এই মুহূর্তে কলকাতা

রামনবমীতে অশান্তি এড়াতে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ রাজ্যের।

কলকাতা, ১৬ এপ্রিল:- লোকসভা ভোটের মুখেই বুধবার পালিত হবে রামনবমী। রামনবমী উদযাপনকে সামনে রেখে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। নির্বাচন কমিশনও অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে। রামনবমীতে বিজেপি রাজ্যে অশান্তি পাকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই রামনবমীতে যাতে কোনও অশান্তি না হয়, তা নিয়ে বাড়তি সতর্ক […]

এই মুহূর্তে জেলা

গরমের মধ্যে মেকআপ না করলে স্ক্রিন ঠিক থাকবে না, রচনা।

হুগলি, ১৬ এপ্রিল:- আজ হুগলি চুঁচুড়া পুরসভার ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা এলাকা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুড খোলা গাড়ি নয়। এবার ছাঁউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে […]

এই মুহূর্তে কলকাতা

আবহাওয়ার পূর্বাভাসকে মাথায় রেখে জরুরি বৈঠক নবান্নে।

কলকাতা, ১৬ এপ্রিল:- ভোটের উত্তাপ ছাপিয়ে মাতা তুলছে তাপমাত্রার পারদ। আগামী কয়েককদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতির আশঙ্কার কতা জানিয়েছে আবহাওয়া দফতর।এই পূর্বাভাসকে মাথায় রেখে রাজ্য সরকার সব রকম আগাম সর্তকতা মূলক ব্যবস্থা নিচ্ছে। জল সংকট মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা মঙ্গলবার নবান্নে সব জেলাশাসক ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে […]

এই মুহূর্তে কলকাতা

মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা।

কলকাতা, ১৬ এপ্রিল:- মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা।তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে ছিলেন। সোমবারই মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে শ্রী মুকেশকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। পরবর্তী ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ পদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মত রাজ্য সরকার ৩ আইপিএস আধিকারিকের নাম পাঠায়। এরা হলেন ওয়াকার রাজা, রণেন্দ্রনাথ ব্যানার্জি এবং দেবস্মিতা দাস।কমিশন […]

এই মুহূর্তে জেলা

রামনবমীতে সতর্ক পুলিশ, অশান্তি রুখতে একাধিক ব্যবস্থা।

হুগলি, ১৬ এপ্রিল:- রিষড়ায় রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তি হয়েছিল গতবার। দোকান পাট ভাঙচুর, আগুন দেওয়া থেকে শুরু করে আক্রান্ত হয়েছিলেন অনেকেই। রেল গেট ভেঙে আগুন দেওয়ায় বন্ধ হয় ট্রেন চলাচল। রাজ্যপাল ঘটনার সরেজমিনে রিষড়ায় আসেন। ঘটনায় এনআইএ তদন্ত শুরু হয় আদালতের নির্দেশে। এবার চন্দননগর পুলিশ রিষড়ার সেই রামনবমীর রুট পরিবর্তন করতে বলেছিল উদ্যোক্তাদের। বাঙুরপার্ক থেকে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর লোকসভায় সিপিআইএম প্রার্থী দীপ্সিতার সঙ্গে প্রচারে সুজন।

হুগলি, ১৫ এপ্রিল:- হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার সিপিআইএমের প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে, প্রচারে নামলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। নবগ্রমের পাঠচক্র থেকে দীপ্সিতার সমর্থনে প্রচার মিছিল শুরু হয়। প্রায় দুই শতকের বেশি কর্মী সমর্থকদের নিয়ে নবগ্রামের বিভিন্ন রাস্তা ধরে প্রায় ৩ কিমি রাস্তা ধরে চলে মিছিল। হুড খোল টোটোতে দীপ্সিতার সঙ্গে সুজন চক্রবর্তী […]

এই মুহূর্তে কলকাতা

ভোট কেন্দ্রে থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ কমিশনের।

কলকাতা, ১৫ এপ্রিল:- এবারের লোকসভা ভোটে ভোটকেন্দ্রে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শীতলকুচির ঘটনা থেকেই শিক্ষা নিয়ে কমিশনের এহেন পদক্ষেপ। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিক রাজ্যের প্রতি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠিয়েছেন। তাতেই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে। রাজ্যে কমিশন […]

এই মুহূর্তে জেলা

নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন হুগলিতে।

হুগলি, ১৫ এপ্রিল:- সোমবার সন্ধ্যায় চন্দননগর স্ট্র্যান্ডে যৌথভাবে নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার অমিত জাভালগি। এখান থেকে সাধারণ মানুষ নির্বাচনী সংক্রান্ত যাবতীয় তথ্য জানার পাশাপাশি নিজের ভোটার তালিকা সংক্রান্ত তথ্যও জানতে পারবেন। হাতেকলমে ইভিএমে কিভাবে ভোট দান সংক্রান্ত প্রশিক্ষণ মিলবে। জেলাশাসক জানান, দেশের অষ্টাদশ সাধারণ নির্বাচনে বিভিন্ন মোবাইল […]

এই মুহূর্তে জেলা

২০২৪ এর ফলাফলের পর মোদীকে কোন আশ্রমে অধিষ্ঠান করতে হবে, শ্রীরামপুরে কল্যাণ।

হুগলি, ১৫ এপ্রিল:- ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে কারন যখনই যে সরকার গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করেছে তখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এমন সময় হাত জোর করে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি, শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সারা […]

এই মুহূর্তে জেলা

প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে বিপত্তি সারমেয়র,উদ্ধার করে নতুন জীবন দিলেন দুই পশুপ্রেমী।

হুগলি, ১৫ এপ্রিল:- খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢু্কিয়ে বিপত্তি, এক সপ্তাহ ধরে না খেতে পেয়ে প্রায় মরতে বসা একটি পথ সারমেয়কে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশু প্রেমী। নতুন জীবন পেয়ে কৃতজ্ঞতা জানায় সারমেয়টিও। ভৌ-উ-উ- উ করে ডেকে উঠে কিছুটা পথ এগিয়ে দেয় উদ্ধারকর্তাকে। হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় […]