হাওড়া,২৩ মে:- ঝড় বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেনে এখনই ব্যবস্থা না নিলে মারা পড়বে বহু মূল্যবান গাছ, জানাল বিজ্ঞান সংগঠন এশিয়ার বৃহত্তম শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়ার ফুসফুস। নাম আচার্য্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। প্রবল আমফান ঝড়ে এখনও পর্যন্ত গার্ডেনের বহু গাছ শুয়ে কিংবা ভেঙে পড়ে রয়েছে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির হাওড়া জেলার পক্ষে অভিজিৎ মণ্ডল জানান, গার্ডেনে বহু ছোট-বড় গাছের ক্ষতি হয়েছে। পড়ে রয়েছে বড় বড় গাছ। এখনও পর্যন্ত সেগুলো বাঁচানোর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তারা এখন ড্রোন চালিয়ে দেখছেন ক্ষতির পরিমাণ। অতি দ্রুত গাছগুলো সোজা করে দাঁড় করিয়ে না দিলে কয়েকশো গাছ মারা পড়তে পারে। গার্ডেনের বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে অতি সত্ত্বর গাছগুলো বাঁচানোর ব্যবস্থা না করলে গর্বের গার্ডেনের গর্ব করার মত বহু মূল্যবান গাছই বিনষ্ট হবে। হাওড়ার পরিবেশের উপর প্রতিকূল প্রভাব ফেলবে।
Related Articles
হাইকোর্টে হলফনামা দিয়ে কমিশন যে তথ্য দিয়েছে।
কলকাতা, ২৩ নভেম্বর:- প্রথম দফার ভোট প্রস্তাব ১৯ ডিসেম্বর। ওই দিন কলকাতা এবং হাওড়া পুরো নিগমের ভোট চায় রাজ্য। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই দফায় দফায় ভোট করার পরিকল্পনা।রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতে পুরভোট করবে এটাই রীতি। সেই দিক থেকে দুই তরফেই একাধিক দফায় পুরভোটের পক্ষে। কলকাতায় ৮৫ শতাংশ এবং হাওড়ায় ৫৫ […]
পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে রাজ্য সরকার।
কলকাতা , ২৬ জুলাই:- রাজ্য সরকার পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কমিশন গঠনের কথা ঘোষণা করেন৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি […]
শিশু দিবসের প্রাক্কালে শিশুদের নিয়ে মহা মিছিল হাওড়ায়।
হাওড়া, ১৩ নভেম্বর:- আগামীকাল ১৪ নভেম্বর, শিশু দিবস। শিশু দিবসের প্রাক্কালে রবিবার সকালে শিশুদের নিয়ে মহা মিছিলের আয়োজন করা হয় হাওড়ায়। হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্তীর উদ্যোগে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের পরিচালনায় এদিন ওই কর্মসূচি নেওয়া হয়। শিশুদের মহা মিছিল শুরু হয় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে। কয়েক হাজার […]










