সুদীপ দাস,২৩ মে:- হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি আজ নিজের লোকসভা এলাকার পাণ্ডুয়া,বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পাণ্ডুয়া এলাকায়। সেখানে তিনি সরকার ও প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে, কেন্দ্রীয় সরকারের ত্রাণের অর্থ তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন পূর্বেও। সাধারণ মানুষের কাছে তাদের ত্রাণ সময়মত পৌঁছে দিতে ব্যর্থ এই সরকার। এলাকার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন বিদ্যুৎহীন, জলহীন অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি প্রশাসনকে একহাত নিয়ে জানান, সাইক্লোনের মোকাবিলা করতে ব্যর্থ প্রশাসন, যেখানের অগ্রিম ভাবেই জানানো হয়েছে পূর্বাভাসের কথা, সেখানে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হয়নি বলেই মানুষ আজ ৩দিন পরও সমস্যায় রয়েছেন। পাণ্ডুয়া এলাকা পরিদর্শনের পর তিনি রওনা হবেন বলাগড়ের উদ্দেশ্যে।
Related Articles
লোকসভা ভোটের প্রস্তুতি দেখতে ১৮ই আগস্ট নির্বাচন কমিশনের ৮ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।
কলকাতা, ১০ আগস্ট:- আগামী লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৮ ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের আট সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। ১৯ অগস্ট প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। ওই প্রতিনিধি দলে ৪ জন ডেপুটি ইলেকশন কমিশনার পদ মর্যাদার আধিকারিক থাকছেন। কমিশন সূত্রে খবর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেনআগামী লোকসভা […]
সুশান্তকে ফেসবুকে শেষ শ্রদ্ধা জানিয়ে আত্মঘাতী উত্তরপাড়ার তরুণী।
হুগলি , ১৮ জুন:- সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। বলিউডের এই অভিনেতার মৃত্যু মেনে নিতে পারনি কেউ। শোকাহত তাঁর ফ্যানেরাও। কারণ এই সবে তো কেরিয়ার শুরু হয়েছিল সুশান্তের। এর মধ্যেই তিনি চলে গেলেন! অভিনেতার এই মৃত্যু সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে তাঁরই মতো আত্মহত্যা করলেন এক অনুরাগী। ঘটনাটি […]
নিয়ম মেনেই জগন্নাথ দেবের নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মাহেশে।
হুগলি , ২১ জুন:- আগামী ২৩ তারিখ ঐতিহাসিক মহেশের রথযাত্রা। আগে আজ দুদিন আগে প্রভু জগন্নাথ দেবের নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবছর সারা বিশ্বজুড়ে করোনার মহামারী তে সমস্ত কিছু থমকে গেছে। এর প্রভাব পড়েছে দেবালয় গুলিতেও। হলে প্রশাসনের নির্দেশে সামাজিক দূরত্ব মেনে সমস্ত অনুষ্ঠান হচ্ছে। দেশের বৃহত্তম রথযাত্রা পুরীর রথযাত্রা সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত হয়ে […]







