ঋসভ,২৪ মে:- দুর্যোগ নিয়ে পূর্ব ভাবনা,বিপর্যয়ের ক্ষতি আচঁ করে পৌরসভার প্রস্তুতি, বিপর্যয় শেষে সময় নষ্ট না করে রাস্তায় নামা, এই তিন মন্ত্রেই আমফান পরবর্তী সময়ে সফল কামারহাটি পৌরসভা।গত বুধবার আমফান ঝরে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয় গোটা বাংলা।ঝড় পরবর্তী সময়ে প্রায় ৫ দিন কেটে গেলেও এখনো অন্ধকারে তিলোত্তমা কলকাতা।পার্শ্ববর্তী পুরসভা অঞ্চলে ক্রমাগত জল,বিদ্যুৎ না থাকায় বিক্ষোভ […]
এই মুহূর্তে
রিষড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে সোয়াব টেস্ট সেন্টারের সূচনা করলেন চেয়ারপারসন বোর্ড অফ এডমিনিস্টেটার বিজয় সাগর মিশ্র।
তরুণ মুখোপাধ্যায় ,২৪ মে:- রিষড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে করোনা সোয়াব টেস্ট সেন্টারের সূচনা করলেন চেয়ারপারসন বোর্ড অফ এডমিনিস্টেটার বিজয় সাগর মিশ্র। এদিন এই পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে জানান যে আমাদের বস্তি এলাকায় ইতিপূর্বে কয়েকটি কবিদ নাইনটিন পজিটিভ কেস ধরা পড়েছিল, কিন্তু ঈশ্বরের কৃপায় চিকিৎসার ফলে তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে পুর এলাকায় […]
পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সেবাশ্রম সঙ্ঘের যৌথ উদ্যোগে আজ থেকে দুই ২৪ পরগনায় শুরু হল কমিউনিটি কিচেন।
দ:২৪পরগনা,২৪ মে:- উম্পুন বিধ্যস্ত এলাকায় রান্না করা খাবার বিতরন শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,উম্পুন আছড়ে পড়ার পরের দিনই উত্তর ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরন শুরু হয়। শনিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার লোকের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। রবিবার থেকে দুই […]
প্রাণে বাঁচলেন বৃদ্ধ।
হাওড়া,২৪ মে:- রবিবার সকালে হাওড়ার বালির পঞ্চাননতলায় এক বৃদ্ধ আচমকাই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। কিন্তু, বর্তমানে করোনা আতঙ্কের জেরে পথচলতি মানুষজন তা দেখেও কেউই প্রথমে সাহায্যর হাত বাড়াননি বলে অভিযোগ। খবর পেয়ে এগিয়ে আসেন বালি এলাকার বাসিন্দা টিভি চ্যানেলের এক সাংবাদিক। তিনি ঘটনাস্থলে এসে অসুস্থ বৃদ্ধকে বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেন। প্রাক্তন সিআরপিএফ […]
ঈদের আগে গোঘাটের বিধায়ককে পাশে নিয়ে ব্রাহ্মণ ও ইমামদের হাতে বস্ত্র তুলে দিয়ে সম্প্রীতির নজির গড়লেন তৃণমূল যুব নেতা।
শুভজিৎ ঘোষ,২৪ মে:- আগামীকাল সারা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ । আর এই খুশির ঈদের আগের দিন গোঘাট এর তৃণমূলের যুব নেতা আশিক হোসেনের উদ্যোগে কানপুর সহ সংলগ্ন এলাকায় গরীব দুস্থ প্রতিবন্ধী পূজারী ব্রাহ্মণ ও মুসলিম সম্প্রদায়ের গরিব পরিবার ও মসজিদের ইমাম সাহেবদের হাতে বস্ত্র দান করা হলো ।এর মধ্য দিয়ে তৃণমূল যুব নেতা […]
বিজেপি রাজ্য সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগে রাস্তা অবরোধ , পাল্টা উস্কানি দিয়ে রাজনীতি করছে সায়ন্তন বললেন দিলীপ।
হুগলি,২৪ মে:- রবিবার সকালে উত্তরপাড়ায় বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু ও শ্রীরামপুরের বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসুর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।গাড়ির বেয়োনেটের উপড়ে চড় চাপড় মেরে সায়ন্তন কে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ও জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব গিয়ে পরিস্থিতি সামাল দেন। সায়ন্তনের […]
জুনেই ফিরতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ, ডিসেম্বরে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন আসর।
স্পোর্টস ডেস্ক,২৪ মে:- করোনা সংক্রমণরে জন্য গত ১৩ মার্চ থেকে স্থগিত রাখা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ বিশ্বজুড়ে করোনা সংক্রমণের পর ইউরোপের মেজর লিগগুলির মধ্যে একমাত্র বুন্দেশলিগা শুরু হয়েছে ৷ এবার শুরু হওয়ার সম্ভাবনা ইংলিশ প্রিমিয়ার লিগ। জানা গেছে জুনেই ফের শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ৷ এমনটাই মনে করছেন লিগের চিফ এগজিকিউটিভ […]
করোনা আবহে উৎসব পালনে বাঁধা নেই ,তবে অতি সাবধানে , ঈদের শুভেচ্ছায় জন- প্রতিনিধিরা।
তরুণ মুখোপাধ্যায়, হুগলি,২৪ মে:- আগামী কাল খুশির ঈদ। এক মাস রমজানের উপবাসের পর এই দিনটি রোজা ভঙ্গ করে আল্লাহতালার কাছে সকলের মঙ্গল কামনায় ঈদের নামাজে অংশ নেন। সারা পৃথিবীর কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ খুশির এই দিনটি পালন করেন। কিন্তু এবছর করোনার মহামারিতে সারা বিশ্ব লন্ড ভন্ড। বাদ পড়েনি আমাদের রাজ্যও। হুগলির রিষড়া শহরে […]
আমফানে শুধু মাত্র কৃষি ক্ষেত্রেই মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৫৯০ কোটি টাকা হুগলিতে।
শুভজিৎ ঘোষ,২৩ মে:- এখনো জলের তলায় ধান, তিল বাদাম,ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীরা। ধান,তিল বাদাম সহ অন্যান্য সবজির ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকার উপর।প্রাথমিক ভাবে ব্লক অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এলাকার ৮০০ হেক্টরের উপর জমির ধান , তিল ,পাঠ বাদাম এখনো জলের তলায়। মুখ্যমন্ত্রীর কাছে চাষীদের […]
হাওড়াতেও বিভিন্ন এলাকায় অবরোধ।
হাওড়া,২৩ মে:- শনিবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ হয়। আজ সকালে হাওড়ার বালিহল্টের কাছে রাস্তায় গাছ ফেলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন নিশিন্দা এলাকার বাসিন্দারা। অভিযোগ, ঘূর্ণিঝড় ‘উম্পুনে’র জেরে টানা চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এই কারণেই […]

