাটি পুরসভা। সোমবার বৈদ্যবাটি আরএমসি মাঠে পুরনো জামা কাপড়, জুতো ও ছোটদের খেলনা সমৃদ্ধ স্টোরের সূচনা করেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁই। ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, সাফাই বিভাগের দায়িত্বে থাকা কাউন্সিলর অমৃত ঘোষ, মহুয়া ভট্টাচার্য ও […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার আন্দুল রোডে পেট্রোল ট্যাঙ্কারে আগুন।

হাওড়া, ৪ মার্চ:- হাওড়ায় আন্দুল রোডে তেলের ট্যাঙ্কারে আগুন। পেট্রোল ভর্তি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে এদিন রক্ষা মেলে। জানা গেছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে পেট্রোল লোড করে ডানকুনির দিকে রওনা দিয়েছিল গাড়িটি। আন্দুল রোডের উপর পাকুরতলার কাছে হঠাৎ গাড়ির সাইলেন্সার পাইপের কাছে […]

এই মুহূর্তে কলকাতা

কুণালকে শোকজ দলের, সন্ধ্যায় কি সুদিপের বাড়িতে চায়ের নিমন্ত্রনে?

কলকাতা, ৪ মার্চ:- শোকজ প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন দলের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কিছু বলছি না। যাঁরা দিয়েছেন তাঁরাই বলতে পারবেন। আমি তৃণমূলের কর্মী। ছিলাম আছি থাকব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল তৃণমূল কংগ্রেস। দল করি ইমোশনাল ইনভলভমেন্ট থেকে। দলকে ভালোবাসি। ছাড়ার কোনও বিষয় নেই। হোয়াটসঅ্যাপ খোলা থাকলে অনেক কিছু আসে। যারা দিয়েছেন […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে পৌছালো কেন্দ্রীয় বাহিনী।

হুগলি, ৪ মার্চ:- হুগলিতেও পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। হুগলি গ্রামীন পুলিশ এলাকায় দুই কোম্পানী বাহিনী আপাতত মোতায়েন থাকবে। গ্রামীন এলাকার আরামবাগ ও চন্ডীতলায় থাকবে বাহিনী। আজ বিকাল তিনটে নাগাদ বিএসএফ এর এক কোম্পানী হলদিবাড়ি থেকে চন্ডীতলা থানা এলাকায় এসে পৌঁছায়। চন্ডীতলার কলাছড়ায় নির্মিয়মান টোল প্লাজায় থাকবে বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর আগামী থেকে বিভিন্ন গ্রামে টহল দেবে […]

এই মুহূর্তে জেলা

রাস্তায় ছড়িয়ে পড়ল তীব্র ঝাঁঝালো অ্যাসিড, আতঙ্ক হাওড়ায়, ঘটনাস্থলে দমকল।

হাওড়া, ৪ মার্চ:- রাস্তায় অ্যাসিড ছড়িয়ে পড়ে আতঙ্ক হাওড়ার চার্চ রোডে। সোমবার দুপুরের ঘটনা। পাশেই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা অ্যাসিডের ঝাঁঝাঁলো গন্ধে অসুস্থ বোধ করতে থাকে বলে অভিযোগ। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। রাস্তায় ছড়িয়ে পড়া অ্যাসিড দ্রুত রাস্তা থেকে ধুয়ে ফেলা হয়। পুলিশ ওই রাস্তা ব্যারিকেড করে যান চলাচল সাময়িক বন্ধ […]