দ:২৪পরগনা , ২৪৩ জুন:- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ফলতার তৃণমুলের বিধায়ক তমোনাশ ঘোষের । রাজ্যে এই প্রথম কোনো বিধায়কের মৃত্যু হলো করোনায় , বুধবার সকালে মৃত্যু হয় তার একটি বেসরকারি হাসপাতালে। তৃণমুলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন সৈনিক, ফলতা বিধানসভা থেকে তিনি তিনবার জয়লাভ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।এদিন দলীয় বিধায়কের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটে লেখেন, তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। উনি ১৯৯৮ সাল থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ৩৫ বছর ধরে দল ও সাধারণ মানুষের সেবা করেছেন তিনি।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। প্রথমদিকে জ্বর-সর্দি থাকলেও তিনি সেটাকে গুরুত্ব দেননি বলেই জানা গিয়েছে। ফলে শরীরিক অবস্থার অবনতি হলেই তিনি হাসপাতালে যান। এবং সোয়াব টেস্টে তাঁর করোনা ধরা পড়ে। গত ২৪ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শেষ ২৪ দিন ভেন্টিলেশনে ছিলেন তৃণমূল বিধায়ক। বুধবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
Related Articles
রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি, গণনা কেন্দ্রগুলিতে।
উঃ২৪পরগনা, ২২ নভেম্বর:- রাত পোহালেই রাজ্যের উপনির্বাচনে ছয় কেন্দ্রের ভোট গননা। সকাল থেকে প্রস্তুতি চলছে গণনা কেন্দ্রগুলিতে। উত্তর ২৪ পরগনার হারোয়া ও নৈহাটী দুটি কেন্দ্রের গণনা রয়েছে। নৈহাটী কেন্দ্রের গণনা হবে নৈহাটী বঙ্কিমাঞ্জলি ষ্টেডিয়ামে। শহরের জনবহুল এলাকায় গণনা কেন্দ্র করা নিয়ে বিরোধীরা অভিযোগ আগে ভাগেই জানিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের আপত্তি শোনেনি। নৈহাটীর গণনা কেন্দ্র […]
সমন্বয়ে জোর ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে রাজ্যে।
কলকাতা, ২৬ এপ্রিল:- সার্বিক সমন্বয়ের মাধ্যমে রাজ্যে উদ্ভূত করোনা সংকট সামাল দিতে রাজ্য সরকার ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে। হাসপাতালে বেড সংক্রান্ত তথ্য, টেলিমেডিসিন, অক্সিজেন,অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি থেকে শুরু করে করোনা রোগীর দেহ সৎকার পর্যন্ত যাবতীয় ব্যবস্থাপনা সুশৃংখল করতে এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন সাপেক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]
ওমিক্রন আতঙ্কে বিমান যাত্রীদের আরও কঠোর বিধি নিষেধ চালু রাজ্যে।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- ওমিক্রন আতঙ্কের প্রেক্ষিতে বিদেশ থেকে আসা বিমান যাত্রীদের জন্য আরও কঠোর বিধি নিষেধ চালু হল রাজ্যে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও আন্তর্জাতিক বিমানের যাত্রীদের দু সপ্তাহের নিভৃতাবাস বাধ্যতামূলক করা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় এই একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে বিমান বন্দরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ […]








