হাওড়া , ২৪ জুন:- লকডাউন চলাকালীন যারা ডিউটিতে আসতে পারেননি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এমন স্থায়ী কর্মীদের মে মাসের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন। অভিযোগ, এক্ষেত্রে রেলবোর্ডের নির্দেশিকা অমান্য করা হয়েছে। লকডাউনের সময়ে এভাবে কারও বেতনের টাকা কেটে নেওয়া অনৈতিক কাজ। লকডাউনের সময় ট্রান্সপোর্টের অসুবিধার কারণে এবং কন্টেনমেন্ট জোন এলাকার বাসিন্দা হওয়ার কারণে অনেকেই দূরবর্তী স্থান থেকে ডিউটিতে আসতে পারেননি। এদের গত মে মাসের বেতন কেটে নেওয়া হয়েছে। আরও অভিযোগ, অনেককেই ওই সময় চাপ দিয়ে ডিউটিতে আসতে বাধ্য করা হয়েছে। বেতনের টাকা না পেলে ইউনিয়ন কর্মীদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবে বলে আন্দোলনকারীরা হুমকি দেন। উল্লেখ্য, হাওড়া ডিভিশনের এমন স্থায়ী কর্মী রয়েছেন ৪২৮ জন। এদের মধ্যে যারা লকডাউনের সময় ডিউটিতে আসেননি তাদের বেতন কেটে এই অমানবিক কাজ করা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে তারা ডিআরএম সহ কর্তৃপক্ষের সহযোগিতা দাবি করেছেন।
Related Articles
প্রকাশ্য দিবালোকে গুলি চলল হাওড়ার ঘুসুড়িতে। খুনের চেষ্টা এক যুবককে।
হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়িতে চলল গুলি। গুলিতে জখম হন বিশাল মাহাতো নামের এক যুবক। শুক্রবার দুপুরে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটে মালিপাঁচঘড়া থানা এলাকার গোঁসাইঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। বেশ কয়েক বছর আগে দূর্গাপুজোর সময় বিশালের বাবা বিজয় মাহাতোকে গুলি করে […]
দেইচা পাচামি খনি প্রকল্পে জমিদাতাদের পাট্টা ও চাকরির নিয়োগপত্র দেওয়া শুরু।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- বীরভূমের দেউচা পাচামি খনি প্রকল্পে জমিদাতাদের জমির পাট্টা, চাকরির নিয়োগপত্র দেওয়া শুরু করল রাজ্য সরকার। বুধবার নবান্নে এক অনুষ্ঠানে প্রতীকী ভাবে ৬ জনের হাতে জমির পাট্টা ও চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ২০৩ জনকে জমির জন্য ক্ষতিপূরণ দেওয়ার কাথা জানা মুখ্যসচিব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দেউচা-পাচামি প্রকল্পে মোট ১০ হাজার […]
কোথাও থিম, কোথাও সাবেকি, গণপতিদেবের পুজোয় এক অন্যরূপ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে।
উঃ২৪পরগনা, ৩১ আগস্ট:- হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ গণেশ পুজো। সারা দেশ জুড়ে মেতেছে গণেশ চতুর্থীর উৎসবের আমেজে। তবে মুম্বাই, ব্যাঙ্গালুরুর মত উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তেও ধুমধাম আকারে আয়োজিত হয়েছে গণেশ পুজো। কোথাও গণপতি দেব সেজেছেন থিমের ঝলকে। আবার কোথাও সাবেকি প্যান্ডেল করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপকে। বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত গণেশ পুজোয় […]










