হুগলি, ১৬ এপ্রিল:- রিষড়ায় রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তি হয়েছিল গতবার। দোকান পাট ভাঙচুর, আগুন দেওয়া থেকে শুরু করে আক্রান্ত হয়েছিলেন অনেকেই। রেল গেট ভেঙে আগুন দেওয়ায় বন্ধ হয় ট্রেন চলাচল। রাজ্যপাল ঘটনার সরেজমিনে রিষড়ায় আসেন। ঘটনায় এনআইএ তদন্ত শুরু হয় আদালতের নির্দেশে। এবার চন্দননগর পুলিশ রিষড়ার সেই রামনবমীর রুট পরিবর্তন করতে বলেছিল উদ্যোক্তাদের। বাঙুরপার্ক থেকে […]
এই মুহূর্তে
শ্রীরামপুর লোকসভায় সিপিআইএম প্রার্থী দীপ্সিতার সঙ্গে প্রচারে সুজন।
হুগলি, ১৫ এপ্রিল:- হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার সিপিআইএমের প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে, প্রচারে নামলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। নবগ্রমের পাঠচক্র থেকে দীপ্সিতার সমর্থনে প্রচার মিছিল শুরু হয়। প্রায় দুই শতকের বেশি কর্মী সমর্থকদের নিয়ে নবগ্রামের বিভিন্ন রাস্তা ধরে প্রায় ৩ কিমি রাস্তা ধরে চলে মিছিল। হুড খোল টোটোতে দীপ্সিতার সঙ্গে সুজন চক্রবর্তী […]
ভোট কেন্দ্রে থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ কমিশনের।
কলকাতা, ১৫ এপ্রিল:- এবারের লোকসভা ভোটে ভোটকেন্দ্রে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শীতলকুচির ঘটনা থেকেই শিক্ষা নিয়ে কমিশনের এহেন পদক্ষেপ। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিক রাজ্যের প্রতি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠিয়েছেন। তাতেই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে। রাজ্যে কমিশন […]
নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন হুগলিতে।
হুগলি, ১৫ এপ্রিল:- সোমবার সন্ধ্যায় চন্দননগর স্ট্র্যান্ডে যৌথভাবে নির্বাচনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার অমিত জাভালগি। এখান থেকে সাধারণ মানুষ নির্বাচনী সংক্রান্ত যাবতীয় তথ্য জানার পাশাপাশি নিজের ভোটার তালিকা সংক্রান্ত তথ্যও জানতে পারবেন। হাতেকলমে ইভিএমে কিভাবে ভোট দান সংক্রান্ত প্রশিক্ষণ মিলবে। জেলাশাসক জানান, দেশের অষ্টাদশ সাধারণ নির্বাচনে বিভিন্ন মোবাইল […]
২০২৪ এর ফলাফলের পর মোদীকে কোন আশ্রমে অধিষ্ঠান করতে হবে, শ্রীরামপুরে কল্যাণ।
হুগলি, ১৫ এপ্রিল:- ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে কারন যখনই যে সরকার গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করেছে তখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এমন সময় হাত জোর করে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি, শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সারা […]
প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে বিপত্তি সারমেয়র,উদ্ধার করে নতুন জীবন দিলেন দুই পশুপ্রেমী।
হুগলি, ১৫ এপ্রিল:- খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢু্কিয়ে বিপত্তি, এক সপ্তাহ ধরে না খেতে পেয়ে প্রায় মরতে বসা একটি পথ সারমেয়কে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশু প্রেমী। নতুন জীবন পেয়ে কৃতজ্ঞতা জানায় সারমেয়টিও। ভৌ-উ-উ- উ করে ডেকে উঠে কিছুটা পথ এগিয়ে দেয় উদ্ধারকর্তাকে। হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় […]
নিয়ম না মেনে নির্মানের অভিযোগ তুলে নবগ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বিজেপির।
হুগলি, ১৫ এপ্রিল:- চার দিন আগে কোন্নগরের নবগ্রামে নবচক্র পাড়ায় বহুতলের নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় দুই জনের।নিয়ম না মেনে আবাসন তৈরির বিরুদ্ধে নবগ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ অবস্থান বিজেপির। তাদের দাবি বেআইনিভাবে কোন্নগরে বিভিন্ন আবাসন তৈরি হয়েছে এবং বর্তমানেও একাধিক নির্মাণের কাজ চলছে যেখানে কোনরকম অনুমতি পত্র ছাড়াই কাজ চলছে। অবিলম্বে এর বিরুদ্ধে […]
বিরিয়ানি দিতে দেরির অভিযোগ, হোটেল মালিককে মারধর, দোকানে হামলা
হাওড়া, ১৫ এপ্রিল:- বিরিয়ানি দিতে দেরি হাওয়ায় দোকানে চললো হামলা। হোটেলের মালিক ও কর্মীদের মারধরের পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুঠের অভিযোগ উঠেছে এই ঘটনায়। হাওড়ার বেলিলিয়াস রোডের এই ঘটনায় আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। মারধরের ঘটনায় গুরুতর আহতকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনায় জড়িতদের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। বাকিদের খোঁজে চলছে […]
নববর্ষের প্রথম দিনেই জমজমাট শৈবতীর্থ তারকেশ্বর।
হুগলি, ১৪ এপ্রিল:- বাংলা নববর্ষের প্রথম দিনই জমজমাট শৈব তীর্থ তারকেশ্বর ।আজ বাংলার শুভ নববর্ষ ১৪৩১, আর এই বছরের প্রথম দিনই ভক্তদের সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর। এদিন সকালে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে বাবার মন্দিরে। নতুন বছরের শুরুতে পরিবারের মঙ্গলকামনায় এবং নিজেদের মনস্কামনায় বাবার মন্দিরে পুজো দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত এসে উপস্থিত […]











