এই মুহূর্তে জেলা

অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগ। আরপিএফের জালে গ্রেফতার ১।

হাওড়া , ১৪ জুন:- অবৈধভাবে রেলের টিকিট বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল আরপিএফ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার নিশ্চিন্দার একটি মার্কেটে অভিযান চালানো হয়। অবৈধ উপায়ে রেলের টিকিট বিক্রির অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অভিমন্যু কুমার সিং(৪০)। নিশ্চিন্দার বাসিন্দা তিনি। তার বিরুদ্ধে অভিযোগ নিজস্ব ইউজার […]

এই মুহূর্তে জেলা

স্পন্ডেলাইটিস থেকে যেকোনো বাত , জলে জলাচরে সমস্যার সমাধান চুঁচুড়ায়।

সুদীপ দাস , ১৪ জুন:- কোমর ,ঘাড় ,হাটু,যন্ত্রণা হচ্ছে ? ট্রাকশন নিয়ে ডাক্তারের ওষুধ খেয়ে ফিজিওথেরাপি করে কিছুই হচ্ছে না ? চিন্তা করবেন না। এসব আর কিছুই করতে হবে না। বরঞ্চ বিলাসিতার মধ্যে সামান্য পয়সা খরচা করে সুইমিংপুলে চান করতে করতে সারিয়ে ফেলুন আপনার যন্ত্রণাকাতর দেহটিকে। অভিনব এই পদ্ধতি হুগলি জেলা নিয়ে এলো যন্ত্রণাকাতর মানুষদের […]

এই মুহূর্তে জেলা

আপাতত খুলছে না তারাপীঠ মন্দির , অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনেই খুলছে জয়রামবাটির মূল দরজা।

সোজাসাপটা ডেস্ক , ১৪ জুন:- করোনার থাবায় থরহরি কম্প সারাবিশ্ব । সমস্ত কিছু শব্দ হয়ে গিয়েছে। তবে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আবার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। কাজ কর্মও শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশের দেবালয় গুলিও খুলতে শুরু করেছে,যা এতদিন বন্ধ ছিলো এই মরণব্যাধির কারণে। ইতিমধ্য দক্ষিণেশ্বরের মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতায় শুরু ট্রাম চলাচল।

কলকাতা , ১৪ জুন:- রবিবার সকাল থেকে কলকাতার পথে আবার ট্রাম চলাচল শুরু হল । আনলক পর্বে ,এখনো লোকাল ট্রেন চালু হয়নি যার ফলে প্রতিদিন বেসরকারী বাসে ও সরকারি বাস গুলিতে জনস্রোতের মতো আছড়ে পড়ছে মানুষের ভীড়। ট্রেনের বিকল্প হিসেবে যা বাস চলাচল করছে তা শহরের যাত্রীর তুলনায় অপ্রতুল। ফলে সর্বত্র বাদুড়ঝোলা অবস্থা। রাস্তা জুড়ে […]

এই মুহূর্তে খেলাধুলা

ফাঁকা মাঠে আইপিএল হতে পারে না, বার্তা ক্রিকেট ঈশ্বরের ।

স্পোর্টস ডেস্ক, ১৪ জুন:- ফাঁকা মাঠে খেলে লাভ কী ক্রিকেটাদের! ফাঁকা মাঠে আইপিএল আয়োজন নিয়ে এবার প্রশ্ন তুললেন শচীন তেন্ডুলকর। লিটিল মাস্টার বলেন, মাঠে যেন অন্তত ২৫ শতাংশ দর্শক এনে ম্যাচ করানো হয়। কারণ একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হলে ক্রিকেটাররা এনার্জি পাবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই ইঙ্গিত দিয়েছে, এবারের বিশ্বকাপে ২৫ শতাংশ দর্শক […]

এই মুহূর্তে জেলা

করোনা ও আমফান জোড়া বিপর্যয়ের জের। হাওড়ায় নিকাশি নালা পরিষ্কারের কাজে এবার বিলম্ব।

হাওড়া , ১৪ জুন:- একে করোনা, তার উপর দোসর এবার আমফানের তান্ডব। এরফলে এবছর বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ শেষ করা যায়নি হাওড়ায়। এবার গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চালু হয় লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে নিকাশি নর্দমা সাফাইয়ের কাজে যুক্ত ঠিকাদাররা শ্রমিক না পাওয়ার কারণে কাজ বন্ধ ছিল। […]

এই মুহূর্তে জেলা

করোনা যুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সমাজকর্মী। আমজনতার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হল ৪০০টি কাপড়ের তৈরি মাস্ক।দেওয়া হল স্যানিটাইজার।

হাওড়া , ১৪ জুন:- পুলিশের পাশেকরোনা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনেরও পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক স্বেচ্ছাসেবী মানুষ। হাওড়ার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকায় পুলিশের হাতে স্যানেটাইজারের পাশাপাশি কয়েক’শ মাস্ক তুলে দেন সমাজসেবী মোহন বসু। শনিবার তিনি প্রায় ৪০০টি […]

এই মুহূর্তে রাজ্য

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা, সিনেমার মাহিকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড

এন্টারটেনমেন্ট ডেস্ক , ১৪ জুন:- ফের নক্ষত্র পতন বলিউডে। মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা অভিনেতার। বাড়ির পরিচারিকা প্রথম দেহটি দেখতে পায় বলে সূত্র মারফত জানা গেছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড। জানা গিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে […]

এই মুহূর্তে খেলাধুলা

শ্রীলঙ্কা সফরের পর , আরও একটি বিদেশ সফর বাতিল টিম ইন্ডিয়ার।

স্পোর্টস ডেস্ক , ১৪ জুন:- বিশ্বজুড়ে মারণ ভাইরাসের কারণে জুন মাস পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। করোনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেট দল যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না, তা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এরপরেই নির্ধারিত বিরাট কোহলিদের জিম্বাবোয়ে সফরও একই কারণে বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের […]

এই মুহূর্তে খেলাধুলা

মাঠে ফিরেই দুরন্ত জয় বার্সার , মায়োরকাকে ৪-০ গোলে উড়িয়ে দিল মেসিরা।

স্পোর্টস ডেস্ক, ১৪ জুন:- স্প্যানিশ লা লিগা যেন নতুন করে প্রান ফিরে পেল। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া লা লিগায় প্রথমবারের মত মাঠে নেমেছিল বার্সালোনা। মায়োরকার বিপক্ষে এই ম্যাচে ৪-০ গোলে জিতেছে কাতালানরা। ম্যাচে একটি করে গোল করেন ভিদাল, মার্টিন ব্র্যাথওয়েট, জর্দি আলভা এবং লিওনেল মেসি। দীর্ঘদিন পর মাঠে ফেরা সুয়ারেজ […]