এই মুহূর্তে কলকাতা

ভীন রাজ্য ও কলকাতায় স্ত্রী , শাশুড়ী কে খুন করে আত্মঘাতী জামাই।

হুগলি , ২২ জুন:- কাঁকুড়গাছির অক্ষরা গোল্ড রামকৃষ্ণ সমাধি রোডের অভিজাত আবাসনে খুন। শাশুড়িকে খুন করার অভিযোগ জামায়ের বিরুদ্ধে। খুনের পর আত্মঘাতী হন জামাই অমিত। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। জানা গেছে আজ সন্ধ্যে বেলায় শাশুড়ি ললিতা ঠনঠনিয়ার সাথে দেখা করতে আসেন জামাই অমিত। বেশ কয়েক মাস ধরে জামাই অমিতের সাথে মেয়ে […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত টেনিস তারকা গ্রিগর দিমিত্রোভ, বাতিল ফাইনাল।

স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- করোনা ভাইরাসের ছোবল এ বার টেনিসেও। প্রথম হাইপ্রোফাইল টেনিস তারকা হিসেবে কোভিড পজিটিভ হলেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ। ২৯ বছর বয়সি টেনিস তারকা গত সপ্তাহে বেলগ্রেডে আদ্রিয়া ট্যুর প্রদর্শনী প্রতিযোগিতার প্রথম লেগে খেলেছিলেন। ক্রোয়েশিয়ার জাদারে শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় লেগে বোর্না কোরিচের কাছে হারের পর অসুস্থতার জন্য সরে দাঁড়ান প্রতিযোগিতা থেকে। তবে তখন করোনার কথা […]

এই মুহূর্তে খেলাধুলা

২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত করুক বিসিসিআই, গড়াপেটা প্রসঙ্গে অতুলগামাগেকে তীব্র আক্রমণ ডি’সিলভার।

স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি’সিলভা। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। দিন কয়েক আগে এমনই অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। তার পরেই শ্রীলঙ্কার ক্রিকেটে আলোড়ন তৈরি হয়। […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনায় মৃত্যু ইরাকের প্রাক্তন জনপ্রিয় ফুটবলারের।

স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত ইরাকের বিশ্বকাপার প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন রাধি। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ইরাকের এই ফুটবলার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর ফের তাঁর শারীরিক অবস্থায় অবনতি ঘটে। রবিবার সকালে […]

এই মুহূর্তে জেলা

আড়াই দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ওই মহিলাকে।

পশ্চিম বর্ধমান , ২২ জুন:- শনিবার ভোররাত দুটো নাগাদ কয়েকশো মিটার জুড়ে ধস নামে জামবাদ কয়লা খনি সংলগ্ন বেনিয়াডিতে। ধসে ইসিএল–এর পাঁচটি বাড়ি, যেগুলিকে আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল সেগুলি ভেঙে পড়ে। তলিয়ে যান ৩৬ বছরের এক যুবতী । তিনি ভেঙে পড়া একটি বাড়ির বাসিন্দা। তবে ওই বাড়িগুলির বাকি পরিবারগুলির সদস্যরা নিরাপদে আছেন। খবর পেয়ে […]

এই মুহূর্তে জেলা

মহিলার মৃত্যু হয়েছে করোনায় এই সন্দেহে বাড়িতে দেহ নিয়ে যেতে বাধা বালিতে। কয়েক ঘন্টা রাস্তাতেই পড়ে রইল দেহ।

হাওড়া , ২২ জুন:- ছেলে করোনায় আক্রান্ত। রবিবারই তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এদিকে, আজ সোমবার ভোরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মাও। বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। এই খবর ছড়িয়ে পড়তেই হাওড়ার বালির বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটের বহুতল আবাসনের বাসিন্দাদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেহ সৎকারের জন্য কাউকেই প্রথমে […]

এই মুহূর্তে জেলা

পুরসভা খোলার আগেই গেট বন্ধ করে দিয়ে অবস্থান শুরু করলো চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা।

সুদীপ দাস , ২২ জুন:- বেশ কিছু ধরেই অস্থায়ী কর্মীদের আন্দোলন শুরু হয়েছে চুঁচুড়া পুরসভায়। আন্দোলনর সূত্রপাত হয় নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল অস্থায়ী কর্মীদেরই স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এই নিয়ে দফায় দফায় এর আগেই অস্থায়ী কর্মীরা পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। নিজেদের ৫দফা দাবী নিয়ে পুরসভায় ডেপুটেশনে দেওয়া পরও কোনো রফা […]

এই মুহূর্তে জেলা

কন্যাশ্রীর টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো ছাত্রীরা সিঙ্গুরে।

হুগলি , ২২ জুন:- দ্বাদশ বর্ষের পরীক্ষা শেষ হবার আগেই কন‍্যাশ্রীর আই ডি অন‍্যত্র ট্র‍্যান্সফার করে দেওয়ার অভিযোগ সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফলে কন‍্যাশ্রীর টাকা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের 44 জন ছাত্রী। তাই অবিলম্বে কন‍্যাশ্রীর ফর্ম ফিলাপ করে কন‍্যাশ্রীর অর্থ প্রদান করার দাবি জানিয়ে বৈদ‍্যবাটি তারকেশ্বর রাস্তা অবরোধ করল সিঙ্গুর মহামায়া […]

এই মুহূর্তে জেলা

বুধবার থেকেই পুরোপুরি স্বাভাবিক হবে উত্তর হাওড়ার জল সরবরাহ পরিস্থিতি।

হাওড়া , ২২ জুন:- অবশেষে মিটতে চলছে উত্তর হাওড়ার জলের সমস্যা। প্রায় সপ্তাহখানেক আগে নস্করপাড়ার কাছে পুরসভার পানীয় জল সরবরাহের একটি পাইপ লাইন ফেটে যায়। যার ফলে উত্তর হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে জল সরবারাহে ব্যাঘাত ঘটে। রবিবার পুরসভার পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পাইপ লাইনের প্রয়োজনীয় মেরামতের অঙ্গ হিসেবে বিকল্প পাইপ লাইন বসানোর কাজ একদম […]

এই মুহূর্তে জেলা

করোনা সতর্কতা হিসাবে পুলিশ কর্মীদের স্বাস্থ্যের নিরাপত্তায় নজর। হাওড়ায় ট্রাফিক পুলিশ গার্ডের অফিসে জীবাণুমুক্তকরণ।

হাওড়া , ২২ জুন:- করোনা সতর্কতা হিসাবে এবার পুলিশ কর্মীদের স্বাস্থ্যের নিরাপত্তায় নজর দিল হাওড়া সিটি পুলিশ। হাওড়ায় ট্রাফিক পুলিশ গার্ডের অফিসগুলি জীবাণুমুক্তকরণ করা হল। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রের খবর, রবিবার সিটি পুলিশ এলাকার বিভিন্ন ট্রাফিক গার্ডের অফিস পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ করা হয়। রবিবার কোনা ট্রাফিক গার্ড, সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ড, হাওড়া ট্রাফিক গার্ড, […]