এন্টারটেনমেন্ট ডেস্ক , ১৪ জুন:- ফের নক্ষত্র পতন বলিউডে। মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা অভিনেতার। বাড়ির পরিচারিকা প্রথম দেহটি দেখতে পায় বলে সূত্র মারফত জানা গেছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড। জানা গিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন। ‘কাই পো চে’ দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। ‘ছিছোড়ে’, ‘রবতা’, ‘কেদারনাথ’ তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল ‘বেচারা’ ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। ‘পবিত্র রিস্তা’ টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। ‘ব্যোমকেশ’ ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত। এছাড়া, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাই সিনেমার পর্দায় মাহির ভূমিকায় অভিনয় করা এই প্রতিভাবান তরুণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগতও।
Related Articles
বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ জগদীশপুরে।
হাওড়া, ২৩ অক্টোবর:- হাওড়ার লিলুয়ার জগদীশপুরে পুজোর শুভেচ্ছা বার্তা লেখা ব্যানার লাগানোর সময় বিজেপি কার্যকর্তাদের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। স্থানীয় এক তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। ঘটনায় তিন বিজেপি কার্যকর্তা গুরুতর জখম হন। এদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এই ঘটনা নিয়ে বিজেপির হাওড়া […]
হুগলিতে ভোটের মুখে বড়সড় ধাক্কা খেলো বিজেপি।
হুগলি, ১২ এপ্রিল:- হুগলিতে ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে রবিবার তা বাস্তবায়িত হল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হুগলি জেলা বিজেপির সহ-সভাপতি সুরেশ সাউ। সপ্তগ্রামের ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডে আয়োজিত এক জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান। শুধু সুরেশ সাউই নন, […]
উত্তরপাড়ায় ২২ নং ওয়ার্ডের প্রায় ৪৩ জন শ্রমিকের নিজ নিজ বাড়ি যাবার আর্জি সরকারের কাছে।
প্রদীপ সাঁতরা,৮ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দ্বিতীয় বার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আচমকা এমন ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশবাসী। এমত অবস্থায় ঘরবন্দী দিন কাটাচ্ছেন গোটা দেশ। বন্ধ কাজ, ফলে ভিন রাজ্যে কাজের তাগিদে থাকা শ্রমিকরা ঘরে ফিরতে উদ্যোগী হন। কারন নেই পর্যপ্ত […]









