হুগলি,২৩ মে:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।কানাইপুরে অবরুদ্ধ প্রধান রাস্তা নৈটি রোড।শনিবার কানাইপুরের বিভিন্ন এলাকায় রাস্তায় নেবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করে বহু মানুষ,তার জেরে অবরুদ্ধ হয়ে পরে কানাইপুরের প্রধান রাস্তা নৈটি রোড।এলাকাবাসীদের দাবি আমফান ঝড়ের পরে বেশ কয়েকদিন কেটে গেলেও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল পাওয়া যাচ্ছে না।যতক্ষণ না বিদ্যুৎপরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা হচ্ছে তাদের এই বিক্ষোভ চলবে।ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশবাহিনী ও কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব।
Related Articles
গগনচুম্বী বাজারদর , লক্ষ্মী পুজোয় ধনলক্ষ্মীতে টান বাঙালীর !!
সুদীপ দাস , ৩০ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী। বাঙলার ঘরে-ঘরে লক্ষ্মী পুজোর চল সুপ্রাচীন কাল থেকে। কিন্তু করোনা মরসুমে ঘরের এই পুজোতেও কাঁটছাট বাঙালীর। ঘরোয়া মা লক্ষ্মীর আরাধনায় আড়ম্বর বলতে যতটুকু বোঝায় এবার সেখানেও অনারম্বরের ছোঁয়া। সৌজন্যে অবশ্যই চিন থেকে উত্থান হওয়া কোভিড-১৯। করোনা ভাইরাসের জেরে একটানা লকডাউনের “অর্থনৈতিক কুফল” এখনও […]
বন্যার জন্য আগাম সতর্কতার নির্দেশ প্রশাসনকে মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৪ আগস্ট:- করোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড়শ কোটি টাকার ওপর অনুদান এসেছে। তা কাজে লেগেছে। কিন্তু অন্যরা যা তুলেছে কেউ জানতে পারেনি। পিএম কেয়ার ফান্ডে কত টাকা জমা পড়েছে তা কেউ জানতে পারেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করছে সরকার কত মাস্ক কিনেছে। এসব প্রশ্ন করার আগে […]
জরায়ুমুখের ক্যান্সার রুখতে টিকা, বিনামূল্যে ছাত্রীদের দিতে উদ্যোগী হল পান্ডুয়ার স্কুল।
হুগলি, ২২ জুলাই:- জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার বর্তমান সময়ে মাথাব্যথার কারন। এই মারণ রোগ মোকাবিলায় করার জন্য উদ্যোগী হল হুগলির পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়। ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুলের সকল ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। […]









