হাওড়া , ২৪ জুন:- করোনা পরিস্থিতিতে প্রভাব পড়ল রথযাত্রাতেও। হাওড়ায় বালির ঐতিহ্যবাহী গোস্বামীবাড়ির রথের চাকা এবার গড়াল না।কোভিড-১৯ এর জেরে ১৭০ বছরের প্রাচীন গোস্বামী বাড়িতে এবার শুধুই হল রথের পুজো। মঙ্গলবার রথের সকালে বাড়ির সামনে বের করে করা হয় সাবেক রথের কাঠামো। তাতে ফুল মালা দিয়ে সাজানো হয়। রথের উপর অধিষ্ঠিত পারিবারিক নারয়ণের পুজোও হয় রীতি মেনেই। এরপর রীতি মেনে রথের রশিতে হাত ছুঁইয়েছেন পরিবারের সদস্যরা। শুধু রাস্তাতেই গড়ায়নি রথের চাকা। সরকারি সিদ্ধান্ত মেনেই এবার তাদের ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত রেখেছেন গোস্বামী পরিবারের সদস্যরা৷ গোস্বামী বাড়ির রথ পথে না নামায় এবার বালির গোস্বামী পাড়াতেও যেন বিষাদের ছায়া। কারণ এবাড়ির রথ শুধু পারিবারিক গন্ডিতেই বাঁধা নয়, এদের রথ আক্ষরিক অর্থেই সার্বজনীন। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিবারই রথযাত্রাকে অন্যমাত্রায় পৌঁছে দেয়। সকালে বাড়ির মহিলারা রথের রশিতে আনুষ্ঠানিকভাবে টান দেন। এরপর বিকালে মহিলা পুরুষ সাধারণ মানুষ সকলের হাতের ছোঁয়ায় গড়িয়ে চলে রথের চাকা। এভাবেই এতদিন চলে এসেছে। ১৭০ বছরের সুদীর্ঘ ইতিহাসে এবারই যেন ব্যতিক্রম ঘটল। গোস্বামী পরিবারের এক প্রৌঢ় সদস্যদের কথায়, আমাদের পূর্বপুরুষ বিদ্যানিধি মশাই ১৮৫১ সালে তাঁর বড় ছেলের জন্মের সময় থেকে এই রথের প্রচলন শুরু করেন। এখন আমরা পঞ্চম প্রজন্ম। এই বছরের বিশেষ পরিস্থিতিতেই রথের টান হল না। আর এক সদস্য বলেন, প্রশাসনিক নির্দেশকে মর্যাদা দিয়ে শুধু রথের রশিতে টান দেওয়া ছাড়া প্রথা মেনে পুজো ও আনুষঙ্গিক সব আচার অনুষ্ঠান সবই পালন করা হয়েছে।
Related Articles
অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা, পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের।
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আগে আবেদন করা সংগঠনের অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা। বিশ্ব মানবাধিকার দিবসে পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়ার। শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। চুঁচুড়ার মানবাধিকার কর্মী তথা আইনজীবী মলয় মজুমদার প্রতি বছর চুঁচুড়া ঘড়ির মোড়ে মানবাধিকার দিবস পালন করে। এবছরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শনিবার সেই […]
বেলুড় মঠ পরিদর্শনে শিবরাজ সিং চৌহান।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেলুড় মঠ সফরে এলেন। মঙ্গলবার সকালে তিনি মঠে আসেন। মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। মূল মন্দির সহ অন্যান্য মন্দির দর্শন করেন তিনি। ব্যাটারিচালিত গাড়িতে মঠ ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শাহজাহানকে বাঁচানোর প্রয়াস কোনওমতেই সফল হবেনা। বললেন শিবরাজ সিং চৌহান। বাংলায় দিদি, দিল্লিতে মোদী। দিদি-মোদী […]
হাওড়াতেও বৃষ্টি। কালবৈশাখী ঝড়ে দুর্ঘটনা হাওড়ায়।
হাওড়া,২১ এপ্রিল:- কালবৈশাখীর বৃষ্টি হল হাওড়াতেও। সোমবার রাত থেকেই শহরে প্রবল ঝোড়ো হাওয়া এবং তারসঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার ভোরেও একই পরিস্থিতি ছিল। সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। সঙ্গে ছিল প্রবল দমকা হাওয়া। আকাশও মেঘলা রয়েছে সকাল থেকেই। ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা রেহাই মেলে। এদিকে, কালবৈশাখী ঝড়ে বালির গোস্বামীপাড়ায় দোতলা […]








