এই মুহূর্তে জেলা

সাংসদের কাজের খতিয়ান তুলে ধরে ওয়েবসাইট প্রসূনের,সঙ্গে থিম সং।

হাওড়া, ১২ এপ্রিল:- সাংসদ জীবনের কাজের খতিয়ান তুলে ধরে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওয়েবসাইটের আত্মপ্রকাশ হলো হাওড়ায়, পাশাপাশি ভোটের আগে দুটি থিম সং-র শুভ সূচনা হলো। শুক্রবার হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লগন দেও সিং, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রথম দফার নির্বাচনে ৪২৮ টি মহিলা পরিচালিত বুথ থাকছে।

কলকাতা, ১২ এপ্রিল:- আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই তিন জেলায় মোট ৪২৮ টি মহিলা পরিচালিত বুথ থাকছে। যেখানে ভোটগ্রহণ কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলা ভোট কর্মীরা। প্রথম দফায় আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পরিচালিত বুথ থাকছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ওই জেলায় মোট ২৩০ টি […]

এই মুহূর্তে জেলা

পানীয় জল, রাস্তা, ঘর হয়নি, হুগলিতে বিজেপি প্রার্থীর আশ্বাস ভোট দিলে সব হবে।

হুগলি, ১২ এপ্রিল:- আজ পান্ডুয়ার হরাল শিবমন্দিরতলায় ভোট প্রচারে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। উপস্থিত গ্রামবাসীদের নীলষষ্ঠীর শুভেচ্ছা জানান। গ্রামবাসীরা প্রার্থীকে সামনে পেয়ে অভাব অভিযোগের কথা জানান। হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম গুলোতে পানীয় জলের সমস্যা রয়েছে। গরম পড়লে তা তীব্র হয়। পানীয় জলের দাবী জানান গ্রামবাসীরা।গ্রামের রাস্তাটারও অবস্থা শোচনীয়। দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে […]

এই মুহূর্তে জেলা

রামনবমী নিয়ে হাওড়ায় আগাম সতর্কতা নেওয়া হোক, জেলাশাসককে ডেপুটেশন দিল বামেদের।

হাওড়া, ১২ এপ্রিল:- আগামী রামনবমীর দিন হাওড়ার সর্বত্র শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং এই বিষয়ে প্রশাসন যাতে আগাম সতর্কতা নেয় এই নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল বামেরা। হাওড়া জেলা বামফ্রন্টের তরফ থেকে আজ শুক্রবার সকালে হাওড়ায় জেলাশাসকের দফতরে ওই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ। মূলত আসন্ন লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া […]

এই মুহূর্তে কলকাতা

পয়লা বৈশাখকে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য।

কলকাতা, ১১ এপ্রিল:- পয়লা বৈশাখকে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে রাজ্যে সরকার। এব্যাপারে নির্বাচন কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। এই উপলক্ষ্যে সরকারি মূল অনুষ্ঠানটি হওয়ার কথা তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজন কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে। কিন্তু ভোটের আবহে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলেও তাতে আড়ম্বর কতটা থাকবে তা নিয়ে প্রশাসনিক মহলেই সংশয় […]

এই মুহূর্তে কলকাতা

রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসে ইডি-সিবিআই এর পদক্ষেপ নিয়ে ফের কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন সি এ এ এবং এনআরসি চালু করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। রেড রোডে আজ ঐতিহ্যবাহী ইদের জমায়েতে অংশ নিয়ে তিনি বলেন, সিএএ, এনআরসি হবে কি না তা অনেকের মনে প্রশ্ন আছে। রাজ্যে সরকার এই আইন মানছে না। সর্বধর্ম সমন্বয় এবং রাজ্যের সব নাগরিককে […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের দিনে বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে কমিশন।

কলকাতা, ১১ এপ্রিল:- নির্বাচন কমিশন ভোটের দিন গুলিতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে। এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম মারফত নজরদারি চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি করে দেওয়ার অনুমতি না মেলায় রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল।

কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন রাজ্যকে জলপাইগুড়িতে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেওয়ার অনুমতি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস পুনরায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে। রাজভবনের বাইরে অভিষেক সাংবাদিকদের বলেন, দুপুরেই কমিশনের তরফে রাজ্য […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় সিপিএম প্রার্থীর ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ।

হুগলি, ১০ এপ্রিল:- উত্তরপাড়া পুরসভার ৭,১০ ও ১৪ নম্বর ওয়ার্ড রাজেন্দ্র এভিনিউ দ্বারিক জঙ্গল রোড, মাখলার ২০ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে দেওয়া পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কে বা কারা এই কাজ করেছে তা না জানা গেলেও সিপিআইএম এর দাবী দীপ্সিতা জিতবে তাই প্রচারে বাধা দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারে ১২৭টি আবেদনের মধ্যে তৃণমূলেরই ১১৬ টি।

কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন লোকসভা ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকে এই তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন জানাচ্ছে, লোকসভা ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারের এপর্যন্ত মোট ১২৭টি আবেদন এসেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে ১১৬টি আবেদন জমা পড়েছে। বিজেপি’র তরফে এখনও পর্যন্ত হেলিকপ্টার ব্যবহারের ৭টি আবেদন জমা পড়েছে। লোকসভা ভোটের […]