স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে ৩ মাস পর মাঠে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ রাজকোটে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। নেটে প্রথমদিন সৌরাষ্ট্রের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেন পূজারা। ২২ গজে প্রথম দিন চেতেশ্বর পূজারা গত মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন করা অধিনায়ক জয়দেব উনাদকাটের বোলিংয়ের বিরুদ্ধে খেলেছেন। সেই সঙ্গে সৌরষ্ট্রের হয়ে রঞ্জী জয়ী আরও দুই ক্রিকেটার অর্পিত বাসবাদা ও প্রেরক মানকড় করোনা পরবর্তী সময়ে ক্রিকেট প্রস্তুতিতে নেমে পড়লেন। তিনমাস পর নেটে ফিরে দারুণ খুশি পূজারা। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পূজি জানিয়েছেন, ‘দীর্ঘদিন পর প্রস্তুতিতে ফিরে দারুণ লাগছে। ক্রিকেটে ফিরতে পেরে খুশি। করোনা কারণে ক্রিকেটে থেকে দূরে থাকলেও প্রস্তুতিতে ভাঁটা পরেনি। করোনা পরিস্থিতিতে বাড়িতে ফিটনেস চর্চা করে গিয়েছি।’
Related Articles
বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। মোদী – শাহকে কটাক্ষ দোলা সেনের।
হাওড়া , ১৮ ফেব্রুয়ারি:- বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। এরা করোনার থেকেও মহাবিপদ। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল সব এদের হাত ধরে বিক্রি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে হাওড়া জেলা আইএনটিটিইউসির শ্রমিক সম্মেলনে এসে এভাবেই মোদী – অমিত শাহকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী […]
অশালীন মন্তব্যের জেরে সুজাতা মন্ডলের কুশপুত্তলিকা দাহ শেওড়াফুলিতে।
হুগলি , ১৬ এপ্রিল:- তপশীলি জাতি ও উপজাতি সম্প্রদায় কে নিয়ে অশালীন মন্তব্যের জেরে আজ সন্ধ্যায় শেওড়াফুলি মন্ডল তপশীলি মোর্চার উদ্যোগে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পাশাপাশি তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের এই বিতর্কিত মন্তব্য নিয়ে রাজ্য নির্বাচন কমিশন শোকজ নোটিস পাঠিয়েছে। উল্লেখ করা যেতে […]
বঙ্কিম সেতুর উপর চলছে অবৈধ পার্কিং, ক্ষুব্ধ সাধারণ মানুষ।
হাওড়া, ১৪ নভেম্বর:- হাওড়ার বঙ্কিম সেতুর একদিক দখল করে ফের অবৈধ বেআইনি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। জানা গেছে বঙ্কিম সেতুর যেদিকের লেনের রাস্তা ভালো সেখানেই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। সেই রাস্তায় গাড়ি থেকে মাল ওঠা নামা চলছে। আর যেদিকে মানুষের যাতায়াতের রাস্তা সেদিকে গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাস্তার এক চতুর্থাংশ খোঁড়া অবস্থায় […]









