শুভজিৎ ঘোষ,আরামবাগ ২২ মে:- বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাস্তার ধারের সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠল। পঞ্চায়েতের পক্ষ থেকে এ ব্যাপারে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর ১ নম্বর অঞ্চলের রামনগর এলাকায়। তৃণমূলের দাবি, ওই গাছ কেটে একটি কাঠের মিলে নিয়ে যাওয়া হয়। সেখানে বিক্রি করে দেয়ার চেষ্টা করে। যদিও বিজেপির দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল। তরমুজ চাষীদের অসুবিধা হচ্ছিল । পঞ্চায়েতকে গাছটি সরাতে বলা হয়েছিল। কিন্তু তারা সরাতে দেরি করায় বিজেপি কর্মীরা সেটিকে সরিয়ে রাখে।
Related Articles
রাজ্যের চার জেলাকে ভূমি সম্মানে সম্মানিত করল কেন্দ্র।
কলকাতা, ২0 মে:- বিভিন্ন প্রকল্পের বরাদ্দ প্রাপ্তিতে এখনো বঞ্চিত রাজ্য তবে ফের একবার দক্ষতা ও সুশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হল কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকারের ডিজিট্যাল ইন্ডিয়া পুরস্কার পেল রাজ্যের চার জেলা। হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়াকে ‘ভূমি সম্মান’এ সম্মানিত করল কেন্দ্র। ভু-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচায় তথ্য-প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার […]
বুধের বদলে মঙ্গলেই মোদির সঙ্গে বৈঠকের সম্ববনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৬ জুলাই:- দিল্লি পৌঁছেই সবার প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ উভয়ের সাক্ষাৎ হবে, আলোচনার টেবিলে বসবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। আগের সফরসূচি অনুযায়ী, এই বৈঠক হওয়ার কথা ছিল বুধবার। পরবর্তী সময়ে তা বদলে গেল। বুধের বদলে মঙ্গলেই মোদির সঙ্গে মিনিট পনেরোর বৈঠক করবেন মমতা। তৃতীয়বার বাংলার […]
হাওড়া শহরের নিকাশি ও সাফাই নিয়ে পুরকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অরূপ রায়ের।
হাওড়া, ১৮ মে:- বিশেষত বর্ষায় বা বছরের অন্যান্য সময়ে ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমার সমস্যা হাওড়ায় দীর্ঘদিনের। আগামী বর্ষার আগে হাওড়া শহরের এই সমস্যা সমাধানে মঙ্গলবার শরৎ সদনের সেমিনার হলে এক জরুরি বৈঠকে বসেন পুরকর্তারা। হাওড়া শহরের নিকাশি নালা ও সাফাই বিভাগের গুরুত্বপূর্ণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায়, পুর কমিশনার […]







