কলকাতা , ১৪ জুন:- রবিবার সকাল থেকে কলকাতার পথে আবার ট্রাম চলাচল শুরু হল । আনলক পর্বে ,এখনো লোকাল ট্রেন চালু হয়নি যার ফলে প্রতিদিন বেসরকারী বাসে ও সরকারি বাস গুলিতে জনস্রোতের মতো আছড়ে পড়ছে মানুষের ভীড়। ট্রেনের বিকল্প হিসেবে যা বাস চলাচল করছে তা শহরের যাত্রীর তুলনায় অপ্রতুল। ফলে সর্বত্র বাদুড়ঝোলা অবস্থা। রাস্তা জুড়ে চলছে মানুষের জন স্রোত।পাল্লা দিয়ে পথে নেমেছে সাইকেল সঙ্গে মোটর বাইকের ঝাঁক। এই অবস্থায় আবার কলকাতার পথে ট্রাম চলাচল শুরু হতে খুশি শহরবাসী। এদিন কলকাতার ট্রাম ডিপো গুলি থেকে বিভিন্ন রুটে ট্রাম চলাচল শুরু হয়। ফলে বিশেষ করে বয়স্ক যেসব যাত্রীরা আছেন তাদের অনেকটাই সুবিধা হল সরকারের এই সিদ্ধান্তে।
Related Articles
পুজোর আগেই রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
কলকাতা , ৯ অক্টোবর:- পুজোর আগেই রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ওই ভাষা চালু করার বিস্তারিত প্রক্রিয়া স্থির করতে আগামীকাল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন। ভাতার পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন জমা দেওয়ার পূর্ণাঙ্গ গাইড লাইন ওই বৈঠকেই স্থির করা হবে বলে নবান্ন সূত্রে […]
ব্যাডমিন্টন তারকা লিন ডানের অবসর, মন খারাপ ভক্তদের।
স্পোর্টস ডেস্ক, ৫ জুলাই:- সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ডান অবসর নিলেন। ৩৭ বছরের কিংবদন্তি জানালেন, বয়সের ভার ও চোটের যন্ত্রণা নিয়ে আর তিনি খেলা চালিয়ে যেতে পারছিলেন না! স্বপ্ন ছিল, টোকিয়োতেও অলিম্পিক্স সোনা জেতা। করোনা অতিমারিতে গেমস পিছিয়ে যাওয়ায় সে স্বপ্ন অধরা থেকে গেল। যদিও হালফিলে খুব ভাল খেলছিলেন না। কয়েকটি প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে […]
গতকালের দুর্ঘটনার পর পুরসভা ও পুলিশ যৌথভাবে নিমাইতীর্থ ঘাট পরিদর্শনে।
হুগলি, ৩০ জুলাই:- গতকালের নিমাইতীর্থ ঘাটের দুর্ঘটনার পড়ে যাত্রী নিরাপত্তার জন্য নড়ে চড়ে বসে প্রশাসন। আজ পুরসভার ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যৌথভাবে পরিদর্শনে করা নিমাই তীর্থ ঘাট সংলগ্ন বিভিন্ন দোকানপাট। শ্রাবণ মাস জুড়ে নিমাই তীর্থ ঘাট সংলগ্ন এলাকায় বিভিন্ন ছোট বড় দোকান গজিয়ে ওঠে আবার কিছু স্থায়ী দোকানও রয়েছে সেখানে। গোটা শ্রাবণ মাস জুড়ে […]









