সুদীপ দাস,২৩ মে:- এবারে বিদ্যুৎ ও জলের দাবী তোলায় মানুষের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় কাউন্সিলরের মারের হাত থেকে রক্ষা পেলো না মহিলারাও। এরপরই সকলে একজোট হয়ে পথ অবরোধে নামে। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মনসাতলার বাসিন্দারা আজ স্থানীয় কাউন্সিলরকে আমফানের দিন থেকে বন্ধ হওয়া জল ও বিদ্যুতের দাবী তোলে। অভিযোগ সে সময়ই এলাকার মানুষদের উপর চড়াও হয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় পাল। সঞ্জয় ও তাঁর দলবল মারধর করে মহিলাদেরও বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা চুঁচুড়া-ত্রিবেনী চার নম্বর রুট অবরোধ করে। জল ও বিদ্যুত্ দেওয়ার পাশাপাশি তাঁদের দাবী ছিলো অভিযুক্ত ওই কাউন্সিলরকে প্রকাশ্যে তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে। যদিও পরে বিদ্যুত্ দপ্তরের কর্মীরা এসে কাজ শুরু করায় তাঁরা অবরোধ তুলে নেয়। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কাউন্সিলরের টিকি খুঁজে পাওয়া যায়নি। ফোনেও তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।
Related Articles
পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে নিয়মিত গ্রামসভার বৈঠকের নির্দেশ।
কলকাতা, ১৭ অক্টোবর:- পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের অংশ গ্রহণ বাড়াতে রাজ্য সরকার নিয়মিত গ্রাম সভার বৈঠক আয়োজন করার জন্য জেলা গুলিকে নির্দেশ দিয়েছে।পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে প্রতি ১৫ দিন অন্তর এধরণের বৈঠকের আয়োজন করতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর সাধারণ গ্রামবাসী, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের […]
অবশেষে জামিন পেলেন মীনাক্ষী সহ ১৬ জন।
হাওড়া, ৭ মার্চ:- আনিস-কান্ডে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে অভিযান কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন বাম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। অবশেষে সোমবার এদের সকলকে পনেরশো টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া সিজিএম আদালত। Post Views: 716
শিশুকন্যাকে নিয়ে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপের ঘটনায় দেহ উদ্ধারে চলছে তল্লাশি।
হাওড়া , ২২ মে:- এখনও হদিশ মেলেনি গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবক এবং তার শিশুকন্যা ঈশানী কুন্ডুর দেহ। শুক্রবার সকালে বালি ব্রিজ থেকে ঝাঁপ দেন তারক কুন্ডু নামের ওই যুবক। তাঁকে খুঁজতে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। এদিকে, শনিবার সকালে খড়দা থানা এলাকার গঙ্গার ঘাট থেকে এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি ঈশানির কিনা […]










