এই মুহূর্তে জেলা

ঝড়ে বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেনে এখনই ব্যবস্থা না নিলে মারা পড়বে বহু মূল্যবান গাছ, জানাল বিজ্ঞান সংগঠন।

হাওড়া,২৩ মে:- ঝড় বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেনে এখনই ব্যবস্থা না নিলে মারা পড়বে বহু মূল্যবান গাছ, জানাল বিজ্ঞান সংগঠন এশিয়ার বৃহত্তম শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়ার ফুসফুস। নাম আচার্য্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। প্রবল আমফান ঝড়ে এখনও পর্যন্ত গার্ডেনের বহু গাছ শুয়ে কিংবা ভেঙে পড়ে রয়েছে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির হাওড়া জেলার পক্ষে অভিজিৎ মণ্ডল জানান, […]

এই মুহূর্তে খেলাধুলা

আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কেকেআরের, দুর্গতদের জন্য প্রার্থনা টিম ইন্ডিয়ার।

  স্পোর্টস ডেস্ক,২৩ মে:- কয়েক হাজার মাইল দূরে থাকলেও আমফানের তাণ্ডব ছুঁয়ে গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ঘূর্ণিঝড় আমফানের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক। শুধু বিরাট কোহলি একা নন আমফান বিপর্যস্ত মানুষদের জন্য প্রার্থনা জানিয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। রবীন্দ্র জাদেজা, হরভজন সিং থেকে কেএল রাহুল, কুলদীপ যাদব এমনকী ভিভিএস […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট মাঠে সুরক্ষায় একাধিক পরিকল্পনা আইসিসির।

  স্পোর্টস ডেস্ক,২৩ মে:- ফুটবলের মতো করোনা পরবর্তী সময়ে ক্রিকেটেও আসতে চলেছে একাধিক নয়া নিয়ম। করোনার পর মাঠে ক্রিকেটে ফিরলে এখন থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে মনে করছে আইসিসি। সে কারণেই প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ডকে আইসিসি একজন চিফ মেডিক্যাল অফিসার রাখার কথা বলেছে। করোনা পরবর্তী সময়ে কোনও ক্রিকেট সিরিজ শুরু হলে ম্যাচের আগে ক্রিকেটার […]

এই মুহূর্তে খেলাধুলা

আমফানের আস্ফালনে তছনছ যুবভারতী, সমবেদনা ভিকুনার, ক্ষতিগ্রস্ত ইডেনও।

  স্পোর্টস ডেস্ক ,২৩ মে:- একদিকে করোনার আতঙ্ক, তারই মধ্যে রাজ্যে দাপট দেখালো ঘূর্ণিঝড় আমফান। কয়েক ঘণ্টার ঝড়ে রীতিমতো তছনছ করে দিল রাজ্যের কয়েকটি জেলাকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ময়দানের অধিকাংশ ক্লাব তাবু।যুবভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি। যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠের বাতিস্তম্ভ উড়ে গিয়েছে। ২০১৭ […]

এই মুহূর্তে জেলা

বিদ্যুৎ ও জলের দাবী তোলায় মানুষের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

সুদীপ দাস,২৩ মে:- এবারে বিদ্যুৎ ও জলের দাবী তোলায় মানুষের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় কাউন্সিলরের মারের হাত থেকে রক্ষা পেলো না মহিলারাও। এরপরই সকলে একজোট হয়ে পথ অবরোধে নামে। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মনসাতলার বাসিন্দারা আজ স্থানীয় কাউন্সিলরকে আমফানের দিন থেকে বন্ধ হওয়া […]

এই মুহূর্তে জেলা

আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

সুদীপ দাস,২৩ মে:- হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি আজ নিজের লোকসভা এলাকার পাণ্ডুয়া,বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পাণ্ডুয়া এলাকায়। সেখানে তিনি সরকার ও প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে, কেন্দ্রীয় সরকারের […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে আমফান ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরন তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

হুগলি,২৩ মে:- এতবড় ঝড় আসবে সেটা আমরা আশা করিনি,আয়লা ,বুলবুল আমরা দেখেছি কিন্তু এতবড় ঝড় হবে কেউ ভাবতে পারেনি ।এতে কারো কোনো ফেলিওর নেই।সরকার প্রশাসন,কাউন্সিলররা সবাই ঝাঁপিয়ে পরছে।মা নুষের পাশে আমরা আছি, তৃনমূল আছে। শ্রীরামপুরে বললেন পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।পুরমন্ত্রী বলেন ,অনেক জায়গায় বিদ্যুৎ নেই, সিইএসসি’র সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। চেষ্টা করছে […]

এই মুহূর্তে জেলা

জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কানাইপুরে।

হুগলি,২৩ মে:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।কানাইপুরে অবরুদ্ধ প্রধান রাস্তা নৈটি রোড।শনিবার কানাইপুরের বিভিন্ন এলাকায় রাস্তায় নেবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করে বহু মানুষ,তার জেরে অবরুদ্ধ হয়ে পরে কানাইপুরের প্রধান রাস্তা নৈটি রোড।এলাকাবাসীদের দাবি আমফান ঝড়ের পরে বেশ কয়েকদিন কেটে গেলেও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও […]

এই মুহূর্তে জেলা

বিজেপি কর্মীদের বিরুদ্ধে  রাস্তার ধারের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল আরামবাগে।

শুভজিৎ ঘোষ,আরামবাগ ২২ মে:- বিজেপি কর্মীদের বিরুদ্ধে  রাস্তার ধারের সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠল। পঞ্চায়েতের পক্ষ থেকে এ ব্যাপারে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে  আরামবাগের সালেপুর ১ নম্বর অঞ্চলের রামনগর এলাকায়। তৃণমূলের দাবি,  ওই গাছ কেটে  একটি কাঠের মিলে  নিয়ে যাওয়া হয়।  সেখানে বিক্রি করে দেয়ার চেষ্টা করে। যদিও বিজেপির দাবি, এই অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে চাষীরা ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা।

হুগলি,২২ মে:- আমফান সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হল হুগলি জেলার চাষে।ধান ,তিল,বাদাম ,পাট ছাড়াও পটল, ঝিঙে ,চিচিঙ্গা, বরবটির মত মাচার সব্জি,পেঁপে ,আম,লিচু ,কলা সব ধরনের ফসলেই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর।প্রচন্ড গতিতে ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এখনো মোট ক্ষয়ক্ষতির হিসাব হয়নি। তবে কৃষি আধিকারীকরা জানিয়েছেন কয়েক’শ কোটি […]