এই মুহূর্তে জেলা

লকডাউনে অনুপস্থিতির কারণে কাটা গেছে বেতন। প্রতিবাদে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ।

হাওড়া , ২৪ জুন:- লকডাউন চলাকালীন যারা ডিউটিতে আসতে পারেননি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এমন স্থায়ী কর্মীদের মে মাসের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন। অভিযোগ, এক্ষেত্রে রেলবোর্ডের নির্দেশিকা অমান্য করা হয়েছে। লকডাউনের সময়ে এভাবে কারও বেতনের টাকা কেটে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাস-কন্টেনার সংঘর্ষ। আহত কয়েকজন বাসযাত্রী।

হাওড়া , ২৪ জুন:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী একটি বেসরকারি বাস। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। এই দুর্ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ এয়ারপোর্ট – আমতা রুটের একটি বাস বেসরকারি বাস কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমতার দিকে যাচ্ছিল। বাসটির পিছনেই ছিল একটি কন্টেনার। কোনা এক্সপ্রেসওয়ের […]

এই মুহূর্তে জেলা

করোনার কাছে হেরে গেলেন বিধায়ক তমোনাশ ঘোষ।

দ:২৪পরগনা , ২৪৩ জুন:- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ফলতার তৃণমুলের বিধায়ক তমোনাশ ঘোষের । রাজ্যে এই প্রথম কোনো বিধায়কের মৃত্যু হলো করোনায় , বুধবার সকালে মৃত্যু হয় তার একটি বেসরকারি হাসপাতালে। তৃণমুলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন সৈনিক, ফলতা বিধানসভা থেকে তিনি তিনবার জয়লাভ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।এদিন দলীয় বিধায়কের মৃত্যুর খবরে গভীর […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির।

তরুণ মুখোপাধ্যায় , ২৪ জুন:- আজ থেকে খুলে গেল শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহাসিক তারকনাথের মন্দির। করোনার মারণব্যাধির প্রকোপে লকডাউনের ফলে বন্ধ ছিল এই ঐতিহাসিক’মন্দিরের দরজা । বাবার দর্শন না পেয়ে মন খারাপ ছিল সমস্ত বাবা ভোলেনাথের ভক্তদের । কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে আবার শর্তসাপেক্ষ মন্দির খোলা হবে। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অব্দি দর্শনার্থীরা […]

এই মুহূর্তে খেলাধুলা

অবসরের পর এবার কোচের ভূমিকায় ওয়াসিম জাফর।

স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আসন্ন মরশুমের জন্য উত্তরাখন্ড ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ঘরোয়া ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান ওয়াসিম জাফর। পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাখন্ড ক্রিকেট দলের হয়ে তাঁর এক বছরের চুক্তির কথা নিশ্চিত করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ হাজারেরও বেশি রানের মালিক। উল্লেখ্য, গত মরশুম শেষে দীর্ঘ দু’দশকেরও বেশি […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা যোদ্ধাদের নামাঙ্কিত জার্সিতে মাঠে নামবেন ইংরেজ ক্রিকেটাররা ।

স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- আগামী মাসের ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজে অভিনব একটি উদ্যোগ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। সিরিজে মারণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের নাম সম্বলিত জার্সি পড়ে মাঠে নামবে জো রুটের দল। মূলত শিক্ষক, চিকিৎসক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মীসহ […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ৭ সদস্য !

স্পোর্টস ডেস্ক, ২৪ জুন:- সরকারি নির্দেশ মেনে সম্প্রতি ব্যাপক হারে কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অন্দরমহলে। পরীক্ষার আওতায় ছিলেন বোর্ডের সদস্য, অনুমোদিত বিভিন্ন সংস্থার কর্মী, কয়েকজন চুক্তিবদ্ধ খেলোয়াড় সহ ফ্র্যাঞ্চাইজি ট্রেনিং স্কোয়াডের সদস্যরাও। তাতেই ৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে। দক্ষিণ […]

এই মুহূর্তে খেলাধুলা

৩ মাস পরে আবারও ব্যাট হাতে পিচে ফিরলেন মিস্টার ওয়াল।

স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে ৩ মাস পর মাঠে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ রাজকোটে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। নেটে প্রথমদিন সৌরাষ্ট্রের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেন পূজারা। ২২ গজে প্রথম দিন চেতেশ্বর পূজারা গত মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন করা অধিনায়ক জয়দেব উনাদকাটের […]

এই মুহূর্তে জেলা

১৭০ বছরে এই প্রথম। হাওড়ায় বালির ঐতিহ্যবাহী গোস্বামীবাড়ির রথের চাকা এবার গড়াল না।

হাওড়া , ২৪ জুন:- করোনা পরিস্থিতিতে প্রভাব পড়ল রথযাত্রাতেও। হাওড়ায় বালির ঐতিহ্যবাহী গোস্বামীবাড়ির রথের চাকা এবার গড়াল না।কোভিড-১৯ এর জেরে ১৭০ বছরের প্রাচীন গোস্বামী বাড়িতে এবার শুধুই হল রথের পুজো। মঙ্গলবার রথের সকালে বাড়ির সামনে বের করে করা হয় সাবেক রথের কাঠামো। তাতে ফুল মালা দিয়ে সাজানো হয়। রথের উপর অধিষ্ঠিত পারিবারিক নারয়ণের পুজোও হয় […]

এই মুহূর্তে খেলাধুলা

দুদিনে করোনা আক্রান্ত ১০ পাক ক্রিকেটার !

স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- ইংল্যান্ড সফর অনিশ্চিত পাকিস্তানের। করোনা আক্রান্ত দুদিনে ১০ জন পাকিস্তান ক্রিকেটার। সোমবার শাদাব খান, হ্যারিস রাউফ ও হায়দার আলি ৩ জন আক্রান্ত হন। মঙ্গলবার জানা যায় আক্রান্ত হয়েছেন আরও ৭ জন ক্রিকেটার। যে পাক ক্রিকেটারদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তারা হলেন, ফাখার জামান, ইমরান খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, […]